দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ৯:৪৮
স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...
সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...
আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...
খুঁটিতে বাঁধা বাবা, পাশে ছোট্ট তুবা— বদলে যেতে...
গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...
সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...
নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
চট্টগ্রাম

অঢেল সম্পদ পিআইও মিল্টনের : টাকার জোরে ধামাচাপা দেওয়ার চেষ্টা!

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ৯, ২০২১
আগস্ট ৯, ২০২১ ০ কমেন্ট 552 ভিউস

চট্টগ্রাম ব্যুরো: দুর্নীতি রোধে সরকারের উচ্চ পর্যায় থেকে বারবার কঠোর পদক্ষেপের কথা জানালেও কিছুতেই যেন থামানো যাচ্ছেনা চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিল্টন দস্তিদারের দুর্নীতি। আঙ্গুল ফুলে কলা গাছ, রূপকথার আলাদিনের চেরাগের কল্প কাহিনীকেও যেন হার মানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন এই কর্মকর্তা। মাত্র ১০ বছরে নানা অনিয়মের মাধ্যমে অর্জন করেছে কোটি কোটি টাকা। এসব বিষয় নিয়ে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে সেই তদন্ত আটকে দিতে সেখানেও জোর তদবীর চালাচ্ছেন বলে দুদকের একটি গোপন সুত্রে জানা গেছে। সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে এই বিষয়ে সংবাদ প্রকাশ হওয়ায় বিষয়টি ধামাচাপা দিতে স্থানীয় গণমাধ্যমকর্মীদের পেছনে দেদারছে টাকা ঢালছেন এই কর্মকর্তা। মিল্টন দস্তিদারের একাধিক বিশ্বস্ত লোকের মারফতে জানা গেছে একজন গোয়েন্দা (ডিবি) কর্মকর্তা ও স্থানীয় কতিপয় ব্যক্তির মাধ্যমে এসব ধামাচাপার কাজ চালিয়ে যাচ্ছেন। নাম প্রকাশ না করার শর্তে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক কর্মকর্তা জানান পিআইও মিল্টন দস্তিদার দুর্নীতির মাধ্যমে অনেক কালো টাকা আয় করেছেন বলে শুনেছি। বিষয়টি তদন্ত চলছে দোষী প্রমানিত হলে খুব শীঘ্রই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জানা যায় ২০১২ সালের শুরুর দিকে ফেনী জেলাতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে যোগদান করেন মিল্টন দস্তিদার। বর্তমানে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হিসেবে দায়িত্ব পালন করছেন। চাকরীর এই ১০ বছরে তিনি বিপুল পরিমান সম্পদের মালিক হয়েছেন। অভিযোগ রয়েছে, পটিয়া উপজেলা ও নগরে তার নিজের নামে, স্ত্রী, নিজের ভাই ও বৌয়ের ভাই এর নামে রয়েছে নামে-বেনামে ফ্ল্যাট, জায়গা-জমি এবং বিভিন্ন ব্যাংকে রয়েছে কোটি কোটি টাকার স য়পত্র, ও এফডিআর। শুধু তাই নয় প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম নগরীর দেব পাহাড় এলাকায় সিএ প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের (সিপিডিএল) কাছ থেকে কিনেছেন ডুপ্লেক্স ফ্ল্যাট ।
সেখানে আরো প্রায় অর্ধকোটি টাকা খরচ করে করেছেন সাজ-সজ্জা। জেলার পটিয়া উপজেলার মধ্যম হাইদগাঁওয়ে নিজ গ্রামের বাড়িতে দৃষ্টিনন্দন ‘অরণ্য নীড়’ নামে তিনতলা বাড়ি রয়েছে তার। পটিয়া পৌরসভা বাইপাস এলাকায় ও নগরের বেশ কয়েকটি এলাকায় রয়েছে নিজের নামে ও পরিবারের সদস্যেদের নামে জমি। সম্প্রতি চট্টগ্রামের পটিয়ায় নিজ বাড়িতে কিনেছেন ১৮ শতক জায়গা যার বাজার মুল্যও কোটি টাকা উপরে। এছাড়াও , ইউনিয়ন ব্যাংক হাটহাজারী রোড সরকারহাট শাখা, ন্যাশনাল ব্যাংক জুবলী রোড শাখাসহ একাধিক ব্যাংকে রয়েছে তার নিজ নামে, স্ত্রী ও বাবার নামে একাধিক একাউন্ট ও স য়পত্র। এছাড়া তার স্ত্রী’র ভাই এর নামে কয়েক কোটি টাকার ডিপিএস ও এফডিআর রয়েছে এই কর্মকর্তার। একইসঙ্গে মিল্টনের বিরুদ্ধে ভারতে অর্থপাচারের গুঞ্জনও রয়েছে বেশ। অভিযোগ রয়েছে, ২০২০ সালের মাঝামাঝি সময়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অবৈধ সম্পর্কের অভিযোগ উঠেছিলো মিল্টন দস্তিদারের বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালী থানায়। এ ঘটনায় চট্টগ্রামে রূম্পা নামের এক ব্যাংক কর্মকর্তার মধ্যস্থতায় থানায় মুচলেকা দিয়ে ছাড়া পান এই কর্মকর্তা। ভুক্তভোগী ওই নারীকে এককালীন প্রায় ২৫ লাখ টাকা দিয়ে ‘সমাধান’ হয়েছিল সেই অভিযোগের। এসব অভিযোগের বিষয়ে জানতে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিল্টন দস্তিদারের মুঠোফোনে একাধিকবার কল করেও কথা বলা সম্ভব হয়নি। মোবাইলে ও হোয়াটসঅ্যাপে বার্তা দিয়েও কোন সাড়া পাওয়া যায়নি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মনিরামপুরে গাঁজাসহ মাদক ব‍্যবসায়ী আটক
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা সীমান্ত এলাকায় গরীব ও দুস্থ পরিবারের মাঝে বিজিবি’র ত্রাণ সামগ্রী বিতরণ

রিলেটেড পোস্ট

বিআরটিএ হালিশহরের ডিডি তৌহিদুলকে অপসারন দাবি

সেপ্টেম্বর ১২, ২০২৬

মৃত্যুর মৃত্যুবরণ শাম্মী তুলতুল 

আগস্ট ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

চট্টগ্রামের পাঁচ জেলায় ৪৩ জনের মৃত্যু, ৮ লাখ...

জুলাই ১২, ২০২৬

 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

রুগ্ন ভেনামী চিংড়ি পোনায় ক্ষতিগ্রস্থ মৎস্য চাষিরা

জুন ৯, ২০২৬

বাংলালিংকের ১২তম ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা

এপ্রিল ২৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting