দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:৩৯
আশাশুনিকে বজ্রাঘাতে কাঠমিস্ত্রী নিহত
শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের নবগঠিত কমিটি ঘোষণা
ছেলে ও পৌত্রের নির্যাতনের অভিযোগে হাসপাতালে ৮০ বছরের...
কলারোয়ায় জলাবদ্ধতায় মানিকনগর প্রাথমিক বিদ্যালয়: ভোগান্তিতে শিক্ষার্থীরা
নগরঘাটায় ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের পুরস্কারের গরু-ছাগলের মাংসে...
আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালাসাতক্ষীরা জেলা

আমৃত্যু তালার জনগনের পাশে থাকতে চাই- সাংবাদিক নজরুল

কর্তৃক kobirubel.satnadee মে ৩১, ২০২১
মে ৩১, ২০২১ ০ কমেন্ট 409 ভিউস

বিশেষ প্রতিবেদক, তালা: “দুঃখ আসুক সকল ভুবন আধার পেলেও সব সইতে হবে,আসুক বিপদ বজ্র সম মাথায় করে সব বইতে হবে,জয়পরাজয় সবার সাথে মিলেমিশে পথ চলতে হবে” দেশের খ্যাতিমান কবি সিকান্দার আবু জাফরের এই কবিতার সঙ্গে সুর মিলিয়ে নিজেকে উজাড় করে জনগণকে ভালবেসে যাওয়ার অভিমত ব্যক্ত করেছেন জাতীয় পার্টি তালা উপজেলা সভাপতি ও তালা সদরের সাবেক চেয়ারম্যান সাংবাদিক এসএম নজরুল ইসলাম।
সোমবার দুপুরে তালা উপজেলা সদরে সাংবাদিকদের সাথে এক মতবিনিময়কালে এসব কথা বলেন সাবেক চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এস,এম নজরুল ইসলাম ।
তিনি বলেন, সা¤প্রতিক সরকার ঘোষিত এক আদেশে স্থানীয় সরকার নির্বাচন স্থগিত করা হয়েছে। ইউপি নির্বাচনের তারিখ সরকার কবে ঘোষনা করবেন সেটা সরকারের ব্যাপার। তিনি আরো বলেন, জীবনের শুরু থেকে জনগনের সাথে আছি সারা জীবন আমৃত্যু জনগনের পাশে থাকবো ইনশাল্লাহ। জনগন ক্ষমতার মূল উৎস, নির্বাচিত প্রতিনিধি জনগনের জানমালের নিরাপত্তায় এক নির্ভরযোগ্য আশ্রয়স্থল।
তিনি মনে করেন নির্বাচনের সময় প্রার্থীরা ভোটারদের খুঁজবেন, নির্বাচন হয়ে গেলে ভোটারদের ভুলে যাবেন এই নীতিকে তিনি সমর্থন করেন না। জনগনের ভালবাসা অর্জন করতে সকল সময় সুখে দুঃখে আপদে বিপদে জনগনের সাথে মিলে মিশে থাকতে চান এবং আছেন। বিগত দিনে তিনি চেয়ারম্যান থাকাকালীন, তালা সদর ইউনিয়ানের সর্বকালের সর্বশ্রেষ্ঠ উন্নয়নের দাবীদার হিসেবে ইতিমধ্যে জনগণের মাধ্যমে খ্যাতি অর্জন করেছেন। সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত মানুষের পাশে থাকা, অসহায় মানুষের সহযোগিতা করা এই লোকটির নৈতিক দায়িত্ব হিসেবে নিজেকে কুরবানী করেছেন।
নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করে তালা সদরে ৮৬টি ব্রিজ কালভার্ট, অসংখ্য রাস্তাঘাট তৈরি করে, তিনি প্রমান করেছেন মন থাকলে যে মানুষের জন্য কিছু করা যায়। যার বাস্তবতার উদাহরণ হিসেবে তালা সদর ইউনিয়ানকে মডেল ইউনিয়ন হিসেবে ও জেলার শ্রেষ্ট চেয়াারম্যান হিসেবে বিবেচিত হয়েছিলেন। তালা উপজেলা শত বছরের জলাবদ্ধতা নিরসন যাহা বাংলাদেশের সূচনা লগ্ন থেকে শুরু করে এক অভিশপ্ত জীবন যাপন করতেন তালা উপজেলা সহ পার্শ্ববর্তী উপজেলা সমূহ। হাজারো ফসলি জমি থাকলেও বৃষ্টি না হতেই পানিতে ভেসে চলে যেত কৃষকের ফসল। অনাহারে জীবন যাপন করতে এক প্রকার বাধ্য থাকতেন কয়েক হাজার মানুষ।এই উপজেলার মানুষ যখন অনাহারে-অর্ধাহারে বন্যায় প্লাবিত হতে হতে দিশাহারা, শোচনীয় অবস্থায় জীবন অতিবাহিত করছেন। ঠিক তখনই জনগণের মূল্যবান ভোটে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়ে তালা সদরের ছিন্নভীন্ন,জীর্ণশীর্ন্ন এক ইউনিয়নের মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব প্রাপ্ত হন সাবেক এই চেয়ারম্যান। একদম শূন্য থেকে শুরু করে ইউনিয়ান টি নিজের পরিবার মনে করে, ইউনিয়ানের সকল জনগণকে তার পরিবারের সদস্য হিসাবে গ্রহণ করে সকল মানুষের বেঁচে থাকার শেষ অবলম্বন টিকিয়ে রাখার এক চ্যালেঞ্জ গ্রহণ করেন। তিনি বলেন সকল মানুষের সার্বিক সহযোগিতায় মহান রাব্বুল আল আলামীনের অশেষ মেহেরবানীতে বছর খানেকের মধ্যে মানুষের মুখে হাসি ফোটাতে সক্ষম হন।
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে সাংবাদিক এসএম নজরুল ইসলাম বলেন, আগামী ইউপি নির্বাচনে জনগন আমাকে ভোট দিবে ইনশাল্লাহ। আমি জনগনের জানমালের নিরাপত্তায় নিয়োজিত থাকবো যতদিন বেছে থাকি ইনশাল্লাহ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে ইলিশ মাছের নামে কাঠ খয়রা বিক্রি, প্রতারনার শিকার সাধারণ মানুষ
পরবর্তী পোস্ট
উপকূল রক্ষায় টেকসই বেড়িবাঁধের দাবিতে জেলা নাগরিক কমিটির মানববন্ধন

রিলেটেড পোস্ট

আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

অক্টোবর ২, ২০২৬

সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা

অক্টোবর ১, ২০২৬

কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা

অক্টোবর ১, ২০২৬

তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

অক্টোবর ১, ২০২৬

নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর

সেপ্টেম্বর ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting