দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:৪২
আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনা

মোড়েলগঞ্জে সেটেলমেন্ট অফিসে ঘুষ-দূর্নীতি ও দালালের দৌরাত্ব চরমে

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ১৭, ২০২১
ফেব্রুয়ারি ১৭, ২০২১ ০ কমেন্ট 363 ভিউস

মোড়েলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা: দালালের দৌরাত্ব ও ঘুষ-দুর্নীতি চরমে পৌছেছে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা সেটেলমেন্ট অফিসে। টাকা ছাড়া কোন কাজ হয় না এই অফিসে। কাগজপত্র ঠিক থাকার পরও দাবি করা হচ্ছে দলিল প্রতি নির্দিষ্ট পরিমাণ টাকা। দাবিকৃত অর্থ না দিলে বিভিন্ন অজুহাতে দিনের পর দিন ঘুরানো হচ্ছে ভূমি মালিকদের, এমন অভিযোগ ভূক্তভোগীদের। অনুসন্ধানে জানা গেছে, সেটেলমেন্ট অফিসের দালাল ছেলে কাইউম পেশকার কাম ক্যাশিয়ার, বাবা আউয়াল নামের দালালদের মাধ্যম অবৈধ টাকা লেনদেন করে থাকেন কর্মকর্তারা। কখনও দলিল প্রতি আবার কখনও শতক প্রতি চুক্তিতে টাকা দিতে হয় তাদের। বর্তমান উপজেলা সদর মোড়েলগঞ্জ মৌজার রেকর্ডের কাজ চলছে। এই মৌজার ভূমি মালিকরা সেটেলমেন্ট অফিসে গিয়ে প্রতিনিয়ত হয়রানীর শিকার হচ্ছেন। সেটেলমেন্ট অফিসের দালাল, ষ্টাফ থেকে শুরু করে চার দেওয়ালও নাকি টাকা দাবি করে। সেটেলমেন্ট অফিসে আসা জনৈক ব্যক্তি নাম না প্রকাশের শর্তে জানান, তার নামে ১১ শতক বসতবাড়ীর জায়গা রয়েছে। সব কাগজপত্র ঠিক থাকার পরও ছয় হাজার টাকা দাবি করা হয় তার কাছে। টাকা দিত না পারায় তাকে দিনের পর দিন ঘুরানো হচ্ছে। অপর একজন ভূমি মালিক জানান, তার পৈত্রিক সুত্রে পাওয়া বসতবাড়ীর সব কাগজপত্র ঠিক থাকার পরও ১০ হাজার টাকা দাবি করা হয়েছে। এছাড়ও আরও উপজেলার অসংখ্য ভূমি মালিক সেটেলমেন্ট অফিসে গিয়ে হয়রানীর শিকার হচ্ছেন। বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজলা সেটেলমেন্ট অফিসার হাবিবুর রহমানের কাছে ঘূষ-দূনীতি ও দালালদের ব্যাপার জানতে চাইলে তিনি বিষয়গুলো এড়িয়ে যান। এক পর্যায়ে অভিযোগগুলো কবুল করে নিলেও সংবাদটি না করার জন্য সাংবাদিকদের অনুরোধ করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তারেক রহমানের বিরুদ্ধে মামলা ও ফরমায়েশি রায় বাতিলের দাবীতে ছাত্রদলের মিছিল
পরবর্তী পোস্ট
প্রেমের টানে স্বামীর ঘর ছাড়লেন মহিলা মেম্বর সুমি

রিলেটেড পোস্ট

৪ হাজার ২৬১ কোটির রেলপথ, গন্তব্যে ছুটছে মাত্র...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

খুলনা মেডিকেলে বিভাগীয় প্রধান নিয়োগের প্রতিবাদে ইন্টার্নদের কর্মবিরতি

সেপ্টেম্বর ২৬, ২০২৬

ডাম্পিং গ্রাউন্ড না থাকায় গ্যারেজে পড়ে নষ্ট কোটি...

সেপ্টেম্বর ২৪, ২০২৬

ভৈরবের ভাঙনে ঘরহারা মানুষ, এবার মেয়েদের বিয়েতেও বাধা

সেপ্টেম্বর ২৩, ২০২৬

ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা...

সেপ্টেম্বর ২১, ২০২৬

সেপ্টেম্বর ১৪, ২০২৬

সরকারি সরবরাহে ওষুধ, তবু বাইরে থেকে কিনছেন রোগীরা

সেপ্টেম্বর ৮, ২০২৬

খুমেকের ক্যান্টিনে ‘অদৃশ্য’ হাত, মিলছে না মালিকের হদিস

সেপ্টেম্বর ৭, ২০২৬

খুলনায় ডাবের দামে পুড়ছে পকেট

সেপ্টেম্বর ৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting