দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:১৮
সাতক্ষীরায় শাখা ডাকঘর কর্মচারীদের মানববন্ধন, ৬ জুলাই থেকে...
পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
সাতক্ষীরায় এক বন্ধুর ছিনতাইয়ের কবলে আরেক বন্ধু 
সাতক্ষীরায় নানা আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
খুলনায় দশম শ্রেণির ছাত্রীকে গুলি
আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধুর মৃত্যু
সাতক্ষীরায় মাদক ব্যাবসা বন্ধের দাবিতে বিক্ষোভ
ঢাকা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে সুযোগ পেলেন মাসুম...
গাবুরায় রোদেলা ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ প্রকল্পে অনিয়ম, বহাল তবিয়াতে কৃষিকর্মকর্তা আবু...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

শেখ হাসিনা গরীবের দুঃখ বোঝেন–ডা. রুহুল হক এমপি

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ২৪, ২০২১
জানুয়ারি ২৪, ২০২১ ০ কমেন্ট 304 ভিউস

সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি থেকে: সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুখে যা বলেন, কাজে তাই করেন। সারাদেশে ভূমিহীন পরিবারকে জমির দলিল ও গৃহপ্রদান করা জননেত্রী শেখ হাসিনার একটি বিরল দৃষ্টান্ত। প্রধানমন্ত্রী বলেছেন মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেবেন, বাস্তবে তা করে দেখিয়েছেন। তিনি গরীবের দুঃখ বোঝেন, তাই তাকে মানবতার নেত্রী বলা হয়। ২০০৯ সালে যখন আমি আশাশুনিতে নির্বাচন করতে এসেছি,  তখন অনেক ইউনিয়নে যেতে পারতাম না। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সকল ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা ভাল হয়েছে। কমিউনিটি ক্লিনিক করে ঘরে ঘরে স্বাস্থ্য সেবা পৌছে দেওয়া হয়েছে। নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রীর পাশে বসে কাজ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এতিমদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে মুজিববর্ষে আশাশুনি উপজেলায় ২১৮টি ভূমিহীন পরিবারকে জমির দলিল ও গৃহ প্রদান সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিম, সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতানা, থানা অফিসার ইচার্জ মু. গোলাম কবীর, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান অসিম বরণ চক্রবর্তী ও মোসলেমা খাতুন মিলি। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার, জেলা আ’লীগের সহ-সভাপতি নীলকণ্ঠ সোম, ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, সম সেলিম রেজা মিলন, আ.ব.ম মোসাদ্দেক, প্রভাষক ম. মোনায়েম হোসেন, শেখ জাকির হোসেন, আলমগীর আলম লিটন, শাহনেওয়াজ ডালিম, শেখ মিরাজ আলী, আব্দুল আলিম মোল্যা, দীপংকর সরকার দীপ, হারুন চৌধুরী, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জিএম আল-ফারুক, সম্পাদক সমীর রায়সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন অফিস প্রধান ও গৃহগ্রহিতাগনের পরিবারবর্গ। অনুষ্ঠানপূর্ব সারা দেশের ন্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীনদের জমি ও ঘরের চাবী হস্তান্তর অনুষ্ঠান। যা আশাশুনির ওই স্থানে দেখানো হয়। প্রধান অতিথি ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি অনুষ্ঠান শেষে জেলেখালী-দয়াঘাট ভাঙ্গন আলাকা পরিদর্শন করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মণিরামপুর পৌর নির্বাচনে নৌকায় ভোট চাইলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতা এস এম ইয়াকুব আলী
পরবর্তী পোস্ট
বুধহাটায় চেয়ারম্যান প্রার্থী ডাবলুর মতিবিনময় সভা

রিলেটেড পোস্ট

আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধুর মৃত্যু

জুলাই ৩, ২০২৬

আশাশুনিতে মতপ্রকাশ ও ডিজিটাল মিডিয়া সাক্ষরতা বিষয়ক ‘ফ্রিড’...

জুন ২৪, ২০২৬

রাফাতের রহস্যজনক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের...

জুন ২৪, ২০২৬

আশাশুনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত- ৪

জুন ২৩, ২০২৬

আশাশুনিতে পানি কমিটির সদস্যদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার

জুন ২১, ২০২৬

আশাশুনিতে নকল দুধ তৈরির জেলিসহ ট্রাক জব্দ

জুন ২০, ২০২৬

সাতক্ষীরায় একদিনে মিলল তিন মরদেহ

জুন ১৯, ২০২৬

সাতক্ষীরায় ঘূর্ণিঝড়কালীন স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত

জুন ১৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting