দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ১০:৩৭
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সাতক্ষীরায় সম্পত্তি উদ্ধার ও মিথ্যে মামলার দায় থেকে অব্যহতি পেতে সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ১৭, ২০২১
জানুয়ারি ১৭, ২০২১ ০ কমেন্ট 329 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কালিগঞ্জে প্রতিপক্ষ কর্তৃক জালিয়াতির মাধ্যমে দীর্ঘ ৩০ বছরের ভোগদখলীয় সম্পত্তি অবৈধভাবে দখলের উদ্দেশ্যে অগ্নিসংযোগ ও মিথ্যে মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ উঠেছে। রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা গ্রামের মৃত. শেখ মতলেব আলীর ছেলে শেখ রমজান আলী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, কালিগঞ্জ উপজেলার কামদেবপুর মৌজায় জে এল-৩৪, মূল এস এ রেকর্ডীয় মূল মালিকের ওয়ারেশদের কাছ থেকে এস এ ৩৪৫ খতিয়ানে ১০ কোবলা দলিল মূলে ৬.৭ একর জমি ৩৪৬ খতিয়ানে ৫ দলিল মূলে ১.১০ একর মোট ৯.৭২ একর জমির মধ্যে ৪০ বিক্রি করায় বর্তমানে ৯.৩২ একর সম্পত্তির মালিক আমি। উক্ত জমি আমার নামে জরিপে রেকর্ড হয়। সম্পত্তির খাজনা দাখিলাসহ বৈধ সব কাগজপত্র রয়েছে। ওই জমি মাছের ঘের করার জন্য একই এলাকার মৃত. নকুল চন্দ্রের ছেলে লক্ষীকান্তকে আগামী ২০২৪ সাল পর্যন্ত ইজারা প্রদান করি।  কিন্তু ২০১০ সাল থেকে ভাড়াশিমলা এলাকার মৃত শেখ আব্দুল করিমের ছেলে চিহ্নিত ভূমিদস্যু ও প্রতারক শেখ মঞ্জুরুল ইসলাম বিভিন্নভাবে আমাদের ওই সম্পত্তি অবৈধভাবে দখলের চক্রান্ত শুরু করে। এনিয়ে শেখ মঞ্জুরুল ইসলাম দিং সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করে। পরে তা খারিজ হয়ে যায়। এছাড়া আমার দায়ের করা মামলায় তার বিরুদ্ধে বারিতাদেশ দেয় আদালত। এরপর মুঞ্জুরুল আমার রেকর্ডের বিরুদ্ধে আদালতে মামলা করলে সেটিও খারিজ হয়ে যায়। শেখ রমজান আলী আরো বলেন, কোনভাবে সম্পত্তিতে যেতে না পেরে গত ১৩ জানুয়ারি রাতে মঞ্জুলেরুলের নেতৃত্বে তার ছেলে ওয়াসিম পাপ্পু, মৃত. মোজাম্মেল হকের ছেলে জাকির হোসেনসহ ভাড়াটিয়া লোকজন নিয়ে আমার কাছ লেতে ইজারা নেওয়া লক্ষীকান্তের মাছের ঘেরের বাসায় আগুন লাগিয়ে দেয় এবং লোকজন দিয়ে ঘেরের মাছ ধরতে থাকে। এসময় লক্ষীকান্ত বাধা দিতে গেল তাকে খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে। তারা লক্ষীকান্তের ক্যাশ বাক্স ভেঙ্গে ৮৪ হাজার ৫শ’ নগদ টাকা ছিনিয়ে নেওয়াসহ প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে। এঘটনায় লক্ষীকান্ত বাদী হয়ে কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। অবৈধভাবে সম্পত্তি দখলের উদ্দেশ্যে মুঞ্জুরুল সংখ্যালঘুর উপরও নির্যাতন অত্যাচার করে যাচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, নিজেদের অপকর্ম ঢাকতে মঞ্জুরুল কালিগঞ্জ প্রেসক্লাবে একটি মিথ্যে সংবাদ সম্মেলন করেছে। প্রকৃতপক্ষে আছিয়া খাতুন নিঃসন্তান ছিলেন। শৈশব হতে ভাইয়ের ছেলে শেখ রমজান আলীকে নিজের ছেলের ন্যয় লালন পালন করে নিজের সব সম্পত্তি রমজান আলী বরাবর কবলা দানপত্র মূলে হস্তান্তর করেন। যা হস্তান্তর আইনের ৪৩ ধারা মোতাবেক বৈধভাবে সম্পন্ন হয়েছে। আব্দুল গফফার ১৯৭৮ সালে নিঃসন্তান অবস্থায় মারা যান। কিন্তু ১৯৯০ সালে জরীপ শুরু হলে কিভাবে আব্দুল গফফারের নামে মাঠ জরিপ হয়। এছাড়া ২০১১ সালে আছিয়া খাতুন শয্যা শায়ী ছিলেন। তিনি কিভাবে সাতক্ষীরায় এসে নোটারী পাবলিকের এফিডেভিট করলেন। সুতরাং জালিয়াতি হোতা ভূমিদস্যু মঞ্জুরুলের দাবি সম্পূর্ণ মিথ্যে ও ভিত্তিহীন। আমি তার মিথ্যে বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি ভূমিদস্যু মঞ্জুরুলের কবল থেকে সম্পত্তি উদ্ধার এবং অগ্নিসংযোগ ও মিথ্যে মামলার হয়রানির প্রতিকার পেতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা পৌর নির্বাচন: শেষ দিনে মেয়র পদে ৫জন সহ ৭৫ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...

অক্টোবর ১, ২০২৬

চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা

অক্টোবর ১, ২০২৬

সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার উদ্বোধন

অক্টোবর ১, ২০২৬

স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

সেপ্টেম্বর ৩০, ২০২৬

তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting