কালিগঞ্জে চেতনানাশক স্প্রে করে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট

নিজস্ব প্রতিবেদক: কালিগঞ্জে চেতনানাশক স্প্রে করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করেছে দৃর্বৃত্তরা। বুধবার গভীর রাতে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের উজায়মারি গ্রামে শীতল হালদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান,  প্রতিদিনের ন্যায় রাতে আহার শেষে পরিবারের সদস্যরা নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়ে।  দুর্বৃত্তরা ঘরে চেতনানাশক স্প্রে দিয়ে  সবাইকে অচেতন করে ঘরের ভিরতে প্রবেশ করে।  ওই থাকা নগদ ৫২ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণসহ সর্বস্ব লুট করে পালিয়ে যায়। সকালে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Recomended