দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি | দুপুর ১:৫৭
সাতক্ষীরায় মব সন্ত্রাসের শিকার হলেন স্কুল শিক্ষক
কুলিয়ার টিকেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক...
সন্তানের হাতে বৃদ্ধ মা নির্যাতনের অভিযোগ, দুই ছেলের...
দেবহাটা উপজেলার সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক,সাংবাদিক ও...
সাতক্ষীরায় ব্রজপাতে নারী আইনজীবীর মৃত্যু
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস...
জামায়াতে যোগদানের পরদিনই বহিষ্কার মুক্তিযোদ্ধা কমান্ডার
পাইকগাছায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে ‘ভূমিসেবা...
মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা
পাইকগাছায় মডেল মসজিদের নিম্নমানের নির্মাণ কাজ ও ঠিকাদারের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনির নাজমা বাঁচতে চায়, প্রয়োজন মানবিক সহায়তা

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ১৮, ২০২২
আগস্ট ১৮, ২০২২ ০ কমেন্ট 600 ভিউস

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির সদর ইউনিয়নের শ্রীকলস গ্রামের ভ্যান ও সাইকেলের মিস্ত্রী এশার আলীর কন্যা মাথায় টিউমার অপারেশনের পর শারীরিক প্রতিবন্ধী হয়ে পড়েছে। এ ব্যাপারে তার পিতা এশার আলি সরদার সাহায্যের জন্য দেশবাসীর কাছে আবেদন জানিয়েছে। এশার আলী সরদার সাংবাদিকদের জানান, তার মেয়ে নাজমা সুলতানাকে ২০১৩ সালে একই উপজেলার বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর গ্রামের সাবুদ আলী সরদারের ছেলে নাছিম উদ্দিনের সঙ্গে বিবাহ দেন। তারপর তার গর্ভে একটা কন্যা সন্তান জন্ম নেয়। কন্যা সন্তানকে নিয়ে তারা বেশ কিছুদিন সুখে শান্তিতে ঘর সংসার করে আসছিলেন। পরবর্তীতে সে পার্শ্ববর্তী রহমত আলীর মেয়ে মর্জিনা খাতুনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। সম্পর্কের জের ধরে ২০১৬ সালের শেষের দিকে আমার মেয়েকে বেদম মারপিট করে। মারপিটের এক পর্যায়ে খাটের কোনায় তার মাথার বাম সাইডে কানের উপরে আঘাত লেগে রক্ত জমাট বাধে। তাৎক্ষণিক চিকিৎসার জন্য সাতক্ষীরা ডিজিটাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তার মাথার ফুলা স্থানে টিউমার ধরা পড়ছে বলেন। তারপর ওখান থেকে খুলনা আবু নাসের হাসপাতাল ও গাজী মেডিকেল হাসপাতাল এবং খুলনা সিটি মেডিকেল হাসপাতাল সহ ঢাকা নিউরোসাইন্স হাসপাতালে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে তারা চিকিৎসার করাতে রাজি না হওয়ায় তাকে পরবর্তীতে ২০২১ সালে ভারতের ব্যাংগুলোর সেন্ট জোসেফ হাসপাতালে ভর্তি করেন। ওখানে তার অপারেশন করা হয়। কিন্তু বর্তমানে সে চোখে দেখতে পায় না, কথা বলতে পারে না এবং চলাফেরাও করতে পারে না। তার হাত পা গুলো চিকন হয়ে গেছে। বর্তমান সে মৃত্যুশয্যায় শায়িত। তার পাষন্ড স্বামী তার কোন খোজ খবর রাখা সহ কোন সাহায্য সহযোগিতাও করে না। এদিকে তার পাষন্ড স্বামী একই গ্রামের রহমত আলীর মেয়ে মর্জিনা খাতুনকে বিয়ে করে ঘর সংসার করছে। আর অন্যদিকে তার বড় স্ত্রী অসহায় নাজমার শিশু কন্যাকে নিয়ে মৃত্যুর প্রহর গুনছে। এ ব্যাপারে তার অসহায় পিতা এশার আলি সরদার নাজমা সুলতানাকে বাঁচাতে বিত্তবানদের কাছে সাহায্যের জন্য আবেদন জনিয়েছেন মোবাইল নাম্বার ০১৭২৪৭৮৮৭৬৭ (বিকাশ)।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
এমপি রবির সাথে মতবিনিময়ে তালা প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি
পরবর্তী পোস্ট
ইউএনও বিরুদ্ধে ফুঁসে উঠেছে তালার মুক্তিযোদ্ধারা

রিলেটেড পোস্ট

আশাশুনিতে ভূমি মেলা ২০২৬ উদ্বোধন

মে ১৯, ২০২৬

লেবাননে বিমান হামলায় নিহত নাহিদের বাড়িতে এমপি রবিউল...

মে ১৯, ২০২৬

অবৈধভাবে সম্পত্তি দখলে ব্যর্থ হয়ে বিএনপি নেতাদের বিরুদ্ধে...

মে ১৮, ২০২৬

আশাশুনিতে আইডিয়ালের প্রতিবন্ধী সনাক্তকরণ ও চিহ্নিতকরণ প্রশিক্ষণ 

মে ১৮, ২০২৬

আশাশুনিতে আইডিয়ালের প্রতিবন্ধী শিশু ও যুবদের পুনর্বাসন স্ক্রিনিং...

মে ১৮, ২০২৬

আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে...

মে ১৭, ২০২৬

আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের...

মে ১৭, ২০২৬

আশাশুনিতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতারের দাবীতে...

মে ১৫, ২০২৬

আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন, রিপন-ছট্টুর বিরুদ্ধে...

মে ১২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting