দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ২:০৩
আদালতের আদেশ অমান্য করে সাতক্ষীরায়  জমি দখলের পায়তারা
সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...
আশাশুনিতে বজ্রপাতে কাঠমিস্ত্রী নিহত
শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের নবগঠিত কমিটি ঘোষণা
ছেলে ও পৌত্রের নির্যাতনের অভিযোগে হাসপাতালে ৮০ বছরের...
কলারোয়ায় জলাবদ্ধতায় মানিকনগর প্রাথমিক বিদ্যালয়: ভোগান্তিতে শিক্ষার্থীরা
নগরঘাটায় ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের পুরস্কারের গরু-ছাগলের মাংসে...
আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনিতে দু’চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া, মোটরসাইকেল ভাংচুর

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ১৫, ২০২১
ডিসেম্বর ১৫, ২০২১ ০ কমেন্ট 434 ভিউস

আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় দু’পক্ষের দুইটি মোটর সাইকেল ভাংচুর করা হয়। এঘটনায় দু’পক্ষ পৃথক দু’টি এজাহার থানায় দাখিল করেছেন। মঙ্গলবার রাত ১১টার দিকে মধ্যম বড়দল কালিমন্দিরের পাশে এ ঘটনা ঘটে। জানাগেছে, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আব্দুল আলীম মোল্যা মধ্যম বড়দল কালিমন্দিরে ভক্তবৃন্দের সাথে নির্বাচনী মতবিনিময় করছিলেন। এসময় উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক চেয়ারম্যান প্রার্থী জগদীশ চন্দ্র সানার দলবল তাদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় চেয়ারম্যান আব্দুল আলীম মোল্যার ব্যবহৃত মটর সাইকেলটি ভাংচুর করা হয়। এরপর তার সমর্থকরা চিৎকার দিয়ে ধাওয়া করলে তারা পালিয়ে যায়। গ্রামবাসী ছুটে এসে সেখানে ফেলে যাওয়া একটি মটর সাইকেল ভাংচুর করে ফেলে রাখে। অপরদিকে, চেয়ারম্যান প্রার্থী জগদীশ চন্দ্র সানা জানান, রাত অনুমান ১১টার সময় মধ্যম বড়দল দূর্গামন্দিরের সামনে পৌছালে আব্দুল আলীম মোল্যার সমর্থকরা ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় তার সফর সঙ্গী সমীরন মন্ডল আহত হয় ও তার ব্যবহৃত মটর সাইকেলটি ভাংচুর করা হয়। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কবির জানান, দু’ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ভাংচুর ও আহত হওয়ার ঘটনা নিয়ে পৃথক দু’টি লিখিত এজাহার জমা দেওয়া হয়েছে। উভয় পক্ষকে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচার চালাতে বলা হয়েছে। ঘটনা তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে অভিযোগ প্রমানিত হলে ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় পুলিশ টহল বৃদ্ধি করা হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আহ্লেহাদীছ আন্দোলনের কামালনগর শাখা পূন:গঠন
পরবর্তী পোস্ট
আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় তিন শিক্ষার্থী আহত

রিলেটেড পোস্ট

আশাশুনিতে বজ্রপাতে কাঠমিস্ত্রী নিহত

অক্টোবর ২, ২০২৬

আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...

অক্টোবর ১, ২০২৬

আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার বেড়িবাঁধ নদীগর্ভে

সেপ্টেম্বর ২৮, ২০২৬

আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক চেয়ারম্যান আলিম মোল‍্যা...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

কাদাকাটিতে ডা. গাউসুল হক মোড়লের দাফন সম্পন্ন

সেপ্টেম্বর ২৭, ২০২৬

আশাশুনি ও প্রতাপনগরে জামায়াতের গণসংযোগ অনুষ্ঠিত

সেপ্টেম্বর ২৭, ২০২৬

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও মামলা...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

কৃষক পরিবার থেকে উঠে আসার গল্প 

সেপ্টেম্বর ২৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting