দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ৮:২১
আশাশুনিতে ইএসডিও’র মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনে সাতক্ষীরা জেলা...
পাটকেলঘাটায় ভ্রাম্যমাণ অভিযানে অপরিপক্ব আম ধ্বংস
সাতক্ষীরায় মুদি দোকানী এক নারীর মরদেহ উদ্ধার
সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন
সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা 
আশাশুনিতে রাতের আঁধারে ধানের জমিতে লোনাপানি তোলার অভিযোগ 
কলারোয়ার অবৈধভাবে মাটি বিক্রির মহোৎসব: নষ্ট হচ্ছে গ্রামীণ...
আশাশুনিতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন
শ্যামনগর পদ্মপুকুর ইউপি চেয়ারম্যানের তদারকিতে স্বচ্ছভাবে তেল বণ্টন
বাংলালিংকের ১২তম ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

দূর্নীতি ঢাকতে মরিয়া ইউএনও, সহযোগী চেয়ারম্যান মনিরুল

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৫, ২০২১
ফেব্রুয়ারি ২৫, ২০২১ ০ কমেন্ট 379 ভিউস

নিজস্ব প্রতিবেদক: মুজিব শতবর্ষ উপলক্ষ্যে সাতক্ষীরার কলারোয়ায় প্রধানমন্ত্রীর গৃহ নির্মাণ প্রকল্পে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠার সংবাদ বৃহস্পতিবার দৈনিক সাতনদী পত্রিকায় প্রকাশিত হলে নড়েচড়ে বসে দূর্নীতিতে অভিযুক্ত সংশ্লিষ্ট ব্যক্তি ও তাদের সহযোগীরা। নিজেদের রক্ষায় নানা কলাকৌশল আর ফন্দি ফিকির আটতে থাকে তারা। এক পর্যায়ে বেপরোয়া হয়ে উঠে সাধারণ লেদ শ্রমিক আর মিস্ত্রীকে অবরুদ্ধ করে জোরপূর্বক স্বীকারোক্তি ও সাদা কাগজে স্বাক্ষর করিয়ে নেয়ার দুঃসাহসিক ঘটনা ঘটেছে। এ নিয়ে বৃহস্পতিবার (২৫-০২-২১) দিনভর কলারোয়ায় এক শ^াসরুদ্ধকর ও কৌতুহলি পরিস্থিতির সৃষ্টি হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকালে কলারোয়া উপজেলা নির্বাহি কর্মকর্তা মৌসুমী জেরিন কান্তা তার এক নাইটগার্ডকে উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদে পাঠায়। সেখানে যেয়ে উক্ত নাইটগার্ড ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলামকে কিছু কথাবার্তা বলেন। ( কি বলেন তা জানা যায়নি, তবে …..) এরপর ইউপি চেয়ারম্যান মনিরুল মিস্ত্রী সুভাষকে তার পরিষদে এসে দেখা করতে বলেন। সুভাষের যেতে দেরী হওয়ায় তার বাড়ীতে লোক পাঠিয়ে ইউনিয়ন পরিষদে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। প্রায় একই সময় লেদ মিস্ত্রী জাকিরকে সেখানে হাজির করা হয়। সেখানে চেয়ারম্যান তাকে নানা রকম ভয়-ভীতি দেখায়। সেখানে তাকে মারপিটও করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এক পর্যায়ে সুভাষের কাছ থেকে কয়েকটি সাদা কাগজে জোর পূর্বক স্বাক্ষর করিয়ে নেয়া হয়। এরপর চেয়ারম্যান ও তার লোকজন বেলা আনুমানিক ১২টার দিকে সুভাষকে উপজেলা নির্বাহি অফিসার মৌসুমী জেরিন কান্তা’র কার্যালয়ে নিয়ে যায়। একই সময়ে লেদ ব্যবসায়ী জাকিরকে অনুরুপভাবে ইউএনও কার্যালয়ে নিয়ে আটকে রাখে। সেখানে তাদেরকে এক কর্মকর্তার বিরুদ্ধে সহ অন্যান্য কিছু শেখানো কথা বলতে বাধ্য করা হয় এবং উক্ত কথা ভিডিও রেকর্ড করা হয়। সেখানে চেয়ারম্যান মনিরুল ও ইউএনও মিলে তাদের কাছ থেকে আবারও কয়েকটি সাদা কাগজে জোর পূর্বক স্বাক্ষর করিয়ে নেন বলে অভিযোগ। পরে আহত মিস্ত্রী সুভাষকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ব্যাপারে উক্ত সুভাষ ও জাকিরের সাথে কথা বলার চেষ্টা করা হলেও ভয়ভীতির কারনে তারা মুখ খুলতে সাহস করেনি। তবে একাধিক দায়িত্বশীল সুত্র উক্ত তথ্য নিশ্চিত করেছে।
এদিকে এ ব্যাপারে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলামের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ধরনের কোন ঘটনা তার জানা নেই। প্রয়োজনে সুভাষের কাছে জিজ্ঞাসা করার জন্য বলেন তিনি।
এ ব্যাপারে জানার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী জেরিন কান্তা’র ব্যবহৃত মোবাইলে ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ দিকে রাতে এ রিপোর্ট লেখার সময় শেষ খবর পাওয়া পর্যন্ত আহত সুভাষ হাসপাতাল ছেড়ে চলে গেছে বলে জানা গেছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সুন্দরবনে অভয়ারন্য অঞ্চলে মাছ ধারার সময় ৮ জেলে আটক
পরবর্তী পোস্ট
কলারোয়ার ইউএনও কান্তা’র বিরুদ্ধে অভিযোগ

রিলেটেড পোস্ট

কলারোয়ার অবৈধভাবে মাটি বিক্রির মহোৎসব: নষ্ট হচ্ছে গ্রামীণ...

এপ্রিল ২৬, ২০২৬

কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 

এপ্রিল ১৯, ২০২৬

কলারোয়ায় হাম-রুবেলা টিকা ক্যাম্পেইনের অ্যাডভোকেসি সভা 

এপ্রিল ১৬, ২০২৬

সাতক্ষীরায় বসতবাড়িতে হামলা ও ভাঙচুর শিক্ষক দম্পতিকে কুপিয়ে...

এপ্রিল ১৫, ২০২৬

কলারোয়ায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

এপ্রিল ১৫, ২০২৬

সাতক্ষীরায় স্বর্ণেরবার সহ আটক-১

এপ্রিল ১৪, ২০২৬

কলারোয়ায় সাপের কামড়ে প্রাণ গেল স্কুল ছাত্রীর

এপ্রিল ১৩, ২০২৬

কানেতা ইয়া লাম-লাম অরণীর ক্ষোভ-দু:খ

এপ্রিল ৭, ২০২৬

সাতক্ষীরায় দেড় লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে...

মার্চ ৩০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting