দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ১১:১৬
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 
কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...
কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

শ্যামনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ২, ২০২১
অক্টোবর ২, ২০২১ ০ কমেন্ট 326 ভিউস

শেখ আব্দুল হাকিম, শ্যামনগর থেকে: সাতক্ষীরা’র শ্যামনগরে বাংলাদেশ সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৮টা হতে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত নকিপুর সরকারী এইচ সি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ হয়েছে। ১০৫৮ জন ভোটারের মধ্যে হতে ৯৬৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। চার জন নির্বাচন কমিশনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব ছিলেন উপজেল প্রথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুর সুবর, প্রিজাইডিং এর দায়িত্বে ছিলেন নকিপুর সরকারী এইচ সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জি,এম মোজাফার হোসেন। তারা জানান,এবারের ত্রি-বার্ষিক নির্বাচনে দুইটি প্যানেলে ভোট হয়েছে মিজানুর-মোহাদ্দেস প্যানেল ও দীনেশ- মামুনুর রশিদ প্যানেল। এই দুই প্যানেলের মধ্যে ২২ টি পদে প্রার্থীরা প্রতিদ্বন্দীতা করেছে। এর মধ্যে দীনেশ-মামুনুর রশিদ প্যানেল বিজয়ী। সভাপতি দীনেশ চন্দ্র মন্ডল ছাতা প্রতিকে ৪৯৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মিজানুর রহমান লাভলু হরিন প্রতিকে পেয়েছেন ৪৫৩ ভোট, মোঃ মামুনুর রশিদ সাধারণ সম্পাদক পদে মোরগ প্রতিকে ভোট পেয়েছে ৫৮৫, তার নিকটতম প্রার্থী মোহাদ্দেস রহমান টিউবওয়েল প্রতিকে ভোট পেয়েছেন ৩৫৮। সিনিয়র সহ-সভাপতি পদে বাবুলাল মিস্ত্রী মাছ প্রতিক নিয়ে ৬৩১ ভোট পেয়ে জয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী শ্যামল চন্দ্র মন্ডল হাঁস প্রতিকে পেয়েছে ২৪০ ভোট। সহ সভাপতি আবুল কাশেম দেওয়াল ঘড়ি প্রতিকে ৫১৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী আকিকুর রেজা হাতপাখা পেয়েছে ৩৩২ ভোট, মুহাঃ মহাতাব উদ্দীন আনারস প্রতিকে ৩৭৪ পেয়ে জয়ী হয়েছেন, তার নিকটতম প্রার্থী প্রশান্ত কুমার মন্ডল সাইকেল প্রতিক পেয়েছে ৩২৯ ভোট।  মোঃ লুৎফার রহমান চেয়ার প্রতিকে ৪৭৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন তার নিকটতম প্রার্থী এস,এম আজগর আলী মই প্রতিকে পেয়েছে ৪৪০ ভোট। এ,টি আশরাফুল হুদা মনির গরুগাড়ী প্রতিকে ৪৪৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন তার নিকটতম প্রার্থী মোঃ হযরত আলী চাকা পেয়েছে ২৯৬ মোঃ শাহারুখ গহর কাপ-প্রিচ প্রতিকে ৫৬৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। মহিলা সহ-সভাপতি নাজমা পরভীন প্রজাপতি প্রতিকে ৫৩৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন, তার নিকটতম প্রার্থী নারগিস পারভীন টেবিল প্রতিকে পেয়েছে ৩০৪ ভোট। তিলোত্তমা বালা মন্ডল সেলাই মেশিন প্রতিকে ৫০১ ভোট পেয়ে জয়ী হয়েছেন, তার নিকটতম প্রার্থী মুসলিমা পরভীন চশমা প্রতিকে পেয়েছে ৩৩৯ ভোট। বাসন্তী রানী সরদার ডাব প্রতিকে ৪১৯ পেয়ে জয়ী হয়েছেন, তার নিকটতম প্রার্থী মোছাঃ কামরুন্নাহার তালা প্রতিকে পেয়েছে ৩৯৮ ভোট। মোঃ রুহল কুদ্দুস মোমবাতি প্রতিকে ভোট ৪৬৯ পেয়ে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন, তার নিকটতম প্রার্থী দোয়াত কলম প্রতিকে পেয়েছে ৪১৯ ভোট। মোঃ আব্দুর রাজ্জাক উড়োজাহাজ প্রতিকে ৬১৩ ভোট পেয়ে সহ সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন, তার নিকটতম প্রার্থী জালাল উদ্দীন বাল্ব প্রতিকে পেয়েছে ২৩৪ ভোট। শেখ তরিকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক পদে আপেল প্রতিকে ৬২৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন, তার নিকটতম প্রার্থী রফিকুল ইসলাম জগ প্রতিকে পেয়েছে ২৭১ ভোট। মোঃ সোলায়মান হোসেন সহ-সাংগঠনিক সম্পাদক পদে খেজুর গাছ প্রতিকে ৪৭৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন, তার নিকটতম প্রার্থী ধনুঞ্জয় কুমার মন্ডল লাটিম প্রতিকে পেয়েছে ৪০০ ভোট। মোঃ আব্দুল হক দপ্তর সম্পাদক পদে টেলিফোন প্রতিকে ৪৯১ ভোট পেয়ে জয়ী হয়েছেন, তার নিকটতম প্রার্থী খালিদ হাসান মামুন মোবাইল প্রতিকে পেয়েছে ৩১৫ ভোট। আব্দুল হামিদ অর্থ সম্পাদক পদে হেরিকেন প্রতিকে ৫৪৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন, তার নিকটতম প্রার্থী আব্দুস সালাম মন্টু দোয়েল পাখি প্রতিকে পেয়েছে ৩১৯ ভোট । শেখ নাজমুল কবীর তথ্য ও প্রচার সম্পাদক পদে বই প্রতিকে ৪৬৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন, তার নিকটতম প্রার্থী জাহিদুল ইসলাম মাইক প্রতিকে পেয়েছে ৩৮৮ ভোট। মাসুদ ইমতিয়াজ কাব-স্কাউট সম্পাদক কলম প্রতিকে ৪৯৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন, তার নিকটতম প্রার্থী মাস্ক প্রতিকে ৩০৪ ভোট পেয়েছেন জি,এম খাজা নাজিমুদ্দিন। এ,টি,এম জাফর উল্যা সমবায় সম্পাদক পদে হাতি প্রতিকে ৫৯৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন, তার নিকটতম প্রার্থী মাহামুদুন নবী বাঘ প্রতিকে পেয়েছে ২৬১ ভোট। উম্মে হাবিবা মহিলা সম্পাদক পদে কুঁড়েঘর প্রতিকে ৪১৪ ভোট পেয়েছে। সাবিহা খাতুন চুড়ি প্রতিকে ৪৪৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। আর ৩ টা পদে বিনা প্রতিদ্বন্দিতায় বিজয়ী হয়েছে। মোট বাতিল হয়েছে ১৬ ভোট।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দুর্গা পূজার বিজয়া দশমীতে —- ইছামতি নদীতে এবারও হবেনা মিলনমেলা, দুদেশের পতাকা বৈঠকে সিদ্ধান্ত
পরবর্তী পোস্ট
আশাশুনিতে আন্তর্জাতিক অহিংস দিবস পালন

রিলেটেড পোস্ট

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

শ্যামনগরের ডিমওয়ালা মা মাছ বিলুপ্তির পথে

আগস্ট ৪, ২০২৬

শ্যামনগরের ডিমওয়ালা মা মাছ বিলুপ্তির পথে।

আগস্ট ৪, ২০২৬

সুন্দরবন সংলগ্ন মুন্সীগঞ্জ বাজারের সুইচগেট বেহাল: ঝুঁকিতে হাজারো...

আগস্ট ৪, ২০২৬

শ্যামনগর উপজেলার ধুমঘাট গ্রামে পৃথক দুর্ঘটনায় কৃষক ও...

আগস্ট ৩, ২০২৬

সবসময় অসহায় মানুষের পাশে কাশিমাড়ী ইয়ুথ সোসাইটি অল্প...

আগস্ট ৩, ২০২৬

শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু, এলাকায় শোকের ছায়া।

আগস্ট ৩, ২০২৬

শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

আগস্ট ৩, ২০২৬

শ্যামনগরে পুকুরে ডুবে কৃষকের মৃত্যু

আগস্ট ৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting