দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি | সকাল ৯:১০
প্রাথমিক বৃত্তি পরীক্ষাঃ কক্ষ পরিদর্শকদের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ...
সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু
রূপান্তরের আয়োজনে মানব  পাচার প্রতিরোধ ক্যাম্পেইন
আশাশুনিতে ট্রাকলোডে চাঁদা না  পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে জখম
বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’...
তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী
কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 
আশাশুনির বড়দলে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট সাংস্কৃতিক সন্ধ্যা...
 প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে শ্যামনগরে  বিএনপি...
চুকনগরের আপার ভদ্রা নদী খনন প্রকল্পের কারণে উচ্ছেদ...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

কাদাকাটি কুল্যা দরগাহপুরে মৎস্য ঘের বীজতলা বাড়িঘর এখনো প্লাবিত

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ৩, ২০২১
আগস্ট ৩, ২০২১ ০ কমেন্ট 292 ভিউস

আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার ৩ ইউনিয়নের হাজার হাজার বিঘা জমির চিংড়ি ঘের, আমন ধানের বীজতলা ও ঘরবাড়ি এখনো প্লাবিত হয়ে আছে। পানি নিস্কাশন ব্যবস্থা স্বাভাবিক করার যথাযথ ব্যবস্থা গ্রহন না করায় পানি নিস্কাশন না হওয়ায় এলাকা প্লাবনের এ পরিণতি বিরাজ করছে।

কুল্যা ইউপি চেয়ারম্যান আবুল বাসেত আল হারুন চৌধুরী জানান, কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি, মহাজনপুর, দাঁদপুর, মহিষাডাঙ্গা, আগরদাঁড়ি, বাহাদুরপুর গ্রাম এলাকায় অসংখ্য মাছের ঘের ও আমন ধানের বীজতলা সম্পূর্ণ প্লাবিত হয়ে আছে। এর একমাত্র কারণ পানি নিস্কাশনের একমাত্র খালগুলো বেশকিছু দখলদাররা দখল করে রেখে আড়াআড়ি ভাবে মাটির বাধ দিয়ে, নেট পাটা দিয়ে পানি নিস্কাশন বাধাগ্রস্থ করছে। ফলে এলাকাগুলো প্লাবিত হয়ে আছে। এতে চিংড়ি ঘের ও আমন ধানের বীজতলা এখনো তলিয়ে আছে। ফলে কৃষকদের মাথায় হাত উঠে গেছে। এ ব্যাপারে আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

কাদাকাটি ইউনিয়নের কৃষক আমজাদ হোসেন মধু জানান, আমাদের কাদাকাটি ইউনিয়নের ১, ২ ও ৩ ওয়ার্ডের আমন ধানের বীজতলা, মাছের ঘের ও বাড়িঘর সম্পূর্ণ তলিয়ে আছে। সরকারি খালগুলো দখলদারদের দখলে থাকা, খালে আড়াআড়ি মাটির বাধ দেওয়া ও নেটপাটা দিয়ে পানি আটকে রাখা হয়েছে। ফলে পানি নিস্কাশন হচ্ছে না। কৃষকরা কয়েকবার বীজতলা তৈরি করলেও কোনও লাভ হয়নি। বর্তমানে বীজতলা পানিতে তলিয়ে আছে।

কাদাকাটি ইউপি চেয়ারম্যান দীপঙ্কর কুমার সরকার জানান, তার ইউনিয়নের মোকামখালি হতে কাদাকাটি পর্যন্ত সম্পূর্ণ ভরাট হয়ে গেছে। গেট দিয়ে কোন পানি নিস্কাশন হয়না। ইউনিয়নের খেজুরডাঙ্গা নদীর পানি গাবতলা গেট দিয়ে নিস্কাশন হয়ে থাকে। কিন্তু গাবতলা গেট দিয়ে বর্তমানে পানি নিস্কাশন সম্ভব হচ্ছে না। খালগুলোয় অপরিকল্পিতভাবে মৎস্য চাষের ফলে পানি নিস্কাশন প্রতিবন্ধকতার সৃাষ্টি হচ্ছে। গত রবিবার সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা মোবাইল কোর্ট পরিচালনা করে নেট পাটা অপসারণ করেন এবং কয়েক ব্যক্তিকে জরিমানা ও নেটপাটা অপসারণ করেন। তবুও পানি নিস্কাশন ব্যবস্থা অটুট করা সম্ভব হয়নি। মোকামখালি নদী ও সৈয়দপুর ট্রাস্ট খনন না করা হলে এলাকার মানুষের এভাবে প্লাবিত হতেই থাকবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
খাজরায় প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
কুড়িকাহুনিয়ায় পানিতে পড়ে যুবক আহত

রিলেটেড পোস্ট

রূপান্তরের আয়োজনে মানব  পাচার প্রতিরোধ ক্যাম্পেইন

এপ্রিল ১৯, ২০২৬

আশাশুনিতে ট্রাকলোডে চাঁদা না  পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে জখম

এপ্রিল ১৯, ২০২৬

আশাশুনির বড়দলে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট সাংস্কৃতিক সন্ধ্যা...

এপ্রিল ১৯, ২০২৬

বুধহাটা পশ্চিম পাড়া জামে মসজিদ ও হেফজ খানায়...

এপ্রিল ১৮, ২০২৬

গদাইপুরে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট “সিরাজ সাংস্কৃতিক মেলা”...

এপ্রিল ১৮, ২০২৬

আশাশুনির বাঁকড়া সাঁকো নদীতে ভেসে গেছে //এমপি রবিউল...

এপ্রিল ১৮, ২০২৬

আশাশুনি উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের অর্ধ বার্ষিক সমন্বয়...

এপ্রিল ১৬, ২০২৬

আশাশুনির প্রতাপনগরে গভীর নলকূপ দেওয়ার নামে অর্থ আত্মসাতের...

এপ্রিল ১৬, ২০২৬

আশাশুনিতে কেন্দ্র সচিব ও  প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা

এপ্রিল ১৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting