দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ১০:০৩
রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা
শ্যামনগরে  নব্বই দশকের ব্রীজ সংস্কারের দাবী 
সাতক্ষীরায় ছাত্রদলের আংশিক কমিট ঘোষনা 
আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী
সাতক্ষীরায় বুশরা গ্রুপের চেয়ারম্যানকে অপহরনের অভিযোগ
অর্জন ফাউন্ডেশন ও বিএনপিএস’র উদ্যোগে নারী, শান্তি ও...
শ্যামনগর পৌরসভার মাহমুদপুর এলাকার প্রধান সড়কটি সংস্কারের দাবী...
আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন, রিপন-ছট্টুর বিরুদ্ধে...
সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর খাইরুল ইসলামের...
সাতক্ষীরায় উৎসবমুখর আবহে এশিয়া পোস্টের যাত্রা শুরু পেশাদার...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
করোনা ভাইরাস

হঠাৎ বাড়ছে করোনার সংক্রমণ, চারদিকে উদ্বেগ-উৎকণ্ঠা

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৩০, ২০২১
মার্চ ৩০, ২০২১ ০ কমেন্ট 401 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: দেশে হঠাৎ করে বেড়েই চলেছে করোনার সংক্রমণ ও মৃত্যু। এতদিন অনেকটা নিয়ন্ত্রণের মধ্যেই ছিল প্রাণঘাতি এই ভাইরাসটি। কিন্তু গত কয়েকদিন ধরে দ্রুত ছড়িয়ে পড়ছে এই মহামারীটির বিস্তার। দেশে করোনা সংক্রমণের ৩৮৭তম দিনে গতকাল সর্বোচ্চ পাঁচ সহস্রাধিক আক্রান্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৪৫ জন। খালি নেই দেশের হাসপাতালগুলোর আইসিইউ। রোগী বাড়ছে জেলা শহরের হাসপাতালগুলোতেও। টিকা নেয়ার পরও সংক্রমণ বাড়ায় চারদিকে তৈরি হয়েছে উদ্বেগ-উৎকণ্ঠা।
বর্তমান এই পরিস্থিতিকে অত্যন্ত গুরুতর বলছেন গবেষকরাও। দেশের আংশিক লকডাউন বাস্তবায়নের পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ইতিমধ্যে সরকার ভাইরাসটির বিস্তার ঠেকাতে জনসমাগম নিষিদ্ধসহ নতুন ১৮টি নির্দেশনা জারি করেছে। গণপরিবহনে অর্ধেক আসনে যাত্রী বহনের নির্দেশ দেয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটিও বাড়ানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল পর্যন্ত দেশে ৬ লাখ ৮৯৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৮ হাজার ৯৪৯ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৩৮ হাজার ১৮ জন। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনার সংক্রমণ শনাক্তের তথ্য জানানো হয়। গত ১৮ জুন দেশে করোনা শনাক্তের সংখ্যা ১ লাখ ছাড়ায়। ১৮ জুলাই ছাড়ায় ২ লাখ। শনাক্তের সংখ্যা ৩ লাখ ছাড়ায় ২৬ আগস্ট। ৪ লাখ ছাড়ায় ২৬ অক্টোবর। ২০ ডিসেম্বর দেশে করোনা সংক্রমণের ২৮৮তম দিনে শনাক্তের সংখ্যা ৫ লাখ ছাড়ায়। আজ সংক্রমণের ৩৮৭তম দিনে শনাক্ত ৬ লাখ ছাড়াল।
১০৩ দিনে প্রথম লাখ শনাক্ত হয়। দ্বিতীয় লাখ শনাক্ত হয় ৩০ দিনে। তৃতীয় লাখ শনাক্ত হয় ৩৯ দিনে। চতুর্থ লাখ শনাক্ত হয় ৬১ দিনে। পঞ্চম লাখ শনাক্ত হয় ৫৫ দিনে। আর ষষ্ঠ লাখ শনাক্ত হয় ৯৯ দিনে।
দেশে করোনার সংক্রমণ প্রবণতা বিশ্লেষণ করলে দেখা যায়, শুরুর দিকে সংক্রমণ ধীরগতিতে ছড়িয়েছে। গত মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ দ্রুত ছড়াতে শুরু করে। জুনে পরিস্থিতি তীব্র আকার ধারণ করে। দেশে করোনার সংক্রমণ চূড়ায় (পিক) উঠেছিল গত বছরের জুন-জুলাই মাসে। সে সময় বিশেষ করে জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত প্রতিদিন তিন থেকে চার হাজার রোগী শনাক্ত হয়। আগস্টের মাঝামাঝি থেকে সংক্রমণ কমতে দেখা যায়। বেশ কিছু সময় পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে ছিল। কিন্তু এক মাসের বেশি সময় ধরে দেশে সংক্রমণ আবার ঊর্ধ্বমুখী।

বর্তমান পরিস্থিতিতে করণীয় সম্পর্কে আইইডিসিআরের পরামর্শক মুশতাক হোসেন বলেন, রোগী শনাক্তের ভিত্তিতে সংক্রমণের উৎস চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নিতে হবে। অজানা উৎসের ঝুঁকি থাকায় সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য বিধি মানতে হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বুধবার থেকে অর্ধেক যাত্রী নিয়ে চলবে গণপরিবহন
পরবর্তী পোস্ট
ওমর সানী-মৌসুমী দম্পতির পুত্রবধূ হলেন আয়েশা

রিলেটেড পোস্ট

আবারও শুরু হচ্ছে করোনার বুস্টার ডোজ

মে ৩১, ২০২৩

দেশে করোনা শনাক্ত আরও চারজন

মার্চ ২৫, ২০২৩

দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে

মার্চ ৪, ২০২২

করোনার উচ্চ ঝুঁকিতে ঢাকা-রাঙামাটি

জানুয়ারি ১২, ২০২২

দেশে একদিনে সর্বোচ্চ ১৬৪ মৃত্যু, শনাক্ত ৯ হাজার...

জুলাই ৫, ২০২১

রেকর্ড ১৫৩ জনের মৃত্যু

জুলাই ৪, ২০২১

করোনা রোগী শনাক্তের রেকর্ড :৮৩৬৪ জন

জুন ২৮, ২০২১

দেশে রেকর্ড ১১৯ জনের মৃত্যু

জুন ২৭, ২০২১

করোনা ঠেকাতে নতুন ওষুধ পেল ভারত

মে ৮, ২০২১

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting