দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৬:৫৯
সাতক্ষীরা আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভা...
সাতক্ষীরায় বৃষ্টিতে পুনরায় মিশছে ড্রেনে দুর্ভোগে এলাকাবাসী
কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্যর ৭ম বর্ষ...
শ্যামনগরে কালো মেঘের গর্জনে নিভে গেল এক জেলের...
মাদকমুক্ত সমাজ গড়তে কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে শ্যামনগরে...
চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার
আরো একটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে —...
আশাশুনিতে নকল দুধ তৈরির জেলিসহ ট্রাক জব্দ
শ্যামনগর হাসপাতাল সড়কে যত্রতত্র পার্কিং ও ফুটপাত দখলে...
গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জসাতক্ষীরা জেলা

কালিগঞ্জে কথিত ডাক্তার রেজাউল করিম দম্পতিকে ভ্রাম্যমাণ আদালতে দেড় লক্ষ টাকা জরিমানা আদায়!

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ১৬, ২০২১
সেপ্টেম্বর ১৬, ২০২১ ০ কমেন্ট 301 ভিউস

হাফিজুর রহমান/হাবিবুল্লাহ বাহারঃ- সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বহুল আলোচিত কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের কথিত হোমিও ডাক্তার রেজাউল করিম তার স্ত্রী রিমা আক্তারের বাড়িতে কোহিনুর হোমিও ক্লিনিকের চেম্বারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে কথিত চিকিৎসক দম্পতির নিকট হতে দেড় লক্ষ টাকা জরিমানা আদায় করেছেন। বৃহস্পতিবার (১৬-সেপ্টেম্বর) বেলা ১টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম এবং কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার শেখ তৈয়েবুর রহমান যৌথভাবে অভিযান পরিচালনা করে শংকরপুর গ্রামের কথিত ডাক্তার রেজাউল করিম ও তার স্ত্রী কথিত ডাক্তার রিমা আক্তারের নিকট হতে ভোক্তা অধিকার ২০০৯ এবং বেসরকারি ক্লিনিক ল্যাবরটরি বিএমডিসি অনুমতি ব্যতীত পরিচালনা করার অপরাধে এবং চিকিৎসা প্রদানের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় এ সময় কোহিনুর হোমিও ক্লিনিকের মালিক কথিত ডাক্তার রেজাউল করিমকে কে ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের জেল এবং তার স্ত্রী রিমা আক্তার কে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের জেল ঘোষণা ঘোষণা করেন। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম এই সময় কথিত ডাক্তার দম্পতি ভ্রাম্যমান আদালতের নিকট দোষ স্বীকার করে এবং ভবিষ্যতে এ ধরনের কার্যকলাপ করিবে না এই মর্মে দেড় লক্ষ টাকা জরিমানা দিয়ে এ যাত্রায় রেহাই পায়। ওই সময় তার বাসা থেকে এনালাইজার মেশিন ভুয়া সার্টিফিকেট বিভিন্ন ঔষধের লেভেল সহ বিপুল পরিমাণ ঔষধ কাগজপত্র জব্দ করা হয়। অভিযান পরিচালনার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার তৈয়েবুর রহমান বলেন, এ ধরনের অবৈধ ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার ও ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মানুষ যাতে চিকিৎসা সেবার নামে অপচিকিৎসা বা প্রতারিত না হয় সেজন্য সকলকে সতর্ক হওয়ার আহ্বান জানান। উপজেলার শংকরপুর গ্রামের শামসুদ্দিন তরফদার এর পুত্র কথিত হোমিও ডাক্তার নামধারী রেজাউল করিম তিনবারে এসএসসি পাস করে সাতক্ষীরা ডিবি খান হোমিও স্কুল থেকে সার্টিফিকেট নিয়ে নিজেকে বড় মাপের ডাক্তার পরিচয় দিয়ে বাড়িতে কোহিনুর হোমিও ক্লিনিক খুলে সেখানে পরীক্ষা-নিরীক্ষার নামে কথিত এনালাইজার মেশিন এর মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষার নামে মোটা অংকের টাকায় ঔষধ দিয়ে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে বিভিন্ন রোগের চিকিৎসা দিয়ে আসছিল। তার নিকট হইতে চিকিৎসা নিয়ে অনেকেই মৃত্যুবরণ করেছে। এ বিষয়ে থানা এবং বিভিন্ন দপ্তরে অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি প্রকাশ পেলে টনক নড়ে উপজেলা প্রশাসনের যে কারণে গতকাল ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কথিত ডাক্তারের বাড়িতে অভিযান চালিয়ে জরিমানা আদায় এবং তার চেম্বার থেকে এনালাইজার মেশিন ভুয়া সার্টিফিকেট ভুয়া লেভেল এবং বিপুল পরিমাণ নকল ঔষধ জব্দ করে। অন্যদিকে ভ্রাম্যমাণ আদালত অন্য আরেকটি পৃথক অভিযানে বেলা ২ টার সময় উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের চৌমুনী বাজারে সেকেন্দার নগর গ্রামের অনুমোদনবিহীন আজিজিয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭০০০ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের জেল ঘোষণা করলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা এর নিকট ভুল স্বীকার করে ৭০০০ টাকা জরিমানা দিয়ে রেহাই পায় এ সময় আজিজিয়া ডিজিটাল ডায়াগনস্টিক ল্যাবের মালিক জিএম তারেক আজিজ ৭০০০ টাকা জরিমানা দিয়ে অনুমোদনহীন প্রতিষ্ঠান কাগজপত্র ঠিক করে কাজ করবেন বলে জানান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বড়দলের বুড়িয়ায় রাধাষ্টমী পালন
পরবর্তী পোস্ট
কালীগঞ্জে স্ত্রীকে পিটিয়ে শ্বাসরোধে হত্যা, ঘাতক স্বামী গ্রেফতার

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভা...

জুন ২১, ২০২৬

সাতক্ষীরায় বৃষ্টিতে পুনরায় মিশছে ড্রেনে দুর্ভোগে এলাকাবাসী

জুন ২০, ২০২৬

কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্যর ৭ম বর্ষ...

জুন ২০, ২০২৬

শ্যামনগরে কালো মেঘের গর্জনে নিভে গেল এক জেলের...

জুন ২০, ২০২৬

মাদকমুক্ত সমাজ গড়তে কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে শ্যামনগরে...

জুন ২০, ২০২৬

আশাশুনিতে নকল দুধ তৈরির জেলিসহ ট্রাক জব্দ

জুন ২০, ২০২৬

শ্যামনগর হাসপাতাল সড়কে যত্রতত্র পার্কিং ও ফুটপাত দখলে...

জুন ২০, ২০২৬

সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল...

জুন ২০, ২০২৬

নেক্সাস কর্মসূচির মূল স্তম্ভ ও নীতিমালা কমিউনিটির কর্ম-পরিকল্পনা...

জুন ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting