দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ১০:৪৬
সাতক্ষীরায় কুশখালী ২৭তম ঘোড়দৌড় প্রতিযোগিতা তীব্র গরম উপেক্ষা...
এখন টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রদল নেতা বাপ্পী-শাহিনের শুভেচ্ছা
মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান : জেলা...
চাঁদার দাবীতে তালায় সংখ্যালঘু নেতাকে মারধোর
চাঁদার টাকা না দিয়ে বিপাকে নায়েব
জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের...
পাইকগাছায় ৩ দিন ব্যাপী চিংড়ি চাষ প্রশিক্ষণ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তালতলা হাইস্কুলে আলোচনা সভা
খুলনায় পরিবেশ সুরক্ষা, মাদক ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে...
পাইকগাছায় গণধোলাইয়ের পর যুবক আটক
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

সাত্তার মোড়ল ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ২৩, ২০২১
নভেম্বর ২৩, ২০২১ ০ কমেন্ট 321 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সরকারের উন্নয়নে বাঁধা সৃষ্টিকারী বন ও ভূমিদস্যু সাতক্ষীরার কালিগঞ্জের সাত্তার মোড়ল ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন এবং আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছি। আমি কালিগঞ্জ উপজেলার ২নং বিষ্ণুপুর ইউনিয়নে সুনামের সাথে গত ৫ বছর চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করে আসছি। আর এ জন্যই আগামী ২৮ নভেম্বর কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউপিতে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে পুনঃ নৌকা প্রতিক দিয়েছেন। আমি আমার ইউনিয়নে আ.লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি। কিন্তু কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দেকাটি গ্রামের ভূমিদস্যু সাত্তার মোড়ল এবং তার বাহিনীর অন্যতম সদস্য হত্যাসহ একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামী আকবর মোড়ল, আব্দুল কাদেরসহ তাদের দোসররা এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড ঘটিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করে চলেছে। তারা গোপন বৈঠকের মাধ্যমে বিশৃংখলা সৃষ্টিকরা, সরকারের উন্নয়নে বাঁধা সৃষ্টিকরাসহ বহু অপকর্ম করে দাপিয়ে বেড়াচ্ছে।  তাদের কারনে আমি বর্তমানে ব্যাপক নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছি। তিনি বলেন, ২০১২ ও ১৩ সালে হিন্দুর বাড়ীতে আগুন জ্বালানো ও সহিংসতার অর্থদাতা, বহু অপকর্মের হোতা সাত্তার মোড়ল ও তার বাহিনীর প্রধান সন্ত্রাসী, হত্যা, চাঁদাবাজীসহ ডজন মামলার আসামী নুরুল ডাকাত, আকবর মোড়লসহ ১৫/২০ জনের চিহ্নিত সন্ত্রাসীরা আমার ও আমার পরিবারের হুমকী হয়ে দাঁড়িয়েছে। যে কোন সময় আমাকে ও আমার পরিবারের সদস্যদের খুন, গুম ও হত্যা করবে বলে বিভিন্ন সময় তারা সাত্তার মোড়লের বাড়িতে গোপন বৈঠক করে চলেছে। নৌকা প্রতিকের কর্মী ও সমর্থকদেরও তারা বিভিন্ন সময়ে খুন গুমের পাশাপাশি সারাজীবনের জন্যে পঙ্গু করে দেওয়ার হুমকী দিচ্ছে। গত দুই তিনদিন সন্ত্রাসী  আব্দুল কাদের, আশরাফুল, সাঈদ, শাহিন, রুইনসহ ৫০/৬০ জনের স্বশস্ত্র দল পিকআপ ও ইঞ্জিন ভ্যানে বিষ্ণুপুর ইউনিয়নে অস্ত্রের মহড়া দিয়ে ত্রাস সৃষ্টি করছে। তিনি আরো বলেন, গত সোমবার রাত আনুমানিক ১০ ঘটিকার সময়ে আমার ভাই শেখ আব্দুর রহমান ইউনিয়নের হোগলা মোড় নামক স্থানে নৌকা প্রতিকের অফিস থেকে বাড়িতে ফিরছিল। এমন সময় ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের বাড়ির সংলগ্ন এলাকা অতিক্রমের সময়ে অতর্কিতভাবে তাকে এবং আমার কর্মী আলাউদ্দীনকে পথরোধ করে মটর সাইকেল ভাংচুর করে এবং লোহার রডদিয়ে তাদেরকে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করে। তারা আমাকেও এমনিভাবে পথেঘাটে তাদের সন্ত্রাসীদের দিয়ে যখন তখন খুন গুম করতে পারে বলে আমি আশংকা করছি। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় সরকারের উন্নয়নে বাঁধা সৃষ্টিকারী ভূমিদস্যু সাত্তার মোড়ল ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন এবং আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য প্রধানমন্ত্রী, পুলিশের আইজিপি, ডিআইজি, সাতক্ষীরার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনির বড়দলে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ’র দল গঠনের লক্ষে খেলোয়াড় বাছাই ২৭ নভেম্বর

রিলেটেড পোস্ট

কালিগঞ্জ থানা পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার

জুন ৯, ২০২৬

বিদেশে পাঠানোর নামে প্রতারনার অভিযোগ

জুন ৮, ২০২৬

নলতায় সভা অনুষ্ঠিত

জুন ৮, ২০২৬

কালিগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন

জুন ৭, ২০২৬

কালিগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত

জুন ৫, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

জুন ৩, ২০২৬

কালিগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

জুন ২, ২০২৬

ইজারা বেশি হওয়ায় বিপাকে কালিগঞ্জের মাঝি পরিবার

জুন ২, ২০২৬

সাতক্ষীরায় মেজর জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকি উপলক্ষে ফ্রি...

মে ৩১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting