দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ৯:৪৯
দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক
আশাশুনির ওসি আরিপ পুলিশ কন্ট্রোল রুমে বদলী
আশাশুনিতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
শ্যামনগরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর
সাতক্ষীরায় সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে পুলিশের মতবিনিময়
খুলনায় পর্দা উঠল ২৮তম জাতীয় ক্রিকেট লিগের
জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক- ৪৫
বুড়িগোয়ালিনী তারুণ্যের শক্তি ইয়ুথ টিমের উদ্বোধন
মারামারি ঠেকাতে গিয়ে ছুরির আঘাতে প্রাণ গেল কিশোরের
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনিতে ৫ চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র জমা

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ৬, ২০২১
ডিসেম্বর ৬, ২০২১ ০ কমেন্ট 366 ভিউস

আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫ জন চেয়ারম্যান প্রার্থী উপজেলা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সোমবার  প্রার্থীরা নিজেরা বা তাদের প্রতিনিধির মাধ্যমে মনোনয়নপত্র জমা প্রদান করেন।

স ম সেলিম রেজা মিলন: আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান ও আগামী নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী স ম সেলিম রেজা মিলন সোমবার উপজেলা নির্বচন অফিসার মোঃ কামরুজ্জামানের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এসময় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, ব্যাংকার আব্দুল কুদ্দুস, যুবলীগ নেতা তাহমিদ হোসেন ডেবিট, শ্রমিক লীগ নেতা মোঃ মনিরুজ্জামান বিপুল, তৈবুর রহমান, ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মিজান, আল আমিন প্রমুখ তার সাথে ছিলেন।

ঢালী মোঃ সামছুল আলম: আশাশুনি সদর ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ঢালী মোঃ সামছুল আলম উপজেলা নির্বাচন অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি নেতা-কর্মীদের নিয়ে আল্লাহর নাম করে মনোনয়নপত্র জমা দেন। পরে তিনি ইউনিয়নের সকলের কাছে দোয়া, আশীর্বাদ ও সহযোগিতা কামনা করেন। তিনি নির্বাচনে আনারস প্রতিক চেয়েছেন। এসময় এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও সাধারণ ভোটাররা তার সাথে উপস্থিত ছিলেন।

মোঃ আব্দুল হান্নান: উপজেলার বুধহাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আলহাজ্ব মোঃ আব্দুল হান্নান। বুধহাটা ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান আবদুল হান্নান সোমবার সকালে উপজেলা নির্বাচন অফিসারের কাছে মনোনয়নপত্র জমা প্রদান করেন। এসময় বিভিন্ন নেতৃবৃন্দ ও সমর্থক তার সাথে ছিলেন।

মোঃ নজরুল ইসলাম: উপজেলার শোভনালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোঃ নজরুল ইসলাম। ইউনিয়ন পরিষদের মেম্বার হিসাবে দায়িত্ব পালনকারী নজরুল ইসলামের ভাই শহিদুল ইসলাম একাধিকবার চেয়ারম্যান হিসাবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছিলেন। নমিনেশনপত্র জমাদানের সময় এলাকার গন্যমান্যব্যক্তি, কর্মী ও সমর্থকবৃন্দ তার সাথে ছিলেন।

ওমর সাকী পলাশ: উপজেলার কুল্যা ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ওমর সাকি পলাশ। ওমর সাকি পলাশ এর চাচা মরহুম এস এম রফিকুল ইসলাম একাধিকবার ইউপি চেয়ারম্যান হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছিলেন। সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার আগ পর্যন্ত তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এসময় এড. খোরশেদ আলম, শিক্ষক আলমগীর হোসাইন, খলিলুর রহমান, ডাঃ আঃ আলিমসহ বহু নেতাকর্মী ও সমর্থক তার সাথে ছিলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনিতে চেয়ারম্যান প্রার্থী আলমের গণসংযোগ
পরবর্তী পোস্ট
কাদাকাটিতে চেয়ারম্যান প্রার্থী মফিজুলের অফিস উদ্বোধন

রিলেটেড পোস্ট

আশাশুনির ওসি আরিপ পুলিশ কন্ট্রোল রুমে বদলী

অক্টোবর ৩, ২০২৬

আশাশুনিতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

অক্টোবর ৩, ২০২৬

আশাশুনিতে বজ্রপাতে কাঠমিস্ত্রী নিহত

অক্টোবর ২, ২০২৬

আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...

অক্টোবর ১, ২০২৬

আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার বেড়িবাঁধ নদীগর্ভে

সেপ্টেম্বর ২৮, ২০২৬

আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক চেয়ারম্যান আলিম মোল‍্যা...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

কাদাকাটিতে ডা. গাউসুল হক মোড়লের দাফন সম্পন্ন

সেপ্টেম্বর ২৭, ২০২৬

আশাশুনি ও প্রতাপনগরে জামায়াতের গণসংযোগ অনুষ্ঠিত

সেপ্টেম্বর ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting