দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১১:৪৭
তালায় মব সৃষ্টি করে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা: ১০...
পাইকগাছায় জুয়াড়ি ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ১০
শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের মতবিনিময় সভা
আবুল খায়ের গ্রুপের সুপেয় পানির প্লান্ট উপকূলে দেখালো...
শ‌্যামনগর থে‌কে ভেটখালী সড়ক ধুলাবা‌লির নীরব মরন ফাঁদ
শ্যামনগরে সংবাদ প্রকাশের জের: বিএনপি নেতাকর্মীদের দখল করা...
সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা
সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী, পরীক্ষা...
সাতক্ষীরায় আনন্দমুখর পরিবেশে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য...
বাল্যবিবাহ প্রতিরোধে সাতক্ষীরা শহরে মোবাইল কোর্ট পরিচালনায় জরিমানা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

ফিংড়ীতে সরকারী করোনা সহায়তা টাকা বিতরণে অনিয়ম

কর্তৃক kobirubel.satnadee জুলাই ১২, ২০২১
জুলাই ১২, ২০২১ ০ কমেন্ট 353 ভিউস

নাজমুল হোসেন : সদর উপজেলার ১৪নং ফিংড়ী ইউনিয়নে সরকারী করোনাকালীন সময়ে অসহায় ও দুঃস্থ মানুষের সহায়তার টাকা বিতরণে অনিয়ম ও দুর্নীতি এবং ভূয়া তালিকার অভিযোগ উঠেছে। তালিকায় নাম থাকলেও টাকা পাননি এমন অনেকের অভিযোগ প্রকাশ্যে এসেছে। আবার যারা এসব টাকা পাওয়ার যোগ্য তারা না পেয়ে আর্থিকভাবে স্বচ্ছল এমন ব্যক্তিও টাকা পাওয়ার অভিযোগ আছে। অনিয়ম ও স্বজনপ্রীতি এবং ভূয়া তালিকার মাধ্যমে এসব টাকা আত্মসাৎ করা হয়েছে।
জানা যায়, ফয়জুল্যাপুর গ্রামের ১৫ জনের তালিকার ভেতরে ১০ জনই জানেনা যে তাদের তালিকায় নাম আছে কিন্তু পরিষদে গিয়ে তারা জানতে পারে তাদের নামে টাকা উত্তোলন করা হয়েছে। কয়েকজন জানান, জামাল মোল্যার পুত্র কিসমত মোল্যা এলাকা থেকে আইডি কার্ড ও মোবাইল নাম্বার নিয়েছে অথচ পরিষদে যেতে বলিনি।
ফয়জুল্যাপুর গ্রামের রহিম বক্স মোল্যার পুত্র হবিবর মোল্যা, আনারুল মোল্যার পুত্র হাবিবুল্লা মোল্যা, আফতাব উদ্দীনের কন্যা রাবেয়া খাতুন, স্বরজিত মন্ডলের পুত্র শ্রীকান্ত মন্ডল, মৃত মানিক সরদারের পুত্র আইয়ূব আলি, আব্দুল সাত্তারের পুত্র ইয়াসিন আলি, জামাল মোল্যার পুত্র সাদের মোল্যা, আরশাদ আলীর পুত্র আজিবর রহমান জানান, তালিকায় আমাদের নাম আছে। অথচ আমরা কেউ এই টাকা পায়নি। এছাড়া তালিকায় আমাদের নামের পাশে যে পেশা, জাতীয় পরিচয় পত্র ও মোবাইল নাম্বার উল্লেখ করা হয়েছে সেটাও সঠিক না। ভূয়া তালিকার মাধ্যমে এসব টাকা উত্তোলন করা হয়েছে। এলাকাবাসীর প্রশ্ন এই টাকা গেলো কোথায়?
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক ব্যক্তি জানান, চলতি বছরে কয়েক দফায় সরকারী বরাদ্দের (জি,আর) টাকা করোনাকালীন সহায়তা হিসেবে অসহায়, গরীব ও অস্বচ্ছল পরিবারের মাঝে বিতরণের জন্য পরিবার প্রতি ৫০০ টাকা সঠিক তালিকার মাধ্যমে বিতরণের নির্দেশনা দেয় দূর্যোগ ও ত্রান মন্ত্রনালয়। এসব টাকা বিতরণে সংশ্লিষ্ট ওয়ার্ডের নারী ও পুরুষ সদস্যরা ভূয়া তালিকার মাধ্যমে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও দলীয়করনের মাধ্যমে আত্মসাৎ করে যাচ্ছে।
এ ব্যাপারে কিসমত মোল্লা এ প্রতিবেদককে বলেন, এ বিষয়ে আমি কিছু জানিনা।
এ বিষয়ে ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরিক্ষত নারী সদস্য রেবেকা সুলতানা জানান, ১৫ জনের ভেতরে তালিকায় আমার দেয়া ৫ জনের নাম। যারা পাওয়ার যোগ্য আমি তাদেরকে দিয়েছি।
৩নং ওয়ার্ডের সদস্য মধুসুদন মন্ডল মুঠোফোনে এ প্রতিবেদককে বলেন, যারা প্রকৃত গরিব ভ্যান চালক ও ইজি বাইক চালক এবং সেলুন ও চায়ের দোকানদার তারা অগ্রাধিকার ভিত্তিতে এই টাকা পাবে।
এ ব্যাপারে জানার জন্য ফিংড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুর রহমানের সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
বিষয়টি তদন্তপূর্বক দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য উর্দ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ফিংড়ির সচেতন মহল।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কালিগঞ্জের খারহাট সীমান্তে বিএসএফের গুলিতে ১ বাংলাদেশি গরু রাখাল নিহত!
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা সদর হাসপাতালে করোনা টিকা নিয়ে অনিয়ম

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা

অক্টোবর ১৭, ২০২৬

সাতক্ষীরায় আনন্দমুখর পরিবেশে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য...

অক্টোবর ১৬, ২০২৬

বাল্যবিবাহ প্রতিরোধে সাতক্ষীরা শহরে মোবাইল কোর্ট পরিচালনায় জরিমানা

অক্টোবর ১৬, ২০২৬

সাতক্ষীরায় আলোচিত জাকারিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের...

অক্টোবর ১৬, ২০২৬

সাতক্ষীরার বাজার কোলকাতায় রয়েল চাইনিজ এন্ড পার্টি সেন্টারের...

অক্টোবর ১৫, ২০২৬

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী...

অক্টোবর ১৫, ২০২৬

প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকার টেকসই উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান

অক্টোবর ১৫, ২০২৬

দুর্গাপূজার নিরাপত্তায়  বিজিবি সদস্য মোতায়েন

অক্টোবর ১৫, ২০২৬

বিশ্ব সাদাছড়ি দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় আলোচনা সভা

অক্টোবর ১৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting