দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে সফর, ১৪৪৮ হিজরি | সকাল ৮:১৮
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১
সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ
সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...
দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

কালিগঞ্জের বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আ’লীগ নেতার সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ৮, ২০২১
ফেব্রুয়ারি ৮, ২০২১ ০ কমেন্ট 350 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কালিগঞ্জের বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান সাবেক শিবির নেতা, সংখ্যালঘুদের জমি দখলে সহযোগি, দুর্নীতিবাজ শেখ রিয়াজ উদ্দীনের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন এক আ’লীগ নেতা। সোমবার দুপুুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বিষ্ণপুর ইউনিয়ন আ’লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক ইউনুচ আলী মোড়ল এই দাবি জানান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীনের বাবা কালিগঞ্জের নীলকন্ঠপুর গ্রামের মৃত শেখ নবীর আলী ছিলেন ভারতীয় নাগরিক। দুর্নীতির অপরাধে সাজার ভয়ে ১৯৬৮-৬৯ সালে বিনময় করে এদেশে আসেন। ছাত্রজীবনে শেখ রিয়াজ উদ্দীন শিবিরের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। পরে জাসদ ও বাসদ হয়ে ১৯৯৫ সালে সিঙ্গাপুর থাকা অবস্থায় আ’লীগের সাথে যুক্ত হন। কিন্তু গোপনে তিনি আওয়ামী বিরোধী কার্যক্রমের মাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করে যাচ্ছেন।

ইউনুচ আলী আরো বলেন, বিগত ২০১৬ সালে আ’লীগের মনোনয়ন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়ে সংখ্যালঘু ও আ’লীগ কর্মী নির্যাতন এবং খুনের সাথে জড়িত জামায়াত, শিবির ও বিএনপি কর্মীদের নিয়ে রিয়াজলীগ গঠন করেছেন। তিনি দুঃস্থদের ভাতা কার্ড ও গৃহ নির্মাণ বাবাদ অর্থ দেয়ার নামে অসহায় মানুষের কাছ থেকে বিভিন্ন বাহিনীর মাধ্যমে টাকা গ্রহণ করেছেন। শেখ রিয়াজ উদ্দীন ও শেখ ছিদ্দিকুর রহমানের দ্বারা লাঞ্চিত হয়ে এলাকার সংখ্যালঘু নীলকমল ও তার স্ত্রী ভয়ে বাড়ি ঘর বিক্রি করে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন বিদ্যুৎ সংযোগ দেয়ার নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। এবষিয়ে বিষ্ণুপুর গ্রামের সমীর কুমার মন্ডল দুদকে অভিযোগ করেছেন। পর সন্ত্রাসী বাহিনী দিয়ে তাকে মারপিট করে এবং এক মামলার আসামিকে দিয়ে তার ঘের দখল করে দেয়। একই সাথে সমীর মন্ডলের নামে আদালতে মিথ্যে মামলা করায়।

তিনি অভিযোগ করে বলেন, শেখ রিয়াজ উদ্দীন আ’লীগের দলীয় প্রতীকে চেয়ারম্যান নির্বাচন হয়ে সংখ্যালঘুদের জমি ও ঘের দখল করা সহ তাদরে উপর বিভিন্ন ভাবে অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে। বর্তমানে তিনি সঞ্জয় সরদারের জমি জবর দখল নিয়ে জামায়াত নেতা আবু আসলাম (লাল্টু) গংদের পক্ষে দেয়ার চেষ্টা করছেন। চেয়াম্যান ও তার বাহিনীর অত্যাচারে অনেকে ইতিমধ্যে দেশ ত্যাগে বাধ্য হয়েছে। এই অবস্থা চলতে থাকলে সঞ্জয়ের সাথে আরো অনেক হিন্দু দেশ থ্যাগে বাধ্য হবে। এছাড়া চেয়াম্যান শেখ রিয়াজ উদ্দীন তার পরিষদের মেম্বর শেখ ছিদ্দিকুর রহমান, শংকর কুমার দত্ত ও আবু হানিফের মাধ্যমে সরকারের উন্নয়ন প্রকল্পের কাজ না করে সমুদয় অর্থ আত্মসাৎ করেছেন। তার বিরুদ্ধে ভাতা কার্ড, গৃহ প্রদান ও উন্নয়ন প্রকল্পের দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে একাধিক অভিযোগ দেয়া হয়েছে। যা তদন্ত করলে প্রমানিত হবে। দুদক তার বিরুদ্ধে তদন্তকালে তার ও তার স্ত্রীর নামে বিভিন্ন ব্যংকে কোটি টাকার সন্ধান পায়।

তিনি তদন্তপূর্বক সংখ্যালঘুদের জমি দখলকারি ও দুর্নীতিবাজ বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীনের বিরুদ্ধেতার সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ায় স্ত্রী ও যুবককে গাছে ঝুলয়ে হত্যা, স্বামী ও দেবর আটক
পরবর্তী পোস্ট
পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী নাসেরুল হক’র পক্ষে গণসংযোগ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

জাতীয় সাংবাদিক সংস্থার সংবর্ধনায় সিক্ত জাতীয় চ্যাম্পিয়ন জাকির...

আগস্ট ২, ২০২৬

কালিগঞ্জে তথ্য অধিকার আইনে আবেদন জমা দিতে গিয়ে...

আগস্ট ২, ২০২৬

জাতীয় সাংবাদিক সংস্থার সংবর্ধনায় সিক্ত জাতীয় চ্যাম্পিয়ন জাকির...

আগস্ট ২, ২০২৬

কালিগঞ্জে তথ্য অধিকার আইনে আবেদন জমা দিতে গিয়ে...

আগস্ট ২, ২০২৬

কালিগঞ্জ পুলিশের বিশেষ অভিযান আটক ৬

আগস্ট ২, ২০২৬

কালিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৯ আসামি আটক:-

আগস্ট ১, ২০২৬

কালিগঞ্জ থানার পুলিশের বিশেষ মাদকবিরোধী মহড়া অনুষ্ঠিত

আগস্ট ১, ২০২৬

কালিগঞ্জের নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

আগস্ট ১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting