কেশবপুরে ৩ আ.লীগ নেত বহিষ্কার

কেশবপুর প্রতিবেদক: কেশবপুর উপজেলার সুফলাকাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার প্রচারণায় অংশ নেওয়ায় কেশবপুর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এস এম মহব্বত হোসেন, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শাহাদাৎ হোসেন গাজী ও সদস্য আজাহারুল ইসলাম গাজীকে আজীবন দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি স‚ত্রে জানা গেছে, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এস এম মহব্বত হোসেন, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শাহাদাৎ হোসেন গাজী ও সদস্য আজাহারুল ইসলাম গাজী সুফলাকাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী এস এম মুনুজুর রহমানের পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। যে কারণে এস এম মহব্বত হোসেন-কে উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং শাহাদাৎ হোসেন গাজী ও আজাহারুল ইসলাম গাজীকে সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য পদ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

spot_img

More from this stream

Recomended