দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৩:২৪
সাতক্ষীরায় কৃষকের জমি দখল চেষ্টার অভিযোগ: ১৬ বছরে...
আশাশুনিতে শহীদ জিয়ার আমলের দু’টি খাল পুনঃখননের দাবি
খুলনার গাছে আপেল ধরল কীভাবে? রহস্যের পেছনে যে...
দেবহাটায় শামীম হত্যা মামলায় সাদিকুলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
কেশবপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায়...
সাতক্ষীরায় যথাযথ মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
সাতক্ষীরায় কারিগরি শিক্ষায় শিক্ষার্থী ভর্তি বাড়াতে আলোচনা সভা...
দেবহাটায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন
অগ্রগতি সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য মো. সেলিমুর রহমানের নাগরিক...
হাবিবুল্লাহর নেতৃত্বের সিন্ডিকেট কপোতাক্ষ-খোলপেটুয়ার বালু লুটছে
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনি অপহরণ মামলায় ৮ আসামী জেলে, আইনজীবীদের অসন্তোষ প্রকাশ

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২৫, ২০২১
মার্চ ২৫, ২০২১ ০ কমেন্ট 354 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার আশাশুনিতে প্রেমের সম্পর্কের জেরে বিয়ের ঘটনায় এক বিশ^বিদ্যালয় ছাত্রীকে অপহরন করার অভিযোগে মামলা হওয়ায় মামলার ৮ আসামীর সবার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে বিজ্ঞ আদালত। আসামী পক্ষের দাবী অপহরণ নয় প্রেমের সম্পর্কের জেরে বিয়ে সংঘঠিত হয়েছে। আর জেল হাজতে পাঠানোর ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছে আসামী পক্ষের আইনজীবিরা।

মামলার এজহার সূত্রে জানা গেছে. আশাশুনির বড়দল গ্রামের মোহাম্মদ আলী সানার কন্যা আশা (২২) (ছদ্মনাম) খুলনা বিশ^বিদ্যালয়ে লেখাপড়া করে। করোনার কারনে বিশ^দ্যিালয় বন্ধ থাকায় সে বড়ীতে অবস্থান করছিল। এ সুযোগে একই গ্রামের কালাম সানার পুত্র রাকিবুল ওরফে পাপ্পু (২৫) রাস্তাঘাটে ও বাড়ীতে আশাকে উত্যক্ত করতো ও প্রেমের প্রস্তাব দিতো। তাতে রাজি না হওয়ায় তাকে বিয়ের প্রস্তাব দেয়া হয়। তাতেও রাজি না হওয়ায় তাকে উঠিয়ে নিয়ে বিয়ে করার হুমকি দেয়া হয়। এরই জেরে বিগত ২৫ ফেব্রুয়ারী ২০২১ তারিখ বেলা ১১ টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দেয়ার জন্য আশা তাদের বাড়ীর পাশে বাথরুমের সামনে যাওয়া মাত্রই সেখানে পূর্ব থেকেই ওৎ পেতে থাকা রাকিবুল ওরফে পাপ্পু, তার ভাই পারভেজ (১৮), এবং তাদের সহযোগী খুলনা জেলার পাইকগাছা উপজেলার লস্কর গ্রামের আবুল ঢালীর দুই পুত্র মিজান (৪০) ও সুজন (৩৮) মিলে আশাকে জোরপূর্বক একটি গাড়ীতে উঠিয়ে নিয়ে গিয়ে অপহরণ করে। এই অভিযোগে আশা’র মামা সাঈদুর রহমান বাদী হয়ে গত ২৭ ফেব্রুয়ারী ২০২১ তারিখে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩) এর ৭/৩০ ধারায় আশাশুনি থানায় ১৭ নং একটি মামলা দায়ের করে। মামলার অপর ৪ আসামী হলেন, পাপ্পুর পিতা কালাম সানা, মা ছবি বেগম এবংবড়দল গ্রামের হামিদ সানার স্ত্রী রিজু বেগম ও তালা থানার গংগারামপুর গ্রামের টুলু’র স্ত্রী রুবি বেগম।

অপরদিকে পাপ্পু’র পরিবারের দাবী আশা খুলনা বিশ^বিদ্যালয়ে পড়ে এবং পাপ্পুও খুলনার একটি প্রাইভেট বিশ^বিদ্যালয়ে পড়াশুনা করে। এ সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরী হয়। তারা উভয়েই প্রাপ্ত বয়স্ক। প্রেমের সম্পর্কের কারনে তারা তিন লক্ষ টাকা দেনমোহরে খুলনা থেকে রেজিস্ট্রি বিয়ে করে। অথচ আশা’র মামা হয়রানী করার উদ্দেশ্যে দূর্ভিসন্ধিমূলকভাবে ৮ জনের নামে মামলা করেছে।

পাপ্পু’র পরিবার ও আসামী পক্ষের আইনজীবীদের মাধ্যমে প্রাপ্ত তথ্যে জানা গেছে, উক্ত মামলায় বুধবার (২৪ মার্চ) আসামীরা বিজ্ঞ আমলী ৮ নং আদালতে (আশাশুনি) স্বেচ্ছায় উপস্থিত হয়ে জামিন আবেদন করে। ভিকটিম আশা স্বেচ্ছায় বিয়ে করেছে বলে সেখানে জানায়। তবে বিজ্ঞ আদালত আসামীদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়। এতে আসামী পক্ষের আইনজীবীরা অসন্তোষ প্রকাশ করেন। পরে ভিকটিমের ২২ ধারায় জবানবন্ধি না থাকায় বিজ্ঞ আদালত এদিনই তার জবানবন্ধি গ্রহন করে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনিতে চারদলীয় কাবাডি টুর্নামেন্টে বুধহাটা ও চাপড়া ফাইনালে
পরবর্তী পোস্ট
ভাইয়ের স্থলাভিষিক্ত হয়ে আশাশুনি মাদ্রাসার সভাপতি হলেন চেয়ারম্যান প্রার্থী এড. পিন্টু

রিলেটেড পোস্ট

আশাশুনির নওয়াপাড়া ও নৈকাটিতে নদী খননের মাটি বিক্রি...

নভেম্বর ৬, ২০২৬

আশাশুনিতে ইউপি চেয়ারম্যান পলাশসহ গ্রেফতার ৫

নভেম্বর ২, ২০২৬

আশাশুনিতে ভূ-গর্ভের বালি উত্তোলন: হুমকিতে জনবসতি

অক্টোবর ৩০, ২০২৬

আশাশুনিতে অপপ্রচার ও হুমকির প্রতিবাদে ব্যাংক কর্মকর্তার সংবাদ...

অক্টোবর ২৫, ২০২৬

আশাশুনিতে স্বেচ্ছাসেবকলীগ নেতা হলো জাসাসের আহবায়ক! সমালোচনার ঝড়

অক্টোবর ২৫, ২০২৬

আশাশুনিতে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-২

অক্টোবর ২৪, ২০২৬

আশাশুনির প্রতাপনগরে বিদ্যুৎ স্পৃষ্টে কলেজ শিক্ষকের মৃত্যু

অক্টোবর ২৪, ২০২৬

আশাশুনিতে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

অক্টোবর ২৩, ২০২৬

আশাশুনির নাটানায় ইটের রাস্তা সংস্কার কাজে অনিয়মের অভিযোগ

অক্টোবর ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting