সাতক্ষীরায় ছিন্নমূল মানুষের মাঝে যুবলীগের ইফতার বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি: প্রধানমন্ত্রীর নির্দেশে যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে মাসব্যাপি অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে ত্রাণ ও ইফতার বিতরণের অংশ হিসেবে সাতক্ষীরায় ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

সাতক্ষীরা জেলা যুবলীগের আয়োজনে ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তানভীর হুসাইন সুজনের নেতৃত্বে শুক্রবার বিকালে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে প্রায় দেড়শতাধিক ছিন্নমূল মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রনি, জেলা তাতীলীগের সাবেক সাধারণ সম্পাদক তুহিন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাবিদ হাসান জনি, যুবলীগ নেতা শাহিনুর রহমান শাহীনসহ যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Recomended