দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে সফর, ১৪৪৮ হিজরি | সকাল ৮:১৫
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১
সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ
সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...
দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়াসাতক্ষীরা জেলা

কলারোয়ায় স্ত্রী ও যুবককে গাছে ঝুলয়ে হত্যা, স্বামী ও দেবর আটক

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ৮, ২০২১
ফেব্রুয়ারি ৮, ২০২১ ০ কমেন্ট 440 ভিউস

মাসুদুর রহমান মাসুদ ও ইমরান সরদার, কলারোয়া (সাতক্ষীরা) থেকে: সাতক্ষীরার কলারোয়ায় স্ত্রী ও যুবকের রহস্যজনক ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘটনায় জড়িত থাকা নিহতের স্বামী ও তার ছোট দেবরকে আটক করেছে পুলিশ। সোমবার (০৮ ফেব্রুয়ারি) সকালে কলারোয় পৌর সদরের শ্রীপতিপুর নিহতের বাড়ি সংলগ্ন পাঁচিলের পাশ থেকে হত্যায় ব্যবহৃত রড ও আলামত উদ্ধার করেছে পুলিশ। আটককৃতরা হলো নিহত ফাতেমার স্বামী বাক প্রতিবন্ধী শেখ আহসান ও তার আপন ছোট ভাই শেখ আসাদ।

উল্লেখ্য, রবিববার (৭ ফেব্রুয়ারি) সকালে খবর পেয়ে পুলিশ উপজেলার শ্রীপতিপুর গ্রামের একটি আমগাছের ডালে ঝুলন্ত অবস্থায় থাকা তাদের মরদেহ উদ্ধার করে।নিহত ফাতেমা বেগম (৪০) উপজেলার কয়লা ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামের শেখ আহসানের স্ত্রী। এছাড়া মারা যাওয়া যুবক করিম পাড় (৩০) শ্যামনগর উপজেলার ধুমঘাট দক্ষিণপাড়ার জয়নাল পাড়ের ছেলে। পরকীয়া প্রেমঘটিত বিষয়ে তারা আত্মহত্যা করেছেন বলে প্রাতমিকভাবে ধারণা করে এলাকাবাসী।

স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, “সকালে ফাতেমা বেগমের শ^শুর শেখ আব্দুল হাই আমাকে ফোন করে জানায় আমার বাড়িতে দুইজন আত্মহত্যা করেছে। থানা পুলিশে খবর দাও। আব্দুল হাইয়ের ছেলে শেখ আহসান বাক প্রতিবন্ধী। প্রেমঘটিত কারণে এমন ঘটনা ঘটতে পারে বলে সকলেই ধারণা করছেন।

ফাতেমা বেগমের ছোট জা’ সানজীদা জানায়, আহসানের সাথে ফাতেমার ২৫ বছর বিয়ে হয়েছে। তাদের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। কিন্তু আমরা কখনও কোন সমস্যা দেখিনি।

আহসানের বোন মাকসুদা জানান, ভোরে আহসান নামায পড়তে যাওয়ার সময় বাড়ির ৫০ গজ দূরে একটি আম গাছে তাদের মরদেহ ঝুলতে দেখে চেচামেচি করতে থাকে। পরে বাড়ির লোকজন গিয়ে তাদের মরদেহ ঝুলতে দেখে। কিন্তু করিম পাড় সম্পর্কে কোন তথ্য তারা দিতে পারেননি।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির রবিবার জানান, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। যুবকের শরীরে আমরা কোন আঘাতের চিহ্ন পায়নি। তবে গৃহবধূর মুখে ও গলায় আচড়ের দাগ ছিল। মরদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দিন সোমবার (৮ ফেব্রুয়ারী) ঘটনাস্থল কলারোয়ায় যেয়ে বলেন, নিহত ফাতেমার সাথে দীর্ঘদিনের পরকীয়া সম্পর্কে ছিল শ্যামনগর উপজেলার ধুমঘাট এলাকার জয়নাল পারের ছেলে নিহত করিম পারের সাথে। ঘটনার দিন রবিবার (৬ ফেব্রুয়ারী) দিবাগত রাতে নিহত ফাতেমার শ্বশুরবাড়ির পরিত্যক্ত এক কক্ষে আপত্তিকর অবস্থায় দু’জনকে দেখেন তার স্বামী। নিহত ফাতেমার বাক প্রতিবন্ধী স্বামী ও তার ছোট দেবর আসাদের সহযোগিতায় প্রথমে দু’জনকে লোহার রড দিয়ে আঘাত করে হত্যা করে। নাটকীয়তা সাজাতে পরে নিহত ফাতেমার গায়ে ব্যবহৃত কালো রঙের ওড়না ও গামছা দিয়ে গলায় বেঁধে দু’জনকে এক আম গাছে বেঁধে ঝুলিয়ে রাখে।

এ ঘটনায় নিহত করিমপারের বাবা জয়নাল পার একটি মামলা দায়ের করেন তারই প্রেক্ষিতে ২৪ ঘন্টার ভিতরে ঘটনায় জড়িত থাকা প্রধান ২ আসামিকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। তাদেরকে হত্যা মামলায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে। এ সময় কলারোয়া থানা অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর ও থানা পুলিশের সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কয়লা ইউপি চেয়ারম্যান প্রার্থী মহিদুর এর কর্মী সমাবেশ অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
কালিগঞ্জের বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আ’লীগ নেতার সংবাদ সম্মেলন

রিলেটেড পোস্ট

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

শ্যামনগরের ডিমওয়ালা মা মাছ বিলুপ্তির পথে

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting