দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ৯:৪০
কলারোয়া বিএনপি নেতা তুহিনের সংবাদ সম্মেলন
কালিগঞ্জে মুদি দোকানে আগুন লেগে ব্যাপক ক্ষতি
আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে...
আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের...
একটি ফুলের তোড়া
মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
লিঙ্গ ন্যায়সঙ্গত নেতৃত্ব, অন্তর্ভুক্তিমুলক শাসন এবং শান্তিপূর্ন সামাজিক...
জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে  শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন পরিষদে বাজেট...
মেয়াদ শেষের পথে কেবিএস প্রকল্প, সংসদ সদস্য ও...
বাংলাদেশ শিক্ষক সমিতি তালা উপজেলা শাখার নির্বাচন সম্পন্ন-সভাপতি...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাহিত্য

জীবনের গল্প

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ২৩, ২০২১
জানুয়ারি ২৩, ২০২১ ০ কমেন্ট 522 ভিউস

ক্লান্ত শ্রান্ত আমি যখন বাড়ির পথে পা বাড়িয়েছি
তখনই মনে পড়লো আজ মাসের তের তারিখ
গত মাসের বাসা ভাড়া বাকি।
বাসায় গেলেই বাড়িওয়ালা ঠিক কথা শুনাবে।
সকালে মা ফোন করেছিল বাবার ওষুধ ফুরিয়েছে
ছোট বোনটার বিয়ের বয়স পার হওয়ার পথে।
ভালো পাত্র আর ভালো পরিমাণের অর্থের
অভাবে বিয়েটা কিছুতেই হচ্ছে না।
মা-বাবা যে ঘরে থাকে তার টিন
কয়েক বছরের পুরনো, আসছে ঝড় বাদলে
টিকবে কিনা ব্যাপক সন্দেহ।
বড় বোনটার ছেলে হয়েছে, টাকার অভাবে
দেখতে যাওয়া হয় নি, এখুনি না গেলে
বোনটা শ্বশুর শাশুড়ির গালমন্দ খাবে নিশ্চিত।
নিজের স্ত্রী সন্তান বাধ্য হয়ে গ্রামে রেখেছি।
শহরে দুই কামরা ঘর নেয়ার সাধ্য এখনো হয় নি।
প্রতিবার বাড়ি থেকে আসার সময় স্ত্রীর করুণ চোখ
অশ্রু ছল ছল করে চেয়ে থাকে
আমি অদৃশ্য হওয়া পর্যন্ত।
এসব ভাবতে ভাবতে রাত গভীর হয়
আশেপাশের পরিবেশ নিঃশব্দে ভরে যায়।
আর আমি ভাবতে থাকি, কি হবে বেঁচে থেকে?
এতো এতো সমস্যা মিটাবো কীভাবে?
কী আশায় বাঁচবো? কী ভাবে ভাগ্য ফিরবে?
রাতের অন্ধকার আশার আলো চুষে নেয়
সাথে সাথে বাড়ে অসীম হতাশা।
রাস্তার কুকুরগুলোর সাথে ডুকরে
কেঁদে ওঠে মনের ভেতরের কষ্টগুলো।
অভাব, হতাশা, অবসন্নতা, বিষাদ
একেকটা মৃত্যুদূতের মতো ঘিরে ধরে।
চারিদিক থেকে কে যেন বলে উঠে,
মরে যা, পালিয়ে যা, হারিয়ে যা…
মাথার দুই পাশের পেশি দপ দপ করে উঠে
দূরে ডেকে ওঠে নিশাচর পাখি।
আর আমি বাঁচার ইচ্ছা আর মরার
আকাঙ্খার দোটানায় ছটফট করতে থাকি।
রাত শেষ হয়ে আসে, জেগে উঠে ভোরের পাখি
একটু একটু করে রাতের আঁধার আর
মনের ঘোর কাটতে থাকে।
নববধূর মতো লাল সূর্য সলাজ হাসি দেয়
পুব আকাশে, হালকা বাতাসে অচেনা ফুলের গন্ধ
কী সুন্দর দিনের শুরু! কি মনোরম পরিবেশ!
এই সূর্যোদয় যেন আশার সূর্যোদয়।
একে একে সব নিরাশার আঁধার কেটে যাচ্ছে
রাতের হতাশা রূপান্তরিত হচ্ছে দিনের আশায়
খুব ইচ্ছে করছে বাঁচতে, নতুন উদ্যোমে ভাবতে
আমি পারবো, আমাকে পারতে হবে।
নতুন একটি দিন দেখার জন্য
এই আমাকে বাঁচতে হবে।
বাঁচতে যে হবেই।
লেখক: শেখ মফিজুর রহমান, সিনিয়র জেলা ও দায়রা জজ, সাতক্ষীরা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
৬৪ বছর বয়সী বৃদ্ধের ২৭ স্ত্রী, ১৫০ ছেলে-মেয়ে
পরবর্তী পোস্ট
জেডিএল’র নির্দেশনা উপেক্ষা করে ভোমরা সিএন্ডএফ এজেন্ট কর্মচারী এ্যাসোসিয়েশনের নির্বাচনের পায়তারা

রিলেটেড পোস্ট

একটি ফুলের তোড়া

মে ১৭, ২০২৬

তোমার মতো তুমি

জুন ১৯, ২০২৫

শীত আসে: বিপুল চন্দ্র রায়

নভেম্বর ২৫, ২০২৪

জেলা প্রশাসকের সাথে জেলা সাহিত্য পরিষদের মতবিনিময়

অক্টোবর ৩, ২০২৪

ইতিহাসের মহানায়ক

আগস্ট ১৩, ২০২৩

মৃত্যু এসে তাঁর জীবনের অর্জন উপার্জন কিছুই নষ্ট...

আগস্ট ৫, ২০২৩

বাংলা সাহিত্য ও সঙ্গীতের উজ্জ্বল নক্ষত্র

আগস্ট ৫, ২০২৩

কালিগঞ্জ উপজেলা সাহিত্য মেলার সমাপনী অনুষ্ঠান

জুলাই ২৮, ২০২৩

কথাসাহিত্যিক আবু কাজীর ৬২ তম জন্মদিন উদযাপিত

জুলাই ১১, ২০২৩

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting