দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ৭:১৯
আদালতের আদেশ অমান্য করে সাতক্ষীরায়  জমি দখলের পায়তারা
সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...
আশাশুনিতে বজ্রপাতে কাঠমিস্ত্রী নিহত
শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের নবগঠিত কমিটি ঘোষণা
ছেলে ও পৌত্রের নির্যাতনের অভিযোগে হাসপাতালে ৮০ বছরের...
কলারোয়ায় জলাবদ্ধতায় মানিকনগর প্রাথমিক বিদ্যালয়: ভোগান্তিতে শিক্ষার্থীরা
নগরঘাটায় ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের পুরস্কারের গরু-ছাগলের মাংসে...
আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

মুন্সীগঞ্জ সিংহড়তলী ওয়াবদার রাস্তায় ভয়াবহ ফাটল ; আতঙ্কে এলাকাবাসী

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ৮, ২০২১
এপ্রিল ৮, ২০২১ ০ কমেন্ট 349 ভিউস

গাজী জিয়াউর রহমান, ভ্রাম্যমান প্রতিবেদক: শ্যামনগর উপকূলের জনপদে আইলা, আম্পান, বুলবুল, ফনি উপকূল অঞ্চলের সকল আবাসন সহ প্রাকৃতিক বিপর্যয় কাটিয়ে উঠতে না উঠতেই নদী ভাঙ্গনের কবলে আবারো পড়েছে মুন্সিগঞ্জ ইউনিয়নের সিংহড়তলী  সহ ৬ টি গ্রামের সাধারণ জনগন।  সরকারি বেসরকারি অনেক প্রচেষ্টায় উপকূলীয় বাঁধ স্থায়ীকরণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করলেও বাস্তবে তার ফলস্বরূপ কোন কিছুই হয়নি। এরই মধ্যে শুরু হয়েছে কালবৈশাখী ঝড়। উপকূলীয় বাঁধ রক্ষা করতে না পারলে আগামী দিনেই সমগ্র উপকূলীয় অঞ্চল আবারো প্রাকৃতিক দুর্যোগ ,নদী ভাঙ্গনে লবণ পানি ভেসে যেতে পারে। গৃহহীন হয়ে পড়েবে হাজার হাজার মানুষ । সাধারণ  শ্রমজীবী ও হতদরিদ্র পরিবারের মানুষ  এই অঞ্চল থেকে এলাকা ছেড়ে বাইরে অবস্থান করতে হবে। এ বিষয়ে মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোড়েল  বলেন, দীর্ঘদিন পাউবো কর্মকর্তাদের মাপ জোক পরিকল্পনা চলছে কিন্তু এখনো পর্যন্ত কোন কাজই শুরু হয়নি।  কিছু কিছু বেড়ী বাঁধে কাজ করতে গিয়ে জোড়োতালি  দিয়ে কাজ শেষ করছে। আজ পর্যন্ত কোনো পরিকল্পনা নিয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা কোন কাজই তো করেননি এবং সহজে কিছু জানাতেও চান না । কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য আমরা জনগণের দায়িত্ব নিয়ে এলাকায় কাজ করছি তাই স্বেচ্ছাশ্রম দিয়ে সবসময় উপকূলীয় বাঁধ সুরক্ষিত রাখার প্রাণপণ চেষ্টা করছি।  ইউপি চেয়ারম্যান আরো বলেন, উপকূলীয় অঞ্চল প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড়ে জলোচ্ছ্বাস নদী ভাঙ্গনে আমাদের সংগ্রাম করে টিকে থাকতে হয় ।যতদিন পর্যন্ত আমাদের বেড়েীবাধ সুরক্ষিত না হবে ততদিন আমাদের স্থায়ী কোনো পরিকল্পনা করলে তা স্থায়ী  থাকবে না। যে কোন সময় লবণ পানিতে ভেসে যেতে পারে ।আমাদের দাবি সকল উন্নয়ন পরিকল্পনার মধ্যে উপকূলীয় বেড়িবাঁধ  সুরক্ষিত রাখার পরিকল্পনাটি আগে করা দরকার।  তিনি আরও তথ্য দিয়ে বলেন ২ ৮ মার্চ সকাল থেকেই  বেড়েীবাঁধ ফাটল দেখা দেয় । তাৎক্ষণিক পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের জানালে তিনি ফলস্বরূপ কোনো উত্তর দেননি। এ বিষয়ে উপজেলা মিটিংয়ে একাধিকবার আলোচনা করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য যে প্রতিশ্রুতি গুলো উপজেলা প্রশাসন বা পানি উন্নয়ন বোর্ড জানিয়ে ছিলেন ,সেগুলো বাস্তবায়ন আংশিক হতে না হতেই সিংহর তলী গ্রামের জগদীশ মন্ডল এর বাড়ির সামনে আবারো বেড়িবাঁধে ফাটল দেখা দেয়। সেখানে  লক্ষ্য করছি যত দ্রুত সম্ভব ওয়াবদার ফাটল বন্ধ না করা  হয় তাহলে ৬টি গ্রাম আবারো প্লাবিত হবে। ভেসে যাবে শতাধিক ঘরবাড়ি, কৃষি খামার, চিংড়িঘের, কাঁকড়ো হ্যচারী, গবাদিপশু, সুপেয় পানির পুকুর সহ কয়েক কোটি টাকার সম্পদ ক্ষতি হতে পারে বলে জানিয়েছেন এলাকা বাসী। শ্যামনগরের জলবায়ু পরিষদ উপকূলীয়  রক্ষার দাবিতে দীর্ঘদিন স্থানীয় সরকারকে সম্পৃক্তকরণের সরকারের বিভিন্ন ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছে। এলাকাবাসীর দাবী  উন্নয়ন পরিকল্পনার সাথে  উপকূলীয় বেড়িবাঁধ সুরক্ষিত না হয়, তাহলে ভিতরে কোন পরিকল্পনায় স্থায়ী হবে না, বা লবণ পানিতে ভেসে যাবে  সকল উন্নয়ন পরিকল্পনা।  তাই যত দ্রুত সম্ভব অবদার নদী ভাঙ্গন রোধ করার জন্য সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ডের কাছে জোর দাবি জানান এলাকাবাসী।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালায় অর্থনৈতিক ক্ষতির মুখে ব্যবসায়ী ও দিনমজুররা
পরবর্তী পোস্ট
শ্যামনগরে ব্যবসায়ীকে নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর মন্তব্য, থানায় অভিযোগ

রিলেটেড পোস্ট

শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের নবগঠিত কমিটি ঘোষণা

অক্টোবর ২, ২০২৬

ছেলে ও পৌত্রের নির্যাতনের অভিযোগে হাসপাতালে ৮০ বছরের...

অক্টোবর ২, ২০২৬

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...

অক্টোবর ১, ২০২৬

শ্যামনগরে বেড়িবাঁধ কেটে নাইন্টি পাইপ, কৃষিজমি ও বাঁধ নিয়ে...

অক্টোবর ১, ২০২৬

শ্যামনগরে দুই বোনকে আটকে রাখার অভিযোগ: পুলিশের অভিযানে...

অক্টোবর ১, ২০২৬

শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সেপ্টেম্বর ৩০, ২০২৬

চুনা ম্যানগ্রোভকে ওইসিএম স্বীকৃতিতে স্থানীয়দের সম্মতি

সেপ্টেম্বর ২৮, ২০২৬

শ্যামনগরে মৎস্যজীবী দলের প্রতিবাদ মিছিল

সেপ্টেম্বর ২৮, ২০২৬

শ্যামনগরে বেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ব্যবসায়ীর...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting