দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৫০
 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...
তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...
গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে আবিয়ার...
কলারোয়ায় মিষ্টান্নের দোকানে ৮ হাজার টাকা জরিমানা
শ্যামনগরে নজরুল বর্ষ পালন উপলক্ষে তিন দিন ব্যাপী...
নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা
দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল...
দেবহাটায় বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার , আটক -১
কৃষ্ণনগরের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন...
জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিকলারোয়াকালিগঞ্জতালাদেবহাটাপাটকেলঘাটালিড নিউজশ্যামনগরসাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

বদলির আদেশ উপেক্ষা করে সাতক্ষীরায় প্রকৌশলী শহিদুল

কর্তৃক mirkhairul.news মার্চ ৩, ২০২৫
মার্চ ৩, ২০২৫ ০ কমেন্ট 294 ভিউস

#বদলি আদেশ স্থগিত হয়নি, ২মার্চ রবিবার দ্বায়িক্ত বুঝে দিয়ে নতুন কর্মস্থল কুষ্টিয়াতে যাওয়ার কথা নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের

#আজ দ্বায়িক্ত বুঝে দিচ্ছিনা। আরো কিছুদিন থাকছি। বিষয়টি আমার কর্তৃপক্ষ জানেন -নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম

#বদলীর আদেশের দিন থেকে ১৪দিন অর্থাৎ ২ মার্চ পর্যান্ত সাতক্ষীরায় থাকতে পারবেন শহিদুল ইসলাম- প্রধান প্রকৌশলী

হাবিবুর রহমান/কিশোর কুমার: গেপালগজ্ঞের নামে চলা প্রতাপশালী সাতক্ষীরা জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামকে দূনীতির দায়ে বদলী করার পর দ্বায়িক্ত বুঝে না দিয়ে গতকাল রবিবার ্ও অফিস করেছেন প্রকৌশলী শহিদুল ইসলাম। জেলা বি এন পির এক শীষৃ নেতা ও ঢাকার এক সমন্ময়ককে ধরে বদলী আদেশ স্থগিত করার অপচেষ্টায় লিপ্ত আছেন শহিদুল ইসলাম। ঘটনাটি সাতক্ষীরার এখন টক অফ দা টাউন।

অনুসন্ধানে জানা গেছে, উপকূলীয় এলাকায় সুপেয় পানি প্রকল্পের নামে দীর্ঘ চার বছরে সাতক্ষীরায় জনস্বাস্থ্য প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে খবর প্রকাশের পর নড়ে-চড়ে বসেছে কর্তপক্ষ। পাহাড়সম দুর্নীতির সত্যতা পেয়ে চলতি মাসের ১৭ ফেব্রুয়ারি সাতক্ষীরা জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলামকে অফিস আদেশে কুষ্টিয়া জেলায় বদলি করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। তবে বদলী হল্ওে থেমে নেই তার দৌরত্ব ।গতকাল রবিবার ২মার্চ বিকালে সাতক্ষীরার সাবেক কর্মস্থলে বসে বদলী ঠেকাতে রিতিমত বিভিন্ন মহলে তদ্বির করতে দেখা গেছে তাকে। তারই অপকর্মে সহযোগিতা করেন তারই অফিসের ক্যাশিয়ার শাখাওয়াত হোসেন। টেন্ডারবাজি ও দুর্নীতির মাধ্যমে অর্থ হাতিয়ে নিয়ে যশোরের নিউ মার্কেট এলাকায় ৫ তলা বাড়ি সহ বিপুল সম্পদ গড়েছেন তিনি। এছাড়া গোপালগঞ্জ জেলার কাশিয়ানীসহ বিভিন্ন স্থানে নামে বেনামে বহু সম্পত্তি কিনেছেন বলে গুঞ্জন রয়েছে ।

অনুসন্ধানে জানা গেছে, ২০২১ সালে ২০ মে সাতক্ষীরা জনস্বাস্থ্যের নির্বহী প্রকৌশলী হিসাবে যোগদান করেন শহিদুল ইসলাম। এরপর থেকে তিনি জড়িয়ে পড়েন লুটপাটের মহাযজ্ঞে। গত ২০২০ -২১ অর্থ বছরে সুপেয় পানির জন্য সারাদেশে ৮ হাজার ৮৫০ কোটি ৭৩ লাখ টাকা খরচ করে হাতে নেয় বিগত আওয়ামীলীগ সরকার। এর মধ্যে ৭ টি প্যাকেজে ২‘শত ১২ কোটি বরাদ্ধ হয় উপকুলীয় জেলা সাতক্ষীরার জন্য। প্রকল্প গুলোর মধ্যে রয়েছে রেইন ওয়াটার হারবেষ্ট, গভীর নলকুপ, সাব মার্সেবল পানির পাম্প। প্রকল্পটির শুধু মাত্র গরীব আর পিছিয়ে পড়া মানুষকে স্বল্প মূল্যে নিরাপদ পানি দেওয়ার জন্য ছিল। কিন্তু বরাদ্ধের ২শত কোটি টাকা অপচয় করে অনিয়মের মাধ্যমে লাভবান হয়েছে, সরকারি কর্মকর্তা, সংসদ সদস্য থেকে শুরু করে স্থানীয় জন প্রতিনিধিরা।

অনুসন্ধানে আরো জানা যায়, জেলার সাতটি উপজেলায় সুপেয় পানি সংকট নিরসনে সারাদেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প’ ও ‘উপকূলীয় জেলা সমূহে বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে পানি সরবরাহ’ নামে দুটি প্রকল্পের আওতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রকল্পে ৩ হাজার লিটারের পানি সংরক্ষণের ট্যাংক ও অন্যান্য সরঞ্জামাদিসহ বিতরণ করা হয়। এসব প্রকল্পের আওতায় সরকারের উপকারভোগীরা প্রতিটি ট্যাংকে ব্যায় প্রায় ৪২ হাজার ২০০ টাকা (ভ্যাট ট্যাক্সসহ)। তবে সরকারী এ প্রকল্পে গ্রাহক প্রতি ১৫০০ থেকে ২৫০০ টাকা নেওয়ার কথা থাকলেও সিন্ডিকেটের মাধ্যমে হাতিয়ে নেওয়া হয়েছে ১২ থেকে ১৫ হাজার টাকা। এছাড়া নিম্ন আয়ের মানুষদের বাদ দিয়ে সমাজের স্বচ্ছল চাকরীজীবীদের কাছে ১২ থেকে ১৭ হাজার টাকায় ফেরি করে বিক্রি করছেন এসব ট্যাংক বলে অভিযোগ প্রত্যন্ত অঞ্চলের মানুষের। এই অনিয়মের সাথে স্থানীয় জন প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তার সাথে স্থানীয় জনপ্রতিনিধিরাও জড়িত বলে অভিযোগ সাধারন মানুষের।
তবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দাবী স্থানীয় সাবেক সংসদ সদস্য ও জন প্রতিনিধিদের মাধ্যমে যে তালিকা পাওয়া গেছে সেই তালিকা অনুযায়ী ট্যাংকি বিতরণ করা হয়েছে। সেখানে কোন দূর্নীতির কোন সুযোগ নেই বলে।

উপকূলের বাসিন্দারা জানান, শুনেছি সরকার থেকে তিন হাজার লিটারের পানির ট্যাংকি দেয়। সরকারী বরাদ্ধ তো স্বপ্নের মত। পানির সমস্যা নিয়ে এরপর স্থানীয় মেম্বরদের কাছে গেলে দিতে হয় ১২ থেকে ১৫ হাজার টাকা। দু:খের বিষয় হল পানির ট্যাংকি গরীব অসহায় মানুষ না পেয়ে এলাকার বিত্তবানরাই পাচ্ছেন। তারা ১২ থেকে ১৭ হাজার টাকার বিনিময়ে ক্রয় করছেন সরকারি ট্যাংক। আর এসব ট্যাংকি তারা ব্যবহার করছেন গরুর গোয়াল আর মুরগীর খামারে।

নির্বাহী প্রকৌশলীর পাতানো টেন্ডারে তার নিকট আত্মীয় থেকে বন্ধুদের মধ্যে পাইয়ে দিতেন। পাশাপাশি এসব টেন্ডারের সব ঠিকাদারীর কাজ নিজে করছেন নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম। এজন্য বদলীর পরে ও কর্মস্থল ছাড়ছেন না তিনি। জেলা বিএনপির এক নেতা ও ঢাকার এক সমন্বয়ককে ধরে আগামী জুন অথবা ঈদ পর্যন্ত সাতক্ষীরা থাকতে চান তিনি। এজন্য কোটি টাকার মিশনে নামা নির্বাহী প্রকৌশলী স্থানীয় মিডিয়া কর্মীদেরও বস করার পায়তারা চালাচ্ছেন। এ কাজে তাকে সহয়তা করছেন হিসাবরক্ষক শাখাওয়াত হোসেন।

নাম না জানানোর শর্ত দিয়ে সাতক্ষীরার জনস্বাস্থ্য বিভাগের সাবেক এক প্রকৌশলী জানান, নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম সাতক্ষীরায় যোগাদানের পর অফিসকে দূনীতির এক অভয়অরন্যে পরিনত করেছিলেন। তৎকালীন সময়ে গোপালগঞ্জ জেলার কাশিয়ানির বাসিন্দা হওয়ার সুবাদে অফিসের সকল ঠিকাদারদের জিম্মি করে ফেলেছিলেন। ৩ থেকে ৪% কমিশন না দিলে কোন ঠিকাদার পেতনা কোন প্রকল্পের কাজ। এছাড়া নিজের আত্মীয় স্বজনদের মাধ্যমে টেন্ডার নিয়ে ভূয়া প্রকল্প দেখিয়ে শত কোটি টাকা আত্মসাৎ করেছেন ইতিমধ্যেই। নিজের আত্মীয় পরিচয়ে প্রকল্পের অধিকাংশ কাজ করত কামাল এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানকে দিয়ে।

দূর্নীতির বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কামাল এন্টারপ্রাইজের ঠিকাদার প্রতিনিধি নজরুল ইসলাম বলেন, অফিস থেকে যে তালিকা দেওয়া হয়, সেই তালিকা অনুযায়ী আমরা ট্যাংকি বিতরণ করছি। যদি কিছুু বলার থাকে তাহলে অফিসে কথা বলেন।

খুলনা সুপারিনটেনডেন্ট প্রকৌশলী জানান, ২ মার্চ রবিবার তার দ্বায়িক্ত বুঝে দেওয়ার কথা। তার বদলীর আদেশ স্থগিত হয়নি।

নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামকে প্রশ্ন করা হয় নতুন কর্মস্থল কুষ্টিয়াতে যাচ্ছেন কবে? উত্তরে তিনি জানান, আরো কিছুদিন সাতক্ষীরা থাকব। বিষয়টি আমার কর্তৃপক্ষ অবহিত আছেন।

এদিকে জনস্বাস্থ্যের প্রধান প্রকৌশলী জানিয়েছেন, বদলীর আদেশের দিন থেকে ১৪ দিন অর্থাৎ ২ মার্চ পর্যান্ত সাতক্ষীরায় থাকতে পারবেন শহিদুল ইসলাম। এরপর তাকে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।

জনস্বাস্থ্যের প্রধান প্রকৌশলী বলার পরও সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম দ্বায়িত্ব বুঝে না দিয়ে পূর্বের কর্মস্থলে কাজ চালিয়ে যাওয়া নিয়ে বিষ্ময় প্রকাশ করেছেন অনেকেই।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটায় নাইকেন কোম্পানী প্রতিনিধির সাথে সার ব্যবসায়ীদের মতবিনিময়
পরবর্তী পোস্ট
প্রকাশিত সংবাদের প্রতিবাদ

রিলেটেড পোস্ট

 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...

জুলাই ২, ২০২৬

গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে আবিয়ার...

জুলাই ২, ২০২৬

কলারোয়ায় মিষ্টান্নের দোকানে ৮ হাজার টাকা জরিমানা

জুলাই ২, ২০২৬

শ্যামনগরে নজরুল বর্ষ পালন উপলক্ষে তিন দিন ব্যাপী...

জুলাই ২, ২০২৬

দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল...

জুলাই ২, ২০২৬

দেবহাটায় বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার , আটক -১

জুলাই ২, ২০২৬

কৃষ্ণনগরের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন...

জুলাই ২, ২০২৬

জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা

জুলাই ২, ২০২৬

শ্যামনগরে তিন দিন ব্যাপী নানা কর্মসৃচীর উদ্বোধন

জুলাই ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting