পাইকগাছা উপজেলা চিংড়ি চাষী নেতৃবৃন্দের সাথে ইউএনও’র মতবিনিময়

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছার বিভিন্ন অঞ্চলে চিংড়ী  ঘেরে লবন পানি উঠানো বন্ধ করায় উপজেলা চিংড়ী চাষি সমিতির নেতৃবৃন্দ ইউএনও ‘র সাথে মতবিনিময় করেছেন।বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দীকি কার্যালয়ে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ওবায়েদুল হক, চিংড়ি চাষী সমিতির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, সম্পাদক গোলাম কিবরিয়া রিপন, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ও ব্যবসায়ী দাউদ শরীফ, জি এম মিজানুর রহমান মিজান, এসএম বাবুল আক্তার প্রমুখ। চিংড়ি চাষীরা পানি তুলে কেয়ারের ও ওয়াপদার রাস্তা ক্ষতিসাধন করায় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়ে মাইক প্রচার করেন বলে জানান।তবে বিষয়টি কিভাবে সুষ্টু সমাধান করা যায় এব্যাপারে আগামী শনিবার আবারও সভা আহবান করেছেন উপজেলা নির্বাহী অফিসার।

Recomended