দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ৯:২৭
কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
পাইকগাছায় ৪ লাখ চিংড়ির পিএল জব্দ: শিবসা নদীতে...
দেবহাটায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে...
জন্মস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী...
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...
নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...
দেবহাটা ইউসিসিএর নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন: মন্টু চেয়ারম্যান নির্বাচিত
এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা...
সখিপুর ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালা

তালায় তান্ডব চালিয়ে বৃদ্ধার বসতঘর গুড়িয়ে দিলো দূর্বৃত্তরা

কর্তৃক kobirubel.satnadee মে ১৯, ২০২১
মে ১৯, ২০২১ ০ কমেন্ট 381 ভিউস

বিশেষ প্রতিবেদক,তালা: জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে তালার মাছিয়াড়া গ্রামে দরিদ্র বৃদ্ধা সুখজান বিবির বসত-ঘর ভাংচুর করে মাটির সাথে মিশিয়ে দেয়া হয়েছে।এসময় বাঁধা দেওয়ায় সুখজান বিবি (৭০) ও তার পুত্রবধূ রাবেয়া বেগম (৩৮) কে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করা হয়।এছাড়া,দূর্বৃত্তদের হামলাকালে প্রতিবেশির বাড়ি ভাংচুর, লুটতরাজ ও তান্ডব চালানোর অভিযোগ করেছে ভুক্তভোগীরা। ঘটনায় গুরুতর আহত বৃদ্ধা সুখজান বিবিকে তালা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলার মাছিয়াড়া গ্রামের নাসির উদ্দীন ঢালী জানান, পৈত্রিক ও খরিদা সূত্রে প্রাপ্ত ২০ শতক জমিতে তারা বসতবাড়ি নির্মানপূর্বক দীর্ঘ প্রায় ৪০/৪৫ বছর যাবত বিধি মোতাবেক ভোগ-দখল করে আসছে। এই জমির একাংশে ১৫/২০ দিন পূর্বে তার বৃদ্ধা মাতা সুখজান বিবির জন্য একটি বসত ঘর নির্মান করা হয়। সেখানে বৃদ্ধা সুখজান বিবি বসবাস করেন। কিন্তু ভোগদখলীয় ২০ শতক জমির মধ্যে ১২শতক জমি নিজেদের দাবী করে প্রতিবেশি মৃত. কোমর উদ্দীন ঢালীর ছেলে হারুন ঢালী গং কিছদিন পূর্ব থেকে বিরোধ শুরু করে।

নাসির ঢালী বলেন, সোমবার (১৭ মে) সকাল সাড়ে ৮ টার দিকে বাড়ির পুরুষরা মাঠে কাজ করতে যাবার সুযোগে প্রতিপক্ষ হারুন ঢালী (৩৭) ও তার ভাই আছাদুল ঢালী (৩৫) এবং শহিদুল গাজীর ছেলে আলামিন গাজী (৩৩) ৮/১০ জন ভাড়াটিয়া দূর্বৃত্ত নিয়ে পরিকল্পিত ভাবে হামলা চালিয়ে বৃদ্ধার বসত ঘরটি ভেঙ্গে গুড়িয়ে দেয়। হামলাকারী এসময় তান্ডব চালিয়ে ঘরের চাল, বেড়া, দরজা সহ ঘরের আসবাবপত্র ভাংচুর ও লুটপাট চালিয়ে বসত ঘরের স্থানকে মুহুর্তেই ফাঁকা জমিতে পরিনত করে যায়। ওই হামলার ঘটনায় বাঁধা দিলে দূর্বৃত্তরা নাসির উদ্দীন ঢালীর বৃদ্ধা মাতা সুখজান বিবি, স্ত্রী রাবেয়া বেগম এবং পুত্র রায়হান ঢালীকে পিটিয়ে গুরুতর আহত করে বলে অভিযোগে জানানো হয়। পরে গুরুতর আহত বৃদ্ধা সুখজান বিবিকে উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করা হয়। হামলা ও লুটপাটের ঘটনায় নাসিরের স্ত্রী রাবেয়া বেগম বাদী হয়ে তালা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এব্যপারে অভিযুক্ত হারুন ঢালী লুটপাটের অভিযোগ অস্বীকার করে বলেন, ওই জমি আমাদের। সেখানে নাসির ঢালী চুরি করে খুটি ও বেড়া দিয়ে ঘর বেঁধেছিল। এজন্য আজ তা’ উচ্ছেদ করে দিয়েছি।

এঘটনায় তালা থানার ওসি মো, মেহেদী রাসেল বলেন, এবিষয়ে এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক যথাযথ আইনী ব্যবস্থা নেয়া হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ায় মামলায় রায়ের আগেই দখল করে ঘর নির্মাণ করছে ভূমিদস্যু শাহজাহান গং
পরবর্তী পোস্ট
তালা মহিলা কলেজের অফিস সহায়ক আজিবর রহমান আর নেই

রিলেটেড পোস্ট

রাবি শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফের গ্রেফতার ব্লাকমেইল চক্রের...

সেপ্টেম্বর ২০, ২০২৬

তালায় ভুল অস্ত্রোপচারে রোগীর মৃত্যুর অভিযোগে সার্জিক্যাল ক্লিনিক...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

তালায় মানবতা ফাউন্ডেশনের ২১ সদস্যের কার্যকরী কমিটি গঠন

সেপ্টেম্বর ১৯, ২০২৬

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অস্ত্রোপাচারে রোগীর মৃত্যুর অভিযোগ

সেপ্টেম্বর ১৮, ২০২৬

তালায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৭ বস্তা চাল মেম্বারের বাড়ি...

সেপ্টেম্বর ১৭, ২০২৬

তালায় ৫০ শিক্ষার্থী পেলেন শিক্ষা বৃত্তি’

সেপ্টেম্বর ১৫, ২০২৬

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে...

সেপ্টেম্বর ১২, ২০২৬

শত বছরের ঐতিহ্যে আজও সরব খলিষখালীর দুধের হাট

সেপ্টেম্বর ১২, ২০২৬

তালার ইসলামকাটিতে ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ

সেপ্টেম্বর ১০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting