দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৬:৫০
আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

উপকূল রক্ষায় টেকসই বেড়িবাঁধের দাবিতে জেলা নাগরিক কমিটির মানববন্ধন

কর্তৃক kobirubel.satnadee মে ৩১, ২০২১
মে ৩১, ২০২১ ০ কমেন্ট 346 ভিউস

প্রেস বিজ্ঞপ্তি: ‘উপকূল রক্ষায় টেকসই বেড়িবাঁধ চাই’ ¯েøাগানে সাতক্ষীরাসহ দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকাকে দুর্যোগ প্রবন এলাকা ঘোষণা, পৃথক উপকূলীয় বোর্ড গঠন এবং জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দসহ ২১দফা দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি। সোমবার (৩১ মে) বেলা ১১টায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে সাতক্ষীরা ডিসি অফিস সংলগ্ন সড়কের উপর দাঁড়িয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন জেলার সর্বস্তরের মানুষ।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, প্রতিবছর প্রাকৃতিক দুর্যোগের নামে দুর্নীতির মাধ্যমে শতশত কোটি টাকা লুটপাট করা হয়। উপক‚লীয় বেড়িবাঁধ সংস্কারে চলে সীমাহীন দুর্নীতি। আর এসকল দুর্নীতির সাথে জড়িত পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা। সরকার বিগত ৯ বছরে বেড়িবাঁধ সংস্কারে ১৯ হাজার কোটি টাকা বরাদ্দ দিলেও কাজের কাজ কিছুই হয়নি। বাঁধা হয়নি উপক‚লীয় বাঁধ। সাতক্ষীরার উপক‚লীয় বেড়িবাঁধ সংস্কারে সরকার শতশত কোটি টাকা বরাদ্দ দিয়েছে। অথচ পানি উন্নয়ন বোর্ডের সীমাহীন দুর্নীতির কারণে সেই বাঁধ সংস্কার করা হয়নি। যেকারণে প্রতিবছর লক্ষ লক্ষ মানুষ উপক‚লীয় বেড়িবাঁধ ভেঙে বাড়িঘর ও সম্পদ হারিয়ে নিঃস্ব হয়ে যায়। চরম দুর্ভোগের শিকার হয়ে মানবেতর জীবন যাপন করে দক্ষিণ জনপদের কয়েক লক্ষ মানুষ। শুধু তাই নয়, স্থানীয় জনগণ স্বেচ্ছাশ্রমে বাঁধ সংস্কার করে আর বিল তুলে নেয় সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
বক্তারা বলেন, সরকার বরাদ্দ দিয়ে পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার নিয়োগ করেন। সেই ঠিকাদার কাজ না করে অপেক্ষা করতে থাকেন আরও একটি প্রাকৃতিক দুর্যোগের। দুর্যোগের পরে ওই ঠিকাদার বলেন কাজ তো করেছিলাম কিন্তু সব ভেসে গেছে জলোচ্ছ¡াসে। এভাবে প্রতিবারই কাজ না করে বিল তুলে নেওয়ার অভিযোগ ওঠে। কিন্তু সরকারের কোন সংস্থা এ ব্যাপারে ব্যবস্থা নেয়না। স্থানীয় জনপ্রতিনিধিরাও এব্যাপারে মুখে ছিপি মেরে রাখে। তারাও দুর্নীতির বিরুদ্ধে মুখ খোলেনা। বক্তারা বলেন, উপক‚লীয় বেড়িবাঁধ সংস্কারের নামে দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা ভাগবাটোয়ারা করে নেওয়া হয়।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, সিডর, আইলা, বুলবুল, মহাসেন, ফণী, আম্পান, ইয়াসের মতো প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের সাথে লড়াই করে উপক‚লের মানুষ আজও বেঁচে আছে। প্রতিবছর প্রায় ৩০ হাজার মানুষ উদ্বাস্তু হয়ে অন্যত্র চলে যাচ্ছে। ত্রাণের নামে চলে চরম দুর্নীতি। কখনো কখনো ত্রাণের যে তালিকা করা হয় তার চেয়েও কম মানুষ ওই এলাকায় বসবাস করে। একটি বিশেষ মহলের দ্বারা বলানো হয়-‘আমরা ত্রাণ চাই না, টেকসই বাঁধ চাই।’ বক্তারা বলেন, আমরা ত্রাণও চাই, টেকসই বেড়িবাঁধও চাই। উপক‚ল রক্ষা করতে হলে টেকসই বেড়িবাঁধের কোন বিকল্প নেই। কিন্তু সেই বাঁধ বাঁধতে হলে বন্ধ করতে দুর্নীতি। বিগত সময়ে যারা বাঁধের টাকা দুর্নীতির মাধ্যমে নয়-ছয় করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান বক্তারা।
বক্তারা এসময় প্রাকৃতিক দুর্যোগ, নদী ভাঙন ও জলাবন্ধতা কবলিত উপকূলীয় এলাকাকে ‘দুর্যোগ প্রবন এলাকা’ হিসেবে ঘোষণা, এলাকার উন্নয়নে পৃথক অথরিটি গঠন, দুর্যোগের কারণে এই এলাকা থেকে ব্যাপকহারে অভিবাসন বন্ধ করে বিশেষ বরাদ্দ ও অর্থনৈতিক প্রকল্প গ্রহণ, জলাবদ্ধ ও ভাঙন কবলিত এলাকার দরিদ্র মানুষের জন্য স্থায়ী রেশনের ব্যবস্থা, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগকে মাথায় রেখে স্থায়ী, মজবুত ও টেকসই বেড়িবাঁধ পুন:নির্মাণ, সামগ্রীক উন্নয়ন অংশিদার সুনির্দিষ্ট এসডিজি অর্জনে অগ্রাধিকার ভিত্তিতে গৃহীত ডেল্টা ও বøু প্লানের আওতায় টেকসই উন্নয়ন নিশ্চিতসহ ২১ দফা দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহŸান জানান।
সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহŸায়ক অধ্যাপক আনিসুর রহিমের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ, যুগ্ম-সদস্য সচিব এড. আজাদ হোসেন বেলাল, জেলা জাসদের সভাপতি ওবায়দুস সুলতান বাবলু, জেলা পানি কমিটির সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন-উর রশিদ, জেলা বাসদের সমন্বয়ক নিত্যানন্দ সরকার, বাংলাদেশ জাসদ জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, উত্তরণের এড. মুনিরউদ্দিন, সুশীলনের দেবরঞ্জন বিশ্বাস, শ্রমিক নেতা রবিউল ইসলাম রবি, আক্তারুজ্জামান মহব্বত, ভ‚মিহীন নেতা আব্দুস সাত্তার, আব্দুস সামাদ, পানি কমিটির নেতা আবেদার রহমান, নাগরিক নেতা মফিজুর রহমান, সূর্যের আলোর বার্তা সম্পাদক মুনসুর রহমান প্রমুখ। সমগ্র মানববন্ধন কর্মসূচি পরিচালনা করেন জেলা নাগরিক কমিটির যুগ্ম-সদস্য সচিব আলী নূর খান বাবুল। দুর্যোগপূর্ণ বৃষ্টিমূখর আবহাওয়া মধ্যে মানববন্ধন কর্মসূচিতে জেলা বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিকসহ শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আমৃত্যু তালার জনগনের পাশে থাকতে চাই- সাংবাদিক নজরুল
পরবর্তী পোস্ট
জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে জেলা যুবদলের দোয়া ও মিলাদ মাহফিল

রিলেটেড পোস্ট

আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

অক্টোবর ২, ২০২৬

সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা

অক্টোবর ১, ২০২৬

সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...

অক্টোবর ১, ২০২৬

কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা

অক্টোবর ১, ২০২৬

চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা

অক্টোবর ১, ২০২৬

সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার উদ্বোধন

অক্টোবর ১, ২০২৬

স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting