দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৯:৩৯
সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য...
সাতক্ষীরা জেলা প্রশাসকের বক্তব্য বিকৃত করার অপচেষ্টায় জেলা...
কুলিয়ায় সিএসএল প্রজেক্টের সমাপনী অনুষ্ঠান
বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠান
বিদায় সংবর্ধনায় সম্মানিত হলেন প্রধান শিক্ষক রাশিদ
সাতক্ষীরায় প্রশিক্ষিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও বৃক্ষ...
শ্যামনগরে কৃষি পুনর্বাসন প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেলের চারা...
নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক- ১৪
কাঠালতলা বাজার কমিটির নির্বাচন সম্পন্ন
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনির খোলপেটুয়া নদীর ভেড়ীবাঁধ ভেঙ্গে প্লাবিত হওয়ার আশংকা

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ১, ২০১৯
সেপ্টেম্বর ১, ২০১৯ ০ কমেন্ট 344 ভিউস

সচ্চিদানন্দদেসদয়, আশাশুনি : আশাশুনি উপজেলা সদর, দয়ারঘাট ও জেলেখালী গ্রামের পাশ দিয়ে প্রবাহিত খোলপেটুয়া নদীর ভেড়ীবাঁধ মারাত্বক হুমকির সম্মুখিন হয়ে দাড়িয়েছে। ১৯৬২ সালে নির্মিত এ বেড়ীবাঁধটির আজ অবদী বড় ধরণের কোন সংস্কার করা হয়নি। বাঁধটিতে ফাটল দেখা দিলেই কোন মতে জোড়াতালি দিয়ে দায়সারা ভাবে বাঁধটি টিকিয়ে রাখা হয়েছে। বর্তমানে বেড়ীবাঁধটি তার অস্থিত্ব হারিয়ে চিকন রাস্তায় পরিনত হয়েছে। এমনকি এ বেড়ীবাঁধের উপর দিয়ে পায়ে হেটে যাওয়াটাও প্রায় অসম্ভব। এবাধের বিভিন্ন স্থান থেকে খোলপেটুয়া নদীর প্রবল জোয়ারের পানি বাঁধকে ছাপিয়ে ও চুইয়ে লোকালয়ে প্রবেশ করতে দেখা গিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে স্থায়ী কোন ব্যবস্থা গ্রহণ না করার কারণে বেড়ীবাধটি জলমগ্ন হওয়ায় বর্তমানে তার বিভিন্ন স্থানে ছোট-বড় ফাটলও দেখা দিয়েছে। বেড়ীবাঁধ সংলগ্ন বসবাসরত সাধারণ জনগন স্বেচ্ছা শ্রমের মাধ্যমে সকাল থেকে জরাজীর্ণ বাঁধটির উপরে ও পাশে মাটি দিয়ে ভাঙ্গণ রোধের জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে নাজুক অবস্থায় পতিত হওয়া এ বাঁধটি কতক্ষন টিকে থাকবে তা নিয়ে এলাকার সাধারণ মানুষের মধ্যে ভীতি বিরাজ করছে। আয়লা ও সিডরের ক্ষতি পুষিয়ে ওঠার আগেই আবারও বাঁধটি ভেঙ্গে গেলে সর্বস্ব হারানোর পরিস্থিতিতে পড়তে হবে সদর ইউনিয়নের কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষের। অতিদ্রুত এ বেড়ীবাঁধটি সংস্কার বা একটি স্থায়ী টেইসই বাঁধ নির্মান করা না হলে সদরের কয়েকটি গ্রাম নদী গর্ভে বিলিন হয়ে যাবে বলে মনে করছেন এলাকাবাসী। এব্যাপারে সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন বলেন, আমরা সকাল থেকে স্বেচ্ছা শ্রমের মাধ্যমে বেড়ীবাঁধটি সংস্কারের জন্য বাঁধটির উপরে ও পাশে মাটি দিয়ে ভাঙ্গণ রোধের জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে স্থায়ী বেড়ী নির্মান করা না হলে এ সমস্যার সমাধান কোন ভাবেই সম্ভব নয় বলে জানান তিনি। অপর দিকে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন কালে সাতক্ষীরা পওর বিভাগ-২ এর নির্বাহী পরিচালক আরিফুজ্জামান খান প্রতিবেদককে বলেন, আমাদের হাতে এ মুহুত্বে কোন বাজেট নাই। আমি আমার উর্দ্ধতন কর্তৃপক্ষ বিষয়টি জানিয়েছি। তারা এবিষয়ে আমাকে প্রয়োজনীয় সহযোগীতা করবেন বলে আশ্বাস দিয়েছেন। টেইসই বেড়ীবাঁধ নির্মান করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জাইকার মাধ্যমে আমরা টেকসই বেড়ীবাঁধ নির্মানের প্রচেষ্টায় আছি, তবে কবে নাগাদ এ টেকসই বাঁধ নির্মান হবে তা তিনি জানাতে পারেননি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বিএনপির ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সাতক্ষীরায় দু’গ্রুপের পৃথক আলোচনা সভা
পরবর্তী পোস্ট
আশাশুনিতে ২ আসামী গ্রেফতার

রিলেটেড পোস্ট

আশাশুনিতে মতপ্রকাশ ও ডিজিটাল মিডিয়া সাক্ষরতা বিষয়ক ‘ফ্রিড’...

জুন ২৪, ২০২৬

আশাশুনিতে সংঘবদ্ধ হামলার অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে আদালতে...

জুন ২৪, ২০২৬

রাফাতের রহস্যজনক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের...

জুন ২৪, ২০২৬

আশাশুনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত- ৪

জুন ২৩, ২০২৬

আশাশুনিতে পানি কমিটির সদস্যদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার

জুন ২১, ২০২৬

আশাশুনিতে নকল দুধ তৈরির জেলিসহ ট্রাক জব্দ

জুন ২০, ২০২৬

সাতক্ষীরায় একদিনে মিলল তিন মরদেহ

জুন ১৯, ২০২৬

সাতক্ষীরায় ঘূর্ণিঝড়কালীন স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত

জুন ১৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting