দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:৪২
আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

কালিগঞ্জে শিশু ধর্ষণ, বাদীকে হুমকি দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee মে ২৫, ২০২১
মে ২৫, ২০২১ ০ কমেন্ট 328 ভিউস

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরার কালিগঞ্জে শিশু ধর্ষণ প্রচেষ্টা মামলার আসামিরা মামলা তুলে নিতে বাদীকে হুমকি ধামকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে কালিগঞ্জ উপজেলার কুমারখালী গ্রামের মৃত গণেশ তরফদারের ছেলে মিলন তরফদার এই অভিযোগ করেন ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, কালিগঞ্জ উপজেলার কুমারখালী গ্রামের ভূপেন্দ্র নাথ মন্ডলের ছেলে এড. সত্যরঞ্জন মন্ডল(৫০), একই গ্রামের হরিদাশ মিস্ত্রীর ছেলে শান্তি রঞ্জন মিস্ত্রী (৩৮), মৃত তারাপদ মল্লিকের ছেলে রনজিত মল্লিক (৬০), রনজিত মল্লিকের ছেলে অমিতাভ মল্লিক (৩৭) ও মৃত নিরাপদ মন্ডলের ছেলে হীরালাল মন্ডল (৪৫) পরসম্পদ লোভী, ভূমিদস্যু, নারী লোভী, সন্ত্রাসী ও দালাল-বাটপার প্রকৃতির লোক। হীরালাল মন্ডল ও অমিতাভ মল্লিক এক মাস পূর্বে আমার ৮ বছর বয়সি শিশু মেয়েকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এঘটনায় আমি নিজে বাদি হয়ে ২৯ এপ্রিল কালিগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের চেষ্টা ও সহায়তার অপরাধে একটি মামলা দায়ের করি। পুলিশ মামলার এক নং আসামি হীরালাল মন্ডলকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।

মিলন তরফদার অভিযোগ করে বলেন, জামিনে বাড়িতে এসে আসামি হীরালাল মন্ডল ও পলাতক আসামি অমিতাভ সহ তার পরিবারের লোকজন এড. সত্যরঞ্জন মন্ডলের উষ্কানিতে মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকি ধামকি দিতে থাকে। এতেও কাজ না হওয়ায় গত ১৬ মে রাতে এড. সত্যরঞ্জন মন্ডল কুমারখালী কালি মন্দিরে জরুরী সভা আছে বলে গ্রামের সবাইক ডাকে। আলোচনার শুরুতেই এড. সত্যরঞ্জন আমার উপর চড়াও হয়ে ধর্ষণ চেষ্টার মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করেন।  এসময় আমার পক্ষে আনন্দ মিস্ত্রী প্রতিবাদ করায় তাকে বেধড়ক মারপিট করে। ঠেকাতে গেলে তারা আমাকেও মারপিট করে। তিনি আরো বলেন, উল্লেখিত ঘটনার পর আমি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এবং থানায় একটি অভিযোগ দিলে তারা আমার স্বাক্ষীদের মিথ্যে মামলায় জড়িয়ে হয়রানি করাসহ জীননাশের হুমকি প্রদান অব্যহত রেখেছে। সত্যরঞ্জন সুপ্রিম কোর্টের আইনজীবী হওয়ায় দীর্ঘ ৪০ বছরের ভোগ দখলীয় বন্দবস্তকৃত জমি দখল, অবৈধভাবে বনায়নের গাছ কেটে বিক্রি ও এলাকার কয়েকজনের নামে ঢাকায় মিথ্যে মামলা দিয়ে হয়রানিসহ বহু অপকর্ম করছে যার স্বাক্ষী প্রমান আছে। ফলে আমি ও পরিবারের সদস্যরাসহ মামলার স্বাক্ষীরা নিরাপত্তহীনতায় রয়েছে।

তিনি শিশু ধর্ষণ প্রচেষ্টার মামলার আসামি কর্তৃক হুমকি-ধামকি বন্ধসহ আসামিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণে কালিগঞ্জ থানার ওসি, সহকারি পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেল ও সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালায় দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা
পরবর্তী পোস্ট
এনইউবিটি খুলনাতে সামার সেমিস্টারের এ্যাডমিশন ফেয়ার

রিলেটেড পোস্ট

কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কালিগঞ্জে তৃষ্ণা জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি

সেপ্টেম্বর ২৭, ২০২৬

উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে সামনে রেখে নির্বাচনী মাঠে...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

লুটপাট অফিসারের বিদায় ঘন্টা ‘প্রেতাত্মা’ কৃষি অফিসে

সেপ্টেম্বর ২৬, ২০২৬

কালিগঞ্জের বিষ্ণুপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সমীকরণে একক প্রার্থী...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

কালিগঞ্জে ‘মানবতার সেবায় রক্তের সন্ধানে’ সংগঠনের নতুন কমিটি...

সেপ্টেম্বর ২১, ২০২৬

গণপিটুনিতে মৃত্যু: মামলা নিয়ে নিরাপরাধ মানুষকে হয়রানির অভিযোগ

সেপ্টেম্বর ২০, ২০২৬

বিদেশে কাজ দেওয়ার নামে একাধিক পরিবারকে নিঃস্ব করে...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting