দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ১২:০৬
এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা
ঘেরঞ্চলের চাষিরা অবৈধ-রুগ্ন ভেনামী চিংড়ি পোনার কবলে
দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের সুস্থতা কামনায় সাতক্ষীরা...
সাতক্ষীরায় রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কমিটি গঠন
খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা...
 সাতক্ষীরায় ১১ দলের বিক্ষোভ
ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় তালার যুবক নিহত, আহত ১
কালিগঞ্জে নাজিমগঞ্জ বাজার কমিটির সাথে ওসির মতবিনিময় সভা
সাতক্ষীরায় রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি কেডি,...
রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনা

বিচ্ছিন্ন খুলনা বিএনপি’র মিছিলের শহরে পরিণত

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ২২, ২০২২
অক্টোবর ২২, ২০২২ ০ কমেন্ট 459 ভিউস
মেহেদী হাসান, খুলনা থেকে: বিএনপির গণসমাবেশে যোগ দিতে মিছিলসহ সমবেত হতে শুরু করে খুলনা বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা নেতাকর্মীরা। বাসের পর লঞ্চ চলাচলও বন্ধ। দুই দিন আগে থেকে সড়কপথে বাসসহ বিভিন্ন যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। বিএনপির গণসমাবেশের আগের দিন সারা দেশ থেকে কার্যত বিভাগীয় শহর খুলনাকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছিল। নগরের ভেতরেও যানবাহন খুব একটা চলেনি। রাতেই সমাবেশস্থলে হাজির বিএনপির কয়েক হাজার নেতা-কর্মী।

শুক্রবার (২১ অক্টোবর) দিনভর সরকারি দলের মহড়া। লাঠিসোঁটা নিয়ে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের সরব উপস্থিতি দেখা গেছে রাস্তায় রাস্তায়। বিকেলে শিববাড়ী মোড়ে ‘সন্ত্রাসবিরোধী’ বড়সড় সমাবেশ করেছে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয়ের দিকে যায়। মিছিলটি বিএনপির সমাবেশস্থল অতিক্রম করার সময় রাস্তার দুই পাশে থাকা বিএনপির ব্যানার, ফেস্টুন ছিঁড়তে দেখা যায়। সন্ধ্যার পর মোড়ে মোড়ে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের দলবদ্ধ অবস্থায় দেখা যায়। সব মিলিয়ে খুলনাজুড়ে উত্তেজনা ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।
শনিবার (২২ অক্টোবর) ভোরের আলো ফুটতেই দলটির নেতাকর্মীরা নগরীর বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সোনালী ব্যাংক চত্বরের সমাবেশ অভিমুখে রওনা হন।

খুলনাকে সড়ক ও জলপথে বিচ্ছিন্ন করে রাখা সত্ত্বেও শেষ পর্যন্ত শহরে অনুষ্ঠিত বিএনপির বিভাগীয় সমাবেশে বহু মানুষের সমাগম হয়েছে। দুপুর থেকে শুরু হওয়া এই সমাবেশে বিএনপি চারটি দাবি তুলে ধরেছে। (০১) খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি। (০২) নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। (০৩) জ্বালানি তেল ও জিনিসপত্রের দামের উর্দ্ধগতির নিয়ন্ত্রণ। (০৪) নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও পুলিশি হয়রানি বন্ধ করা। সমাবেশকে ঘিরে ছোট ছোট দু-একটি সংঘর্ষের ঘটনা ঘটলেও মোটা দাগে শান্তিপূর্ণই হয়েছে।

শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশের চেকপোস্ট ছিল। পুলিশের তরফ থেকেও খুব একটা বাধা দেয়ার ঘটনা ঘটেনি। বিভিন্ন পয়েন্টে উপস্থিত পুলিশের সদস্যদেরকে শুধুমাত্র সমাবেশে আগতদের কাছে লাঠি থাকলে তা নিয়ে নিতে দেখা গেছে।  তবে তারা সমাবেশে আগতদের কোন বাধা দেয়নি।

নেতাকর্মীরা বলছেন, খুলনা থেকে ১৮টি রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। সেইসঙ্গে লঞ্চ ধর্মঘট ও ট্রলার পারাপার বন্ধ করে দেয়া হয়েছে। ফলে খুলনায় পৌঁছাতে পথে ভোগান্তি পোহাতে হচ্ছে। তারপরও সমাবেশ স্থলে উপস্থিত হতে পেরে আনন্দিত নেতাকর্মীরা।

খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন জানান, সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হচ্ছে। সমাবেশের সময় থাকবে ড্রোন ক্যামেরার নজরদারি। এ ছাড়া সমাবেশের শৃঙ্খলার দায়িত্ব পালন করবে ৪০০ স্বেচ্ছাসেবক।

উল্লেখ্য, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা, নির্বাচনকালীন সরকার, জ্বালানিসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি, পুলিশের গুলিতে নেতাকর্মী হত্যা, হামলা এবং মিথ্যা মামলার প্রতিবাদে দেশের বিভাগীয় শহরগুলোতে গণসমাবেশের কর্মসূচি ঘোষণা দেয় বিএনপি। খুলনার এই সমাবেশটি সম্প্রতি শুরু হওয়া বিএনপির ধারাবাহিক বিভাগীয় পর্যায়ের সমাবেশের তৃতীয়টি।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বিএনপি নেতাকর্মীদের ট্রলার বহরে হামলা, আহত অর্ধশতাধিক
পরবর্তী পোস্ট
জনগণের ন্যায়সঙ্গত দাবি হামলা করে দাবিয়ে রাখা যায় না- ফখরুল

রিলেটেড পোস্ট

ঘেরঞ্চলের চাষিরা অবৈধ-রুগ্ন ভেনামী চিংড়ি পোনার কবলে

জুলাই ৪, ২০২৬

ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় তালার যুবক নিহত, আহত ১

জুলাই ৪, ২০২৬

খুলনায় দশম শ্রেণির ছাত্রীকে গুলি

জুলাই ৩, ২০২৬

 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...

জুলাই ২, ২০২৬

পাইকগাছা পৌরসভার ৫২ কোটি ১৯ লক্ষ টাকার বাজেট...

জুন ৩০, ২০২৬

পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

জুন ৩০, ২০২৬

খুঁড়ে ফেলে রাখা দুই শতাধিক সড়কে চরম দুর্ভোগে...

জুন ২৯, ২০২৬

পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও বৃক্ষ...

জুন ২৫, ২০২৬

কাঠালতলা বাজার কমিটির নির্বাচন সম্পন্ন

জুন ২৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting