সাংবাদিক ফিরোজ জোয়ার্দারের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: যশোর থেকে প্রকাশিত দৈনিক যশোরের কলারোয় উপজেলা প্রতিনিধি ফিরোজ জোয়ার্দার (৩৬) শুক্রবার (১৯ মার্চ) দুপুর ২ টার দিকে সাতক্ষীরা-যশোর মহাসড়কের ছয়ঘরিয়া নামকস্থানে সড়ক দূর্ঘটনায় নিহত হন। তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, অর্থসম্পাদক শেখ মাসুদ হোসেন, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, নির্বাহী সদস্য মকসুমুল হাকিম, সেলিম রেজা মুকুল, আব্দুল গফুর সরদার, এম শাহীন গোলদার, মাছুদুর জামান সুমনসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ ।

Recomended