দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | ভোর ৫:২৭
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধ করে স্বাধীনতার ৫০ বছর পূর্তি পালন করতে পেরে আজ আমি গর্বিত ও ভাগ্যবান -বীর মুক্তিযোদ্ধা এমপি রবি

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ২৮, ২০২১
ডিসেম্বর ২৮, ২০২১ ০ কমেন্ট 354 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বলেন, এ বছরটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও সুখের। কারণ এ বছরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালিত হয়েছে। আমি মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে যুদ্ধ করেছি এবং এদেশ স্বাধীন করেছি। বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধ করে আজ স্বাধীনতার ৫০ বছর পূর্তি পালন করতে পেরে আমি গর্বিত ও ভাগ্যবান। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সদরের আগরদাঁড়ি ইউনিয়নের কাশেমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত নতুন ভবনের উদ্বোধন করতে গিয়ে তিনি একথা বলেন। এমপি রবি আরও বলেন, মহান আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া দেশের জন্য যুদ্ধ করে সে দেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে কথা বলতে পারছি বলে।

কাশেমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা যুবলীগের সাবেক সভাপতি মো. আব্দুল মান্নান’র সভাপতিত্বে প্রধান অতিথি এসময় ফিতা কেটে ও ফলক উন্মোচন করে নতুন ভবনের উদ্বোধন করেন। চাহিদা ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম পর্যায়)’র আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র বাস্তবায়নে প্রাক্কলিত মূল্য ৯৯ লক্ষ ৮৬ হাজার ৭৬৫ টাকা ব্যয়ে ৩তলা ভিত বিশিষ্ট নতুন ১তলা ভবন নির্মাণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন, সদর উপজেলা শিক্ষা অফিসার মোহাঃ আব্দুল গণি, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও সাপ্তাহিক ইচ্ছেনদী সম্পাদক মকসুমুল হাকিম, সদর উপজেলা প্রকৌশলী মো. সফিউল আজম, সহকারি উপজেলা শিক্ষা অফিসার সন্তোষ কুমার মন্ডল, উপজেলা সহকারি প্রকৌশলী কাজী ফয়সাল বারী, আগরদাঁড়ি ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান কবির হোসেন মিলন, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, কাশেমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা খাতুন, নির্মাণ কাজের ঠিকাদার আজিজুল ইসলাম প্রমুখ।

এমপি রবি পরে সদরের খানপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিদ্যালয়ের বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. আব্দুল গফ্ফার মোল্যার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন, সদর উপজেলা শিক্ষা অফিসার মোহাঃ আব্দুল গণি, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও সাপ্তাহিক ইচ্ছেনদী সম্পাদক মকসুমুল হাকিম, সদর উপজেলা প্রকৌশলী মো. সফিউল আজম, সহকারি উপজেলা শিক্ষা অফিসার সন্তোষ কুমার মন্ডল, উপজেলা সহকারি প্রকৌশলী কাজী ফয়সাল বারী, শিবপুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান এস.এম আবুল কালাম, বাঁশদহা ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মাস্টার মফিজুর রহমান, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, কাশেমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন প্রমুখ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র বাস্তবায়নে প্রাক্কলিত মূল্য ১ কোটি ৬৬ লক্ষ ৯৫৬ টাকা ব্যয়ে ৩তলা ভিত বিশিষ্ট ১তলা নতুন ভবন নির্মাণ করা হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পাঁজিয়ায় নৌকার প্রার্থী জসিম উদ্দীনের পক্ষে উঠান বৈঠকে জনতার ঢল
পরবর্তী পোস্ট
সাংবাদিক আসাদুজ্জামানের চাচা ও উজ্জল এর চাচির মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আগস্ট ৪, ২০২৬

সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা...

আগস্ট ৩, ২০২৬

সন্ত্রাসী হামলায় পা ভাঙলেও মামলা নিচ্ছেনা সদর থানার...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting