দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ৭:৪৪
আদালতের আদেশ অমান্য করে সাতক্ষীরায়  জমি দখলের পায়তারা
সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...
আশাশুনিতে বজ্রপাতে কাঠমিস্ত্রী নিহত
শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের নবগঠিত কমিটি ঘোষণা
ছেলে ও পৌত্রের নির্যাতনের অভিযোগে হাসপাতালে ৮০ বছরের...
কলারোয়ায় জলাবদ্ধতায় মানিকনগর প্রাথমিক বিদ্যালয়: ভোগান্তিতে শিক্ষার্থীরা
নগরঘাটায় ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের পুরস্কারের গরু-ছাগলের মাংসে...
আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনির মানিকখালী ব্রীজ উদ্বোধন

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ১৫, ২০২১
নভেম্বর ১৫, ২০২১ ০ কমেন্ট 436 ভিউস

আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার মানিকখালী সেতুর ভার্চুয়াল পদ্ধতিতে উদ্বোধন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। রোববার বেলা ১১টায় খোলপেটুয়া নদীর উপর নির্মিত মানিকখালী সেতুর ভার্চুয়াল পদ্ধতিতে উদ্বোধন করেন তিনি। এরপর মানিকখালি সেতু প্রান্তে ফলক উন্মোচন করেন, আশাশুনি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। এসময় উপজেলা চেয়ারম্যান বলেন, আশাশুনি বাসীর প্রাণের দাবি প্রধানমন্ত্রীর ঘোষণা মানিকখালী সেতু নির্মাণের কাজ সম্পন্নের মধ্য দিয়ে আজ বাস্তবায়িত হলো। সেতু নির্মাণের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ ও নদী ভাঙ্গন কবলিত এলাকার মানুষের যাতায়াতের জন্য পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা আরও এশধাপ এগিয়ে গেল। এসময় তিনি পল্লী এলাকার কথা বিবেচনায় নিয়ে এই সেতুতে ভবিষ্যতে যাতে টোল আদায় করা না হয় সে জন্য প্রধানমন্ত্রী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান। উদ্বোধন ও ফলক উন্মোচনকালে সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী জিয়াউদ্দিন আহমেদ, উপ-সহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির, সদর ইউপি চেয়ারম্যান স,ম সেলিম রেজা মিলন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, দপ্তর সম্পাদক জগদীশ চন্দ্র সানা, আশাশুনি প্রেসক্লাব সভাপতি এসএম আহসান হাবীব, প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান, সাধারন সম্পাদক এসকে হাসান, সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন, কোষাধ্যক্ষ এম এম নুর আলমসহ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ, জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আশাশুনি উপজেলা বাসীর দাবীর পরিপ্রেক্ষিতে ২০১৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরা সফরকালে খোলপেটুয়া নদীর উপর মানিকখালী সেতু নির্মাণের ঘোষণা দেন। ৩০৪ মিটার দৈর্ঘ্যরে এ সেতুটি গত ২৫ মে’১৭ তারিখে নির্মাণ কাজ শুরু হয় এবং ২৫ মে’১৯ তারিখে সেতুর নির্মাণ কাজ সমাপ্ত হয়। সেতু নির্মাণের ফলে আশাশুনি উপজেলার পূর্ব-দক্ষিণাঞ্চলের কয়েকটি ইউনিয়ন বড়দল, খাজরা, আনুলিয়া, প্রতাপনগর, কাদাকাটি ও দরগাহপুরসহ খুলনা জেলার পাইকগাছা ও কয়রা উপজেলার সাথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলো।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় বাড়ির আঙিনায় ফল উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ শুরু
পরবর্তী পোস্ট
আশাশুনি সরকারি কলেজে হাত ধৌতকরণ প্রকল্প, ওয়াশরুম ও রাস্তা উদ্বোধন

রিলেটেড পোস্ট

আশাশুনিতে বজ্রপাতে কাঠমিস্ত্রী নিহত

অক্টোবর ২, ২০২৬

আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...

অক্টোবর ১, ২০২৬

আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার বেড়িবাঁধ নদীগর্ভে

সেপ্টেম্বর ২৮, ২০২৬

আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক চেয়ারম্যান আলিম মোল‍্যা...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

কাদাকাটিতে ডা. গাউসুল হক মোড়লের দাফন সম্পন্ন

সেপ্টেম্বর ২৭, ২০২৬

আশাশুনি ও প্রতাপনগরে জামায়াতের গণসংযোগ অনুষ্ঠিত

সেপ্টেম্বর ২৭, ২০২৬

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও মামলা...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

কৃষক পরিবার থেকে উঠে আসার গল্প 

সেপ্টেম্বর ২৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting