দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১:৩২
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...
কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বৃদ্ধি, তা দমনে প্রয়োজনীয় প্রশাসনিক...
শ্যামনগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে নবীন বরণ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

প্রতাপনগরে দ্রুত বাঁধ সংস্কারের দাবিতে প্লাবিত উপকূলবাসীর মানববন্ধন

কর্তৃক kobirubel.satnadee জুন ২৪, ২০২১
জুন ২৪, ২০২১ ০ কমেন্ট 328 ভিউস

নিজস্ব প্রতিবেদক: ভেঙে যাওয়া বাঁধ দ্রুত সংস্কার করা ও স্থায়ীভাবে টেকসই বেড়ীবাঁধ নির্মানের দাবিতে কোমর পানিতে দাড়িয়ে মানববন্ধন করেছে আশাশুনির প্রতাপনগর ইউনিয়নের সকল শ্রেণী পেশার মানুষ। বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও শিক্ষার্থী হুজাইফা আল- আমিনের সঞ্চালনায় ইউনিয়নের ৫নং ওয়াডে গ্রামীন টাওয়ারের সামনে বৃহস্পতিবার সকাল ১১ টায় অনুষ্ঠিত মানববন্ধনে মুক্তিযোদ্ধা, শিক্ষক, কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী, নারী, পুরুষ, শিশু সহ সকল শ্রমজীবি মানুষ অংশ নেয় ।

মানববন্ধনে অংশ নিয়ে শিক্ষিকা নিলুফা ইয়াসমিন (রাণু) বলেন, বাংলাদেশে উন্নয়নের ধারাবাহিকতা চলছে এসময় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন যেন দ্রুত একটি স্থায়ী বাঁধের ব্যবস্থা করেন। এছাড়া মানববন্ধনে বক্তব্য রাখেন হারুন-অর রশিদ (টুকু), মাসুম বিল্লাহ, নুর উদ্দিন, আল- মামুন প্রমূখ।

এসময় বক্তারা বলেন, ঘূর্ণিঝড় আম্ফানে পানি ওভার ফ্লো হয়ে বাঁধ ভেঙে প্লাবিত হয়ে নয় মাস জোয়ার ভাটা চলে উপকূলে। বছর ঘুরে আসতে ঘূর্নিঝড় ইয়াসে একই বাঁধে পানি ওভার ফ্লো হয়ে ভেঙে আবারও জোয়ার ভাটা চলে। এক বছরে বাজেটের পর বাজেট বেড়েছে কিন্তু বেড়িবাঁধ উঁচু হয়নি। এই অবস্থা থেকে পরিত্রাণ চায় উপকূলবাসী। এছাড়া মানববন্ধনে অংশ নেওয়া উপকূল বাসী দাবি করেন, ঠিকাদার, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধিদের ত্রিমুখী সিন্ডিকেটে উপকূল জুড়ে মানুষের এই দূর্ভোগ। তাই উপকূলের মানুষ এখন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পৌরসভার ৭নং ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় আ.লীগ নেতা নজরুল হত্যার দুই পলাতক আসামী আটক

রিলেটেড পোস্ট

আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে

অক্টোবর ৪, ২০২৬

আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...

অক্টোবর ৪, ২০২৬

আশাশুনির ওসি আরিপ পুলিশ কন্ট্রোল রুমে বদলী

অক্টোবর ৩, ২০২৬

আশাশুনিতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

অক্টোবর ৩, ২০২৬

আশাশুনিতে বজ্রপাতে কাঠমিস্ত্রী নিহত

অক্টোবর ২, ২০২৬

আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...

অক্টোবর ১, ২০২৬

আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার বেড়িবাঁধ নদীগর্ভে

সেপ্টেম্বর ২৮, ২০২৬

আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক চেয়ারম্যান আলিম মোল‍্যা...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting