দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে সফর, ১৪৪৮ হিজরি | রাত ১০:৫৫
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সাইফুল বাহিনীর হামলায় ইটাগাছায় আহত দুই

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ২৮, ২০২১
আগস্ট ২৮, ২০২১ ০ কমেন্ট 351 ভিউস

আব্দুর রশিদ: চিহ্নিত নাশকতা মামলার আসামী আহম্মদ আলীর ছেলে সাইফুল কর্তৃক অন্যের বাড়ি দখল চেষ্টার অভিযোগ উঠেছে। এসময় সে বাড়িতে ভাংচুর চালায় সে। ভুক্তভোগীরা এলাকাবাসীর কাছে প্রতিকার চাইলে দ্বিতীয় দফায় হামলা করে জাকির নামের এক ব্যাক্তির মাথা ফাটিয়ে তার স্ত্রীর শ্লীলতা হানির অভিযোগও পাওয়া গেছে। আহতরা সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিসাধীন আছে।

প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, শুক্রবার সকালে অর্ধশত নাশকতা মামলার আসামী আহম্মদ আলীর ছেলে সাইফুল ইটাগাছা পশ্চিমপাড়া এলাকার আকবর হোসেনের জমির মালিকানা দাবী করে দোকানঘর ও রান্নাঘরে ভাংচুর চালায়। এসময় সাইফুলের সাথে ছিল সামাদ, শহীদ ও আনোয়ার হোসেন সহ অজ্ঞাত আরও কয়েকজন। আকবরদের বাড়ির রাস্তা চটার বেড়া দিয়ে আটকে দিয়ে চলে যায়। এসময় আকবর হোসেন, তার ছেলে জাকির ও পুত্রবধূ তাসলিমা এলাকাবাসীদের ডেকে এ বিষয়ে সহায়তা চান। সহায়তা চাওয়ার কিছুক্ষণ পরে সাইফুল তার সাথে সামাদ, শহীদ ও আনোয়ার হোসেন সহ অজ্ঞাত আরও কয়েকজনকে সাথে নিয়ে দ্বিতীয় দফায় হামলা করে। হামলার সময় সামাদ লাঠি দিয়ে বারি দিয়ে জাকির হোসেনের মাথা ফাটিয়ে দেয়। একই সময় সাইফুল জাকিরের স্ত্রীকে বেধড়ক মারপিট করে।

এ বিষয়ে জানতে চাইলে জাকির জানান, ‘সকালে আমাদের বাড়িতে ভাংচুর চালিয়ে চলাচলের পথ বন্ধ করে দেয় সাইফুল। প্রতিকার চেয়ে স্থানীয়দের ডেকে আমি ও আমার স্ত্রী অভিযোগ করি। এতে ক্ষিপ্ত হয়ে সাইফুল ও তার সহযোগীরা আবারও হামলা করে আমার মাথা ফাটিয়ে দেয়। সাইফুল আমার স্ত্রীর শ্লীলতাহানিও করেছে। সে ধর্ষক সাইফুল নামে এলাকায় পরিচিত। তারা বাবা জামায়াতের কর্মী আহম্মদ আলী প্রায় অর্ধশত নাশকতার মামলায় পালিয়ে আছে। সে এখন এই অঞ্চলে গোপনে জামায়াতি কার্যক্রম চালিয়ে রেখেছে। আর সেসব ক্যাডার নিয়েই এলকায় ত্রাসের রাজত্ব কায়েক করেছে।’

এদিকে জাকিরের স্ত্রীর জানান, ‘আমার স্বামীকে মারপিট থেকে বাঁচাতে গেলে সাইফুল আমার চুলের মুঠি ধরে কিলঘুষি মারতে থাকে।’ তিনি কাঁদতে বলেন ‘আমার স্পর্শকাতর স্থানে প্রথমে আঘাত করে পরে হাত দিয়ে চেপে ধরলে আমি জ্ঞান হারাই। এরপর আর কিছু বলতে পারিনা। চোখ খুলে দেখি আমি হাসপাতালে। পারতপক্ষে এ এলাকার কোন নারী  সাইফুলে সামনে যায়না। সে এলাকায় লম্পট হিসেবে পরিচিত।’

হামলা ও শ্লীলতাহানির বিষয়ে সাইফুলের কাছে জানতে চাইলে তিনি সংবাদ না করার জন্য অনুরোধ করেন।

জাকিরের পিতা আকবর হোসেন জানান, ‘প্রায় ৪০ বছর পূর্বে সুরাইয়া বেগমের কাছ থেকে আমি সাড়ে ১১কাঠা জমি ক্রয় করি। এই এলাকার দখলবাজ হিসেবে পরিচিত সাইফুল এ জমি তার বলে দাবি করে আসছে। এ নিয়ে একটি মামলাও বিচারাধীন আছে। তার মধ্যেই সাইফুল আজ এত অপকর্ম করে গেল। তার ও তার বাবার নাশকতা ও অপকর্মের বিচার না হওয়ায় এত সাহস পায় সে।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জেলা সাধারণ সম্পাদকের সুস্থ্যতা কামনা তালা উপজেলা জাতীয় পার্টির
পরবর্তী পোস্ট
শ্যামনগরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময়

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আগস্ট ৪, ২০২৬

সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা...

আগস্ট ৩, ২০২৬

সন্ত্রাসী হামলায় পা ভাঙলেও মামলা নিচ্ছেনা সদর থানার...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting