দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৫৭
সাতক্ষীরায় আনন্দমুখর পরিবেশে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য...
বাল্যবিবাহ প্রতিরোধে সাতক্ষীরা শহরে মোবাইল কোর্ট পরিচালনায় জরিমানা
শ্যামনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি জমি...
তালায় মাছ চুরি সন্দেহে হাত-পা ভেঙে ও কুপিয়ে...
সুন্দরবনে নিষিদ্ধ অভয়ারণ্যে যৌথ অভিযান: নৌকাসহ ৩ জেলে...
দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে শামীম হত্যাকান্ডের ঘটনায়...
আশাশুনিতে জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক
পাটকেলঘাটায় দুর্গাপূজায় অসহায়দের পাশে দাঁড়ালেন কেশব কুমার সাধু
সাতক্ষীরায় আলোচিত জাকারিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের...
সাতক্ষীরার বাজার কোলকাতায় রয়েল চাইনিজ এন্ড পার্টি সেন্টারের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনা

বিএনপি নেতাকর্মীদের ট্রলার বহরে হামলা, আহত অর্ধশতাধিক

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ২২, ২০২২
অক্টোবর ২২, ২০২২ ০ কমেন্ট 535 ভিউস
খুলনা ব্যুরো: খুলনার ডাকবাংলো মোড়ের সোনালী ব্যাংক চত্বরে আয়োজিত বিএনপির বিভাগীয় গণসমাবেশে অংশ নিতে যাওয়া বিভিন্ন অঞ্চলের নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের হামলার অভিযোগ উঠেছে। গণপরিবহন বন্ধ থাকায় নদী পথে গণসমাবেশে ট্রলারযোগে যাওয়ার সময় প্রতিপক্ষের হামলায় ফুলতলা উপজেলা বিএনপির অন্তত অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন। আহতদেরকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ এ হামলা চালিয়েছে বলে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের অভিযোগ।
দলীয় সূত্র জানায়, সড়ক পথে গণপরিবহন বন্ধ করে দেওয়ায় শনিবার সকাল ৯টায় বিএনপি নেতাকর্মীরা পুলিশী বাধা অতিক্রম করে ভৈরব নদীর ফুলতলা ও শিকিরহাট ঘাট দিয়ে ৯টি ট্রলারযোগে খুলনার মহাসমাবেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। দিঘলিয়া এলাকায় এলে পুলিশের উপস্থিতিতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নদীর তীর থেকে তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে এবং কয়েকটি ট্রলার নিয়ে তাদের ঘিরে ফেলে। পরে রাম দা, রড, লাঠি নিয়ে কুপিয়ে ও পিটিয়ে অর্ধশত বিএনপির নেতাকর্মীকে আহত করা হয়।

এ ঘটনায় গুরুতর আহত হন খুলনা জেলা বিএনপির সদস্য, ফুলতলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার (৫৪) যুগ্ম আহবায়ক শেখ লুৎফর রহমান (৬০), বিএনপি নেতা মোল্যা মনিরুল ইসলাম (৫৪), আব্দুল্লাহ (৩০), সাজ্জাদুজ্জামান (৫০), জিয়াউর রহমা( ৪৫), মোঃ তাছির (৫৬), জাহাঙ্গীর হোসেন (৪৫), ইয়াছিন আলী (৩৬), শেখ হাবিুবর রহমান (৪৫), সোহরাব হোসেন (৫৬), ইকরামুল বিশ্বাস (৩৫), হারিুন মোল্য (৪৮), ফেরদাউস মোলা (৪৪) শেখ সিরাজুল ইসলাম (৫০) আঃ মজিদ (৬০) সুনিল দাস (৪৮), সুমন সরদার (৩৮), আঃ গফ্ফার শেখ (৫৫) কে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

তবে আব্দুল্লাহর অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে স্থানাস্তর করা হয়। এছাড়া আহত অন্যান্য নেতাকর্মীরা খুলনার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নেয়। ঘটনার সময়ে আত্মরক্ষার্থে শতাধিক নেতাকর্মী নদীতে ঝাঁপিয়ে পড়েন। তাঁদের অনেকের সন্ধান এখনও পাওয়া যায়নি।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন খুলনা জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান।

ফুলতলা থানার ওসি মোঃ ইলিয়াস তালুকদার বলেন, ঘটনাটি খুলনা এলাকাতে ঘটেছে, ফলে আইনগত বিষয়টি আমাদের এখতিয়ারের বাইরে।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাহারা ফুড ভ্যালি ও ফুটকোডের শুভ উদ্বোধন
পরবর্তী পোস্ট
বিচ্ছিন্ন খুলনা বিএনপি’র মিছিলের শহরে পরিণত

রিলেটেড পোস্ট

শহরের কোলাহল পেরিয়ে কাশফুলের রাজ্যে প্রিয়জনের সঙ্গে খুলনাবাসী

অক্টোবর ১১, ২০২৬

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমান অস্ত্র ও...

অক্টোবর ৮, ২০২৬

খুলনায় এলজিইডির ৪৯ কোটি টাকার টেন্ডার বর্জনের হুঁশিয়ারি...

অক্টোবর ৫, ২০২৬

খুলনায় পর্দা উঠল ২৮তম জাতীয় ক্রিকেট লিগের

অক্টোবর ৩, ২০২৬

৪ হাজার ২৬১ কোটির রেলপথ, গন্তব্যে ছুটছে মাত্র...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

খুলনা মেডিকেলে বিভাগীয় প্রধান নিয়োগের প্রতিবাদে ইন্টার্নদের কর্মবিরতি

সেপ্টেম্বর ২৬, ২০২৬

ডাম্পিং গ্রাউন্ড না থাকায় গ্যারেজে পড়ে নষ্ট কোটি...

সেপ্টেম্বর ২৪, ২০২৬

ভৈরবের ভাঙনে ঘরহারা মানুষ, এবার মেয়েদের বিয়েতেও বাধা

সেপ্টেম্বর ২৩, ২০২৬

ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা...

সেপ্টেম্বর ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting