দেবহাটায় ভাতাভোগীদের মোবাইল নম্বর সংশোধনে সামাজসেবা অফিসের বিজ্ঞপ্তি

স্টাফ রিপোর্টার, দেবহাটা: দেবহাটা উপজেলার সকল বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের জ্ঞাতার্থে গন বিজ্ঞপ্তি জারী করেছে দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন। অধীর কুমার গাইনের গনবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, দেবহাটা উপজেলার সকল প্রকারের ভাতা ভোগীদের মোবাইল নম্বর সংশোধনের জন্য দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়নে গত ২২-০৮-২১ ইং তারিখ থেকে প্রতিটি ইউনিয়নে ৩দিন করে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সহায়তায় ও তত্ত¡াবধানে দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা, সমাজকর্মী ও ফিল্ড সুপারভাইজারদের উপস্থিতিতে ভুল/সংশোধনের কাজ গত ০৯-০৯-২১ ইং তারিখে শেষ করা হয়েছে। এরপরেও দেবহাটা উপজেলায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা যারা পাচ্ছেন তাদের মোবাইল নম্বর যদি এখনো ভুল থাকে বা নং পরিবর্তন করতে চান তাহলে আগামী ১৫-০৯-২১ ইং তারিখের মধ্যে উপজেলা সমাজসেবা অফিসে এসে সংশোধন করে নেওয়ার জন্য সবিনয়ে অনুরোধ করা হলো। যদি কোন ভাতাভোগী মোবাইল নং পরিবর্তন করতে চান তাহলে উল্লেখিত তারিখের মধ্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্য্যালয়ে আসার জন্য অধীর কুমার গাইন অনুরোধ জানিয়েছেন।

spot_img

More from this stream

Recomended