দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১:১৯
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 
কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...
কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনিতে অসময়ে তরমুজ চাষে সফলতা

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ১৮, ২০২২
সেপ্টেম্বর ১৮, ২০২২ ০ কমেন্ট 481 ভিউস

বি এম আলাউদ্দীন,আশাশুনি থেকে: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে বর্ষা মৌসুমে লবণাক্ত এলাকায় অমৌসুমি তরমুজ চাষ করে সফলতা অর্জন করেছেন কৃষকরা। অসময় তরমুজ পেয়ে যেমন তৃপ্ত হচ্ছে মানুষ, তেমনি ভাল মূল্য পেয়ে লাভবান হচ্ছে চাষীরা। উপজেলার বড়দল ইউনিয়নে এক ফসলী (আমন ধান) চাষাবাদ হয়ে থাকে। ফলে বছরের অধিকাংশ সময় জমি পতিত থাকে। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উন্নয়ন প্রচেষ্টা’ প্রসপারিটি প্রকল্পের আওতায় পতিত জমি কাজে লাগাতে এবং বছরে একাধিক ফসল উৎপাদনের মাধ্যমে কৃষকদেরকে উৎসাহিত করতে কার্যক্রম হাতে নেয়। এরই অংশ হিসাবে ইউনিয়নের ফকরাবাদ গ্রামের জাহাঙ্গীর হোসেনকে প্রকল্পের সদস্যভুক্ত করে তাকে প্রকল্প হতে জলবায়ু সহনশীল ফসল চাষ বিষয়ক আয়বর্ধনমূলক কর্মকান্ড ‘লবণাক্ত এলাকায় মিনি পুকুর পদ্ধতিতে ফসল চাষ’ বাস্তবায়নের জন্য অনুদান সহায়তা দেওয়া হয়। প্রসপারিটি প্রকল্পের কারিগরি কর্মকর্তাদের সঠিক পরামর্শ এবং কৃষি বিষয়ক কারিগরি সেবার মাধ্যমে একই জমিতে বছরব্যাপী বিভিন্ন রকম ফসলের চাষ করতে উদ্বুদ্ধ করা হয়। তিনি চলতি বর্ষা মৌসুমে প্রায় ৬ বিঘা লিজকৃত জমির আইলে মালচিং পেপার ব্যবহার করে অমৌসুম জাতের তরমুজ- গোল্ডেন ক্রাউন, বিগ বাইট, রবি এবং ব্লাক জায়েন্ট চাষ করেছেন। এতে তার আনুমানিক ৩০ হাজার টাকা খরচ হয়েছে এবং আড়াই মাসে তরমুজ বিক্রির উপযোগি হয়েছে। এখন তার তরমুজ ক্ষেতে প্রায় ১০০০ টি তরমুজ আছে। এসব তরমুজ খেতে খুবই সুস্বাদু এবং দেখতেও বেশ দৃষ্টিনন্দন। স্থানীয় বাজারে বর্তমানে প্রতি কেজি তরমুজ ৫০-৬০ টাকা দরে বিক্রয় হচ্ছে এবং তিনি আনুমানিক ৯০-৯৫ হাজার টাকার তরমুজ বিক্রয় করতে পারবেন বলে আশা করেন।
একই ইউনিয়নের হেতাইলবুনিয়া গ্রামের বিষ্ণপদ মন্ডল, দিলীপ মন্ডল, শংকর মন্ডল, বামনডাঙ্গা গ্রামের মাহফুজুর রহমান ও গোয়ালডাঙ্গা গ্রামের কৃপা মন্ডলসহ অনেকে প্রসপারিটি প্রকল্পের সহায়তায় একই পদ্ধতিতে চাষাবাদ করেছেন। ইতিমধ্যে তারাও ফসল বাজারে তুলতে শুরু করেছেন। একই সাথে তারা জমির আইল/বাঁধে মিষ্টি কুমড়া, লাউ, ভেন্টি, করলা চাষ এবং জমিতে আমন ধান চাষ করেছেন। সামনের শীত মৌসুমে বোরো ধান, তরমুজ, সরিষা, এবং বাঁধে ১২ মাস সবজী চাষ করবেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা বলেন, তিনি প্রকল্পের আওতায় কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা দিয়েছেন। যাতে এলাকার মানুষ উপকৃত ও সাবলম্বী হতে পারে। ইতিমধ্যে তাদের সফলতা দেখতে পেয়ে আমি আনন্দবোধ করছি। অমৌসুমী তরমুজ হওয়ায় স্থানীয় বাজারে চাহিদাও ব্যাপক। এ বিষয়ে উন্নয়ন প্রচেষ্টার প্রসপারিটি প্রকল্পের কারিগরি কর্মকর্তা কৃষিবিদ মোঃ বাশিরুল ইসলাম বলেন, লবণাক্ত এ অঞ্চলে এক ফসলী জমিতে অমৌসুম জাতের তরমুজ চাষ করলে ব্যাপকভাবে লাভবান হওয়া যাবে। এজন্য সহকারী কারিগরি কর্মকর্তা মফিজুল ইসলাম, ব্র্যাঞ্চ ম্যানেজার বিপ্লব দেবনাথকে সাথে নিয়ে আমরা সব সময় চাষীদের পাশে থেকে সহযোগিতা দিয়ে যাচ্ছি। প্রয়োজনে উপজেলা কৃষি কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা ও প্রাণি সম্পদ কর্মকর্তাকে নিয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ, পরামর্শ্ব ও যোগাযোগ স্থাপনের যোগসূত্র করে দিয়েছি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন ডাঃ সৈয়দ কামরুল হাসান
পরবর্তী পোস্ট
জমকালো আয়োজনে ‘এমপি রবি ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

রিলেটেড পোস্ট

কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...

আগস্ট ১৫, ২০২৬

আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...

আগস্ট ৪, ২০২৬

আশাশুনিতে সাবেক মাদ্রাসা শিক্ষার্থীর সার্টিফিকেট হারিয়ে যাওয়ায় থানায়...

আগস্ট ৩, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাড. শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

 খোলপেটুয়া- কপোতাক্ষ নদী এখন বিএনপি – জামায়তের বালু...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাডঃ শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির ৯টি প্রতিষ্ঠানে এমপি মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে...

আগস্ট ২, ২০২৬

আশাশুনিতে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার কমিটি গঠন

আগস্ট ১, ২০২৬

আশাশুনির শ্রীউলায় গাঁজা ও নগদ টাকাসহ মাদক কারবারি...

আগস্ট ১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting