দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ১০:০৫
শ্যামনগরে স্থানীয় অভিযোজন পরিকল্পনা যাচাইকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
খুলনায় গরম কড়াই দিয়ে গৃহকর্মীকে নির্যাতন মামলায় পুলিশ...
নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
সাতক্ষীরায় মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে সংলাপ
শ্যামনগরে কারিতাসের সেলাই মেশিন ও উপকরণ বিতরণ
নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
ডুমুরিয়ায় আশ্রয়ণ প্রকল্পে ধ্বংসের মুখে শতাধিক পরিবার
সাতক্ষীরায় ঘূর্ণিঝড়কালীন স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত
যৌন হয়রানির অভিযোগে খুবি শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ
নোয়াখালীতে সাত ইয়াবাসেবীর কারাদণ্ড
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

সাতক্ষীরায় প্রাণসায়ের খাল দখল-দূষণমুক্তকরণ ও খালের পরিবেশ-প্রকৃতি রক্ষায় পরামর্শ সভা

কর্তৃক mirkhairul.news মার্চ ২৪, ২০২৫
মার্চ ২৪, ২০২৫ ০ কমেন্ট 257 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় প্রাণসায়ের খাল দখল-দূষণমুক্তকরণ ও খালের পরিবেশ-প্রকৃতি রক্ষায় পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রাণসায়ের ও পরিবেশ সুরক্ষা মঞ্চ এ সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক অধ্যাপক মোজাম্মেল হোসেন। সভা সঞ্চালনা করেন সদস্য সচিব শরীফুল্লাহ কায়সার সুমন। সোমবার বিকেল ৫টায় সাতক্ষীরার কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রাণসায়ের খালে বিদ্যমান দখল উচ্ছেদে আদালতের নির্দেশনামা পাঠ করেন সংঠনের সদস্য শেখ আফজাল হোসেন। মামলার বিবাদী ও পরিবেশ অধিদপ্তরের সাতক্ষীরা জেলার সহকারি পরিচালক সরদার শরিফুল ইসলাম পরামর্শ সভার মুল আলোচনা করেন। আলোচনা করেন পরিবেশ বিষয়ক সংগঠন বেলা’র খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, প্রাণসায়ের খাল নিকটবর্তী অধিবাসী ও সূর্যের আলো পত্রিকার সম্পাদক ওয়ারেশ খান চৌধুরী পল্টু, যমুনা বাঁচাও আন্দোলনের আহবায়ক ও দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সহকারী অধ্যাপক মোমেনা খানম, ওসিসি আব্দুল হাই সিদ্দিকী, প্রবীণ শিক্ষক ফজলুল হক, উদীচীর সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, উন্নয়নকর্মী আনজীর হোসেন, রোকনুজ্জামান, নাগরিক নেতা আলী নুর খান বাবুল প্রমুখ। প্রশ্নোত্তর পর্বে অংশ নেন সিনিয়র সাংবাদিক ও নিউ এজ’র সাংবাদিক রুহুল কুদ্দুস, চ্যানেল টোয়েন্টিফোরের সাংবাদিক আমিনা বিলকিস ময়না, পত্রদূতের বার্তা সম্পাদক শহীদুল ইসলাম, খোলা কাগজের সাংবাদিক ইব্রাহিম হোসেন, নাগরিক টিভি ও প্রতিদিনের বাংলাদেশের সাংবাদিক কৃষ্ণ ব্যানার্জী, সাংবাদিক ইব্রাহিম হোসেন, দৈনিক দৃষ্টিপাতের ইমরান হোসেন প্রমুখ। মামলার বিবাদী ও পরিবেশ অধিদপ্তরের সাতক্ষীরা জেলার সহকারি পরিচালক সরদার শরিফুল ইসলাম বলেন, প্রাণসায়ের খাল সাতক্ষীরার প্রাণ। প্রাণসায়ের খাল খনন নিয়ে নানা অনিয়মের অভিযোগ আছে। অবশ্যই উচিত এবিষয়ে সম্পৃক্তদের অবশ্যই জবাবদিহীতার আওতায় নিয়ে আসা উচিত। প্রাণসায়ের খালের গুরুত্ব অনুধাবন বুঝেই অন্তবর্তী সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা প্রাণসায়ের প্রধান গুরুত্ব বিবেচনা করেই খননের ও রক্ষার নির্দেশনা প্রদান করেন।
পরিবেশ বিষয়ক সংগঠন বেলা’র খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল বলেন, প্রাণসায়েরের গুরুত্ব বিবেচনায় নিয়ে এটি রক্ষার জন্য উচ্চ আদালতে মামলা করেছে, উচ্চ আদালত থেকে প্রাণসায়ের রক্ষায় পরিবেশ রক্ষায় নির্দেশ নামা পেয়েছে। তথ্য সংগ্রহে আরটিআই করেছে। প্রাণসায়েরকে বাঁচাতে অবশ্যই প্রাণসায়ের ও পরিবেশ সুরক্ষা মঞ্চ সফল হবে। প্রাণসায়ের ও পরিবেশ সুরক্ষা মঞ্চ এর আহবায়ক অধ্যাপক মোজাম্মেল হোসেন বলেন, সাতক্ষীরার নাগরিকরা প্রাণসায়ের রক্ষায় শুধু আন্দোলন করছে তা নয় সচেতনতার কাজও করে যাচ্ছে। সবাই উদ্যোগী হলে প্রাণসায়ের অবশ্যই রক্ষা পাবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালায় আইন-শৃঙ্খলা কমিটির সভা ও ইফতার মাহফিল
পরবর্তী পোস্ট
কলারোয়ায় সুবিধাবঞ্চিত কিশোরদের নিয়ে সাংবাদিকতা বিষয়ক সেমিনার

রিলেটেড পোস্ট

শ্যামনগরে কারিতাসের সেলাই মেশিন ও উপকরণ বিতরণ

জুন ১৮, ২০২৬

সাতক্ষীরায় ঘূর্ণিঝড়কালীন স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত

জুন ১৮, ২০২৬

প্রতাপনগরে ঘূর্ণিঝড়কালীন সমন্বিত স্বাস্থ্য ঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত

জুন ১৮, ২০২৬

প্রতিবাদ বিজ্ঞপ্তি

জুন ১৮, ২০২৬

সাতক্ষীরায় মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে সংলাপ

জুন ১৮, ২০২৬

সাতক্ষীরায় তিন দিন নিখোঁজ গৃহবধু চন্দনা।

জুন ১৭, ২০২৬

কৃষক দলনেতা রোকনুজ্জামান- ছাত্রদলনেতা জাকিরের নেতৃত্বে সংখ্যালঘুদের পরিবারে...

জুন ১৭, ২০২৬

সাতক্ষীরায় জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জুন ১৭, ২০২৬

সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন

জুন ১৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting