দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৯:৩০
সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 
কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...
কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

ঝাউডাঙ্গায় স্বাস্থ্য কেন্দ্রের প্রাচীর নির্মাণে অনিয়মের অভিযোগ, জনতার তোপে মিস্ত্রীর ভোঁ দৌড়

কর্তৃক kobirubel.satnadee জুলাই ৬, ২০২১
জুলাই ৬, ২০২১ ০ কমেন্ট 393 ভিউস

নিজস্ব প্রতিবেদক:  সদরের ঝাউডাঙ্গা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের প্রাচীর নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। মরিচা ধরা রড ও পাথরের মত শক্ত ডাস্ট সিমেন্ট দিয়ে রবিবারে প্রাচীর নির্মাণকালে স্থানীয় জনতার তোপে পড়ে মিস্ত্রীসহ শ্রমিকরা দৌড়ে পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা হযরত আলী ও সাইফুল ইসলাম জানান, আমাদের নিজস্ব গোডাউনে দেড় বছর আগের কিছু মরিচা ধরা রড ও ২৮ বস্তা ডাস্ট সিমেন্ট পড়েছিল যা চলমান স্বাস্থ্য কেন্দ্রের প্রাচীর নির্মাণের কাজে ব্যবহার করা হয়েছে। ডাস্ট সিমেন্ট গুলো হাঁতুড়ি দিয়ে ভেঙে ব্যবহার করছিল। বিষয়টি জানা জানি হলে স্থানীয় লোকজন কাজে বাধা দেয় এবং এক পর্যায়ে বিশিষ্ট ব্যক্তি ও কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে উপস্থিত হন এবং অত্র ক্লিনিকের দায়িত্বরত ডাক্তার তপন কুমার বিশ্বাস ঘটনাস্থলে ছুটে আসেন। বিষয়টি তদন্ত করলে হেড মিস্ত্রি নজরুল ইসলাম বলেন, ঠিকাদার রাসেল হোসেন আমাকে যেভাবে বলেছেন আমি সেভাবেই কাজ করেছি এবং তিনি নতুন সিমেন্ট এর সাথে ডাস্ট বা নষ্ট সিমেন্ট মিশ্রিত করে কাজ করার বিষয়টি স্বীকার করেন। স্থানীয়দের ভাষ্যমতে ২৮ বস্তা সিমেন্ট এর মধ্যে ২৭ বস্তা সিমেন্ট দিয়ে ইতোমধ্যে কাজ সম্পন্ন করেছে। যাহা প্রাচীর পার্শ্ববর্তী মানুষজনের জন্য ঝুঁকিপূর্ণ এবং এক বস্তা সিমেন্ট পাশের পানিতে ফেলে দিলে স্থানীয়রা উদ্ধার করে।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মের্সাস শাহাবাজ এন্টারপ্রাইজের ম্যানেজার রাসেল হোসেন মুঠোফোনে জানান, খোয়া যাতে কম লাগে তাই আমরা খোয়ার সাথে এ ডাস্ট সিমেন্ট গুলো ব্যবহার করেছি। এতে সমস্যা হবে না।

উক্ত ক্লিনিকের উপ-সহকারী মেডিকেল অফিসার ডাঃ তপন কুমার বিশ্বাস বলেন, আমি শোনা মাত্র ক্লিনিকে ছুঁটে আসি। তাৎক্ষণিক উর্দ্ধতন কর্মকর্তাকে জানালে নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। জনস্বার্থে এ অনিয়ম আমরা প্রশ্রয় দিতে পারিনা। পরে ডাঃ তপন কুমার ও কিছু লোকজন সরে যাওয়ার পর ধূর্ত হেড মিস্ত্রি নজরুল ইসলাম আবারো কাজ শুরু করে। বিষয়টি জানাজানি হওয়ার সাথে সাথে স্থানীয় বাজার কমিটির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন ও মেম্বার মোখলেছুর রহমানসহ জনতা ক্ষিপ্ত হয়ে উঠায় পরিস্থিতি বেগতিক দেখে হেড মিস্ত্রি নজরুলসহ তার শ্রমিক নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। বিষয়টির তদন্ত সাপেক্ষে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নলতায় কর্মহীন অসহায় মানুষের পাশে তুফান
পরবর্তী পোস্ট
ফাল্গুনী বস্ত্রালয়ের স্বত্বাধিকারী আব্বাছ আলীর মৃত্যু বার্ষিকী আজ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আগস্ট ৪, ২০২৬

সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা...

আগস্ট ৩, ২০২৬

সন্ত্রাসী হামলায় পা ভাঙলেও মামলা নিচ্ছেনা সদর থানার...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting