দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৯:৫৬
আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার
পাইকগাছায় একটি সড়কের হোল দশা
নোয়াখালীতে যানবাহনের ধাক্কায় বৃদ্ধ নিহত
অভিযোগের মুখে খুলনার জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি
খুলনায়  গাঁজাসহ নারী গ্রেফতার
শ্যামনগরে সুশীলনের বিরুদ্ধে স্কুল ফিডিংয়ে পুষ্টির বদলে নষ্ট...
শহীদ কাজল স্মৃতি পশ্চিম জোড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...
শোক বার্তা
মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে কাজ করবেন নবাগত...
সাতক্ষীরা আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

বুধহাটায় পল্লী বিদ্যুতের সাব জোনাল অফিসের অনুমোদন

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ১৪, ২০২১
সেপ্টেম্বর ১৪, ২০২১ ০ কমেন্ট 369 ভিউস

শেখ বাদশা, আশাশুনি থেকে: অবহেলিত একটি জনপদের নাম আশাশুনি। যা ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ ইউনিয়নের দূর্গম এলাকায় পৌঁছাতে এখনও নৌকা বা নৌ-যান নিয়ে যেতে হয়। তবে উপজেলার প্রাণ কেন্দ্র হিসেবে বাণিজ্যিক শহর হিসেবে বুধহাটা বাজারকে ধরা হয়ে থাকে। সরকারী অফিস পাড়া ছাড়া কলকারখানা, একাধিক ব্যাংক, এনজিও, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠান ও জনবহুল এলাকা বুধহাটা বাজার।

বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ড বরাবর লিখিত আবেদন সূত্রে জানাগেছে এ জনবহুল উপজেলার বিদ্যুৎ সেবায় নিয়োজিত আছেন মাত্র ৪জন লাইনম্যান। ঝড় বৃষ্টির দিনে জনবল কম থাকায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিতে হিমসিম খেতে হয় তাদের। বিদ্যুৎ বিভ্রাট আশাশুনি উপজেলার নিত্য দিনের সঙ্গী।

আর এ কারণেই বিদ্যুৎ বিভ্রাটের ভোগান্তি কমাতে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান বরাবর প্রতিকার চেয়ে লিখিত আবেদন করেন সৈয়দপুর সেনানিবাসে কর্মরত বুধহাটা গ্রামের আতিকুল ইসলাম।

বুধহাটা, কুল্যা, দরগাহপুর ও পার্শ্ববর্তী সদর উপজেলা এলাকায় বাংলাদেশ সচিবালয় ও সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত উচ্চ পদস্থ কর্মকর্তার গ্রামের বাড়ী বুধহাটা এরিয়ায় হওয়ায় ছুটিতে বাড়ী আসলে বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়তে হয় তাদের। এছাড়া সাধারণ মানুষের বিদ্যুতের বিরুদ্ধে অভিযোগের তো শেষ নেই।

এমনকি পল্লী বিদ্যুতের বিল পরিশোধেও ভোগান্তি পোহাতে হয় গ্রাহকদের। বুধহাটায় পল্লী বিদ্যুতের সাব জোনাল অফিস স্থাপন করা হলে সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমে আসবে বলে ধারনা করছে এলাকার সচেতন মহল। এসকল কথা চিন্তা করে বুধহাটা অভিযোগ কেন্দ্রটি সাব জোনাল অফিসে উন্নীতকরণ আবেদনে জোর সুপারিশ করেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি সৈয়দপুর সেনানিবাস এর ভাইস চ্যান্সেলর ও আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের কৃতি সন্তান ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ড. মোঃ লুৎফর রহমান। সুপারিশকৃত আবেদন চলতি বছরের দুই সেপ্টেম্বর অনুমোদন হয়ে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জিএম বরাবর চিঠি ইসু করে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল হয়ে যায়। মানুষের ভোগান্তি লাঘবে এমন উদ্যোগ গ্রহণ করায় বুধহাটা, কুল্যা, কাঁদাকাটি, দরগাহপুর ও ফিংড়ীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছায় সিক্ত হলেন ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ড. মোঃ লুৎফর রহমান ও আবেদনকারী আতিকুল ইসলাম। এবিষয়ে জানতে চাইলে সাতক্ষীরা পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার সন্তোষ কুমার শাহা সাতনদীকে বলেন এবিষয়ে আমরা একটি চিঠি পেয়েছি। বোর্ড মিটিংয়ে এবিষয়ে আলোচনা করে অতিদ্রæত সেখানকার কার্যক্রম শুরু করবো।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনিতে বিভিন্ন রোগে আক্রান্তদের মাঝে অনুদানের চেক হস্তান্তর
পরবর্তী পোস্ট
আশাশুনি আ’লীগ নেতা মুজিবরের ইন্তেকাল

রিলেটেড পোস্ট

আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার

জুন ২১, ২০২৬

আশাশুনিতে নকল দুধ তৈরির জেলিসহ ট্রাক জব্দ

জুন ২০, ২০২৬

সাতক্ষীরায় একদিনে মিলল তিন মরদেহ

জুন ১৯, ২০২৬

সাতক্ষীরায় ঘূর্ণিঝড়কালীন স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত

জুন ১৮, ২০২৬

প্রতাপনগরে ঘূর্ণিঝড়কালীন সমন্বিত স্বাস্থ্য ঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত

জুন ১৮, ২০২৬

যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আশাশুনিতে শিক্ষকদের সাথে মতবিনিময়

জুন ১৩, ২০২৬

আশাশুনিতে লিডার্সের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি ও...

জুন ৯, ২০২৬

বজ্রপাতে নৌকা থেকে পড়ে জেলে নিখোঁজ

জুন ৯, ২০২৬

আশাশুনিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্র্যাকের বৃক্ষ রোপন...

জুন ৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting