দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই সফর, ১৪৪৮ হিজরি | সকাল ১১:৪৮
শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ৫৬৩ পিস ইয়াবাসহ তিন...
কালিগঞ্জ বাসটার্মিনাল এলাকায় গাঁজা সেবনের প্রস্তুতিকালে হাবিবুল্লাহ সরদার...
শ্যামনগরে কোষ্টগার্ডের অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতাসহ আটক ২
মেয়াদ ফুরিয়ে ৩ মাস পার, আধা কিলোমিটার সড়কের...
আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা, চাঁদাবাজি ও মাদক বন্ধে...
দেবহাটায় সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সেবা সংক্রান্ত সমন্বয় সভা
ময়নাতদন্তে ‘শ্বাসরোধে হত্যা’র চূড়ান্ত তথ্য, অথচ থমকে আছে...
ভোমরা স্থল বন্দরের বিনিময় সভা অনুষ্ঠিত
দেবহাটায় জাতীয় পুষ্টি কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত
দেবহাটায় ওয়াপদার জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জসাতক্ষীরা জেলা

কালিগঞ্জে নৈশ প্রহরী পলাশের বিরুদ্ধে জুয়া,চুরি,অসামাজিক কার্যকালাপের অভিযোগে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ৩, ২০২১
আগস্ট ৩, ২০২১ ০ কমেন্ট 346 ভিউস

হাফিজুর রহমান/হাবিবুল্লাহ বাহার ঃ রাতে স্কুলে জুয়া পরিচালনা, পতিতা এনে ফুর্তি, চুরিসহ নানান অসামাজিক কার্র্য্যকালাপের অভিযোগে কালিগঞ্জ উপজেলার ৩৫ নং নিজদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী কাম দপ্তরী পলাশ চন্দ্র বিশ্বাস কে অপসাররন ও গ্রেপ্তারের দাবীতে প্রতিবাদ সমাবেশ ও মানবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৩-আগষ্ট) বিকাল সাড়ে ৪টার সময় নিজদেবপুর গ্রামবাসীর আয়োজনে নিজদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ প্রতিবাদ সমাবেশ ও মানবন্ধন কর্মসূচি পালিত হয়। উক্ত প্রতিবাদ সমাবেশ ও মানবন্ধন কর্মসূচিতে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য ও অভিবাবক আলহাজ্ব খুরশিদ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন অত্র এলাকার বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব জালাল উদ্দীন, অভিভাবক রাসেল তরফদার, মিঠু সরদার, আবু বক্কর গাজী, আলহাজ্ব তাহাজ্জাত হোসেন, মোস্তফা, মামুন মল্লিক, রাশেদ মল্লিক, মহিউদ্দীন মোড়ল প্রমুখ। ব্যক্তরা বলেন, উপজেলার নিজদেবপুর গ্রামের বিষ্ণুপদ বিশ্বাসের পুত্র পলাশ(২৫) এলকার একজন চিহ্নিত চোর, জুয়াখোর, নারী লোভী ব্যাক্তি। সে অত্র স্কুলে নিয়োগ পাওয়ার পর হতে রাতে স্কুল পাহারা দেওয়ার নাম করে। জুয়ার আসর বসানো সহ বাহির হতে ভ্রাম্যমান পতিতা ভাড়া করে এনে রাতে ফুর্তি করাসহ এলাকায় নানান অসামাজিক কার্যকলাপ করে আসছে। বিষয়টি নিয়ে একাধিকবার আমরা অত্র স্কুলের সভাপতি তানজিলা পারভীন, প্রধান শিক্ষক আসাদুজ্জামান বাচ্চু সহ উপজেলা সহকারি শিক্ষা কর্মকতা প্রকাশ বাবু কে বলেও কোন প্রতিকার পাইনি। গত (১আগষ্ট) রবিবার নিজদেবপুর গ্রামের মৃত আব্দুর জব্বারের পুত্র আক্কাজ আলীর বাড়ীতে দিন-দপুরে চুরি সংঘঠিত হয়ে নগত ১৬ হাজার টাকা, একটি ড্রিল মেশিন ও ১টি ডিভিডি প্লেয়ার চুরি হয়। চোরাইকৃত মালামাল ঐদিন চোর চক্র রায়পুর গ্রামের বেলপুর ঋষিপাড়ায় ১হাজার টাকায় বিক্রি করে। নগত ৫”শত টাকা নেওয়ার পর বাকি ৫শত টাকা আনতে যেয়ে চোর চক্রের সদস্য রায়পুর গ্রামের গোলাম মল্লিকের পুত্র সুমনকে(১৭) কৌশলে গ্রামবাসী ধরে ফেলে। তার স্বীকারোক্তীতে অপর ২ সদস্য নিজদেবপুর গ্রামের রমজান গাজীর পুত্র আতিক সরদার (১৫) , এবং রায়পুর গ্রামের সিরাজুল ইসলামের পুত্র সাইদুল ইসলাম(১৬) কে গ্রামবাসী আটক করে গণধোলাই শুরু করে। ঐ সময় আটককৃত ৩ চোর তাদের মালামাল গ্যাং লিডার পলাশের কাছে রেখে তার নির্দেশে সেগুলো বিক্রি করে দেয় বলে জানায়। ঐ সময় গ্রামবাসী নৈশ প্রহরী পলাশকে চুরির অভিযোগে গণপিটুনী দিয়ে স্থানীয় চৌকিদার আঃ গনির মাধ্যমে থানায় খবর দেয়। খবর পেয়ে থানা হতে উপ-পরিদর্শক সিহাবুর রহমান ঘটনাস্থল হতে বিকালে নৈশ প্রহরী পলাশ সহ ৪জনকে চুরি অভিযোগে আটক করে থানায় নিয়ে আসে। উক্ত ঘটনায় ভুক্তভোগী গৃহকর্তা আক্কাজ আালীর গত (০২-আগষ্ট) সোমবার থানায় দায়েরকৃত মামলায় পলাশকে পুলিশ রহস্যজনক ভাবে ২৪ ঘন্টা আটকের পর ছেড়ে দিয়ে বাকী ৩জনকে ঐ চুরির ঘটনায় জেল হাজতে প্রেরণ করে। উক্ত ঘটনা এলকাসী জানতে পেরে ফুঁসে ওঠে। বক্তরা আরো বলেন, পলাশ গত কয়েক মাস আগে এলাকার দশম শ্রেনীর এক মুসলিম ছাত্রীকে ফুসলিয়ে পার্শ্ববতী বিলের মৎস্য ঘেরে নিয়ে আপত্তিকার অবস্থায় গ্রামবাসী ধরলে ৮০ হাজার টাকা জরিমানা দিয়ে সে যাত্রায় রেহায় পায়। যাহার আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাবে ভাইরাল হয়। এছাড়াও গত বছর শ্যামনগরে এক হিজড়া মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়লে সেখানে বখাটেদের ২০হাজার টাকা দিয়ে ছাড়া পায় তাছাড়াও লকডাউনের সময় স্কুল বন্ধ থাকায় পাহারার নামে স্থানীয় জুয়াড়ীদের রাতভর ভাড়া দিয়ে জুয়া পরিচালনা করা সহ বাহির হতে ভ্রাম্যমান পতিতা এনে নাচ-গান ও ভূর্তি করে থাকে। তার মত একজন চোর, লম্পট, জুয়াবাজ নৈশ প্রহরী অত্র স্কুল হতে বরখাস্ত অপসারণ ও গ্রেপ্তারের জন্য জেলা প্রশাসক মহোদয় ও জেলা পুলিশ সুপার মহোদয়, উপজেলা নিবার্হী কর্মকর্তা, থানা অফিসার্স ইনজার্জ, উপজেলার শিক্ষা কর্মকর্তার নিকট জোর দাবি জানিয়েছে এলাকাবাসী। তা না হলে লম্পট পলাশের বিরুদ্ধে দুর্বার আন্দোলনের হুককি দেন। এ ব্যাপারে অত্র স্কুলের মানেজিং কমিটির সভাপতি তানজিলা পারভীনের নিকট জিজ্ঞাসা করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন, আমি বিষয়টি উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা জানিয়েছি। প্রধান শিক্ষককে এ ব্যাপারে মিটিং ডাকার কথা বলেছি। বিষয়টি লজ্জা জনক। অত্র স্কুলে প্রধান শিক্ষক আছাদুজ্জামান বাচ্ছুর নিকট জানতে চাহিলে ঘটনার সত্যতা স্বীকারক এবং মিটিং না ডাকার ব্যাপারে সভাপতিকে দোষারোপ করেন। এব্যাপারে উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা প্রকাশ এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা শামছুনাহারের মুঠোফোনে একাধিক বার ফোন দিলেও ওনারা রিসিভ করেনি। এ ব্যাপারে অভিযুক্ত নৈশ প্রহরী পলাশের নিকট মুঠো ফোনে ঘটনার সত্যতা জানতে চাহিলে তিনি তার বিরুদ্ধে চক্রান্ত ও ফাসানো হয়েছে বলে সাংবাদিকদের জানান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সম্ভ্রমহানির শিকার নারীর মামলা নিলনা মংলা থানার ওসি
পরবর্তী পোস্ট
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথমবার জিতল বাংলাদেশ

রিলেটেড পোস্ট

কালিগঞ্জ বাসটার্মিনাল এলাকায় গাঁজা সেবনের প্রস্তুতিকালে হাবিবুল্লাহ সরদার...

জুলাই ২৮, ২০২৬

ময়নাতদন্তে ‘শ্বাসরোধে হত্যা’র চূড়ান্ত তথ্য, অথচ থমকে আছে...

জুলাই ২৮, ২০২৬

দেবহাটায় জাতীয় পুষ্টি কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

জুলাই ২৮, ২০২৬

দেবহাটায় ওয়াপদার জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণ

জুলাই ২৮, ২০২৬

শ্যামনগর কৈখালীতে অবৈধ ভাবে পাচার হওয়ার সময় বিএডিসির...

জুলাই ২৮, ২০২৬

কালিগঞ্জে ডুবছে হাজারো কৃষিজমি : জরাজীর্ণ স্লুইজ গেট...

জুলাই ২৮, ২০২৬

কলারোয়া হাসপাতালে মিলবে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাক্সিন

জুলাই ২৮, ২০২৬

শ্যামনগরে ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস...

জুলাই ২৮, ২০২৬

কালিগঞ্জে ডুবছে হাজারো কৃষিজমি

জুলাই ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting