দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ৯:৫৯
বিভাগীয় পর্যায়ে সেমিফাইনালে সাতক্ষীরার বালক-বালিকা দল
কলারোয়ায় চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন 
কলারোয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
অসহায় শ্রমিক আ.রাজ্জাকের পাশে শ্রমিক কল্যাণ ফেডারেশন 
অবৈধভাবে সম্পত্তি দখলে ব্যর্থ হয়ে বিএনপি নেতাদের বিরুদ্ধে...
সুন্দরবনে ‘বনবিভাগের’ গুলিতে কাঁকড়া জেলে নিহতের অভিযোগ
জেন্ডার ও জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্ত স্কুল বিতর্ক...
আশাশুনিতে আইডিয়ালের প্রতিবন্ধী সনাক্তকরণ ও চিহ্নিতকরণ প্রশিক্ষণ 
আশাশুনিতে আইডিয়ালের প্রতিবন্ধী শিশু ও যুবদের পুনর্বাসন স্ক্রিনিং...
সাতক্ষীরার তালায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও ক্রেস্ট...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

শ্যামনগরে নিখোঁজ দুই ব্যক্তি বিএসএফ এর গুলিতে নিহত দাবী সহযোগী আবু মুসার

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ২৪, ২০২১
জানুয়ারি ২৪, ২০২১ ০ কমেন্ট 409 ভিউস

আব্দুল হাকিম, বিশেষ প্রতিবেদক শ্যামনগর থেকে: সাতক্ষীরার শ্যামনগরে কৈখালি ইউনিয়নের পশ্চিম কৈখালি গ্রামের কফিল উদ্দীন শেখের ছেলে রতন ও একই গ্রামের মনো মিস্ত্রীর ছেলে মিজানুর রহমান বাঘের কবলে নিহতের ঘটনা ফেসবুক ও অনলাইন নিউজে তোড়পাড় সৃষ্টি হয়েছে। গত শনিবার সকালে মাদক সম্রাট মামুনকে স্থানীয়রা ও নিখোঁজ পরিবারের লোকেরা আটক করলে রহস্যের জট খুলতে শুরু করেছে।

নিখোঁজ রতনের পিতা কফিল উদ্দীন জানান,প্রশাসনকে ম্যানেজ করে ভারত থেকে মাদক দ্রব্য, গরু ও অবৈধ মালামাল নিয়ে দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিল সাপখালি গ্রামের জহারালী কয়ালের ছেলে মাদক সম্রাট মামুন কয়াল। গত ২১ জানুয়ারী বিশিষ্ট মাদক সাম্রাট মামুন কয়াল চোরাচালানীর সদস্য রতন শেখ, মিজানুর রহমান ও আবু মুসাকে চোরাই পথে ভারত থেকে গরু আনতে জোন হিসেবে পাঠান। সেই থেকে নিখোঁজ রয়েছে রতন ও মিজানুর আর ভারতে পালিয়ে আছে আবু মুসা। আটক মাদক সম্রাট মামুন কয়াল জানান, গরু নিয়ে সুন্দরবনের মধ্য দিয়ে আসার পথে বিএসএফ এর গোলা গুলিতে নিহত হয়েছে বলে সহযোগি আবু মুসা ফোনে মামুনকে জানায়।

রতনের স্ত্রী তাছলিমা জানান,মামুন,আয়জুল ও আশরাফ তিন জন আমার স্বামীকে ভারতে গরু আনতে জোন হিসেবে নিয়ে গেছে। তিনি আরও জানান, তার স্বামী সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে যায়নি। সে তার স্বামীর লাশ পেতে চায়।

রতনের শশুর ফজলুল হক জানান, জামাই রতনকে ভারতে গরু আনতে পাঠায় গরু নিয়ে আসার পথে বি এসএফ এর গুলিতে মারা গেছে বলে সহযোগি মুসা মামুনকে জানানিয়ে বলে মামুন আমাকে জানায়। নিখোঁজ দুই পরিবারের লোকেরা নিখোঁজ দুই জনের লাশ পেতে চায়।

সরেজমিনে এলাকায় বিভিন্ন লোকজনের সাথে কথা হলে তারা জানান,নিখোঁজ রতন ও মিজানুর চোরাচালানী কাজে সদস্য হিসেবে বহুদিন যাবৎ নিয়োজিত। সুন্দরবনে মাছ ও কাকঁড়া ধরতে যায় না। মাছ ও কাকঁড়া ধরতে হলে বন অফিস থেকে অনুমতি পত্র (পাস) নিয়ে যেতে হয়। খোঁজ খবর নিয়ে জানা যায়, নিখোঁজ এই দুই ব্যক্তি আদৌ বন অফিস হতে অনুমতি (পাস) গ্রহন করেনি।

কৈখালি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল করিমের সাথে কথা হলে তিনি জানান,নিখোঁজ রতন ও মিজানুর বন অফিস থেকে পাস নিয়ে সুন্দরবনে ভারত সীমানায় মাছ ধরতে যেয়ে বাঘের কবলে নিহত হয়েছে বলে তিনি জানান।

কৈখালি বন অফিসের ষ্টোশন কর্মকর্তা মোবারক হোসেনের সাথে কথা হলে তিনি বলেন, নিখোঁজ রতন ও মিজানুর কৈখালি বন অফিস থেকে অনুমতি পত্র (পাস) গ্রহন করেনি।

 সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এমএ হাসান বলেন, নিখোঁজ দুইজন বন অফিস হতে পাস নিয়ে সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে আদৌ যায়নি বলে তিনি জানান। শ্যামনগর থানার ওসি আলহাজ্ব নাজমুল হুদা বলেন, স্থানীয়রা চোরাকারবারী মামুনকে আটক করেছে তাকে নিয়ে সুন্দবেনের ভিতরে ঘটনা স্থলে নিয়ে যাওয়ার জন্য আটক রেখেছে।

এদিকে নিখোঁজ রতন ও মিজানুরের সহযোগি আবু মুসা ভারত থেকে ফিরে আসলে আসল রহস্য উদঘাটন হবে বলে স্থানীয়রা জানান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগর ভূরুলিয়া আন্তঃ ইউনিয়ন ব্যাডমিন্টন টুর্ণামেন্ট অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় সাংবাদিক মিজানুর রহমান খানের স্মরণসভা অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

সুন্দরবনে ‘বনবিভাগের’ গুলিতে কাঁকড়া জেলে নিহতের অভিযোগ

মে ১৮, ২০২৬

সরকারি কাজে চাঁদাবাজির বিরুদ্ধে, প্রশাসনের হস্তক্ষেপ চায় পানি...

মে ১৮, ২০২৬

শ্যামনগরে সরকারি কাজে চাঁদাদাবীর অভিযোগ জামায়ত নেতার বিরুদ্ধে ...

মে ১৮, ২০২৬

ধর্মীয় শিক্ষক না থাকার কারণে দুই শিক্ষা প্রতিষ্ঠানে...

মে ১৭, ২০২৬

জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে  শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন পরিষদে বাজেট...

মে ১৭, ২০২৬

প্রসূতির পাশে দাঁড়ালেন বিএনপি নেতা মনিরুজ্জামান

মে ১৬, ২০২৬

শ্যামনগরে  পানিতে ডুবে শিশুর  মৃত্যু

মে ১৬, ২০২৬

রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা

মে ১৩, ২০২৬

শ্যামনগরে  নব্বই দশকের ব্রীজ সংস্কারের দাবী 

মে ১৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting