দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ১:০৩
আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফ্রান্সিন
সাতক্ষীরায় তিন দিন নিখোঁজ গৃহবধু চন্দনা।
কৃষক দলনেতা রোকনুজ্জামান- ছাত্রদলনেতা জাকিরের নেতৃত্বে সংখ্যালঘুদের পরিবারে...
সাতক্ষীরায় জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
খুলনা-যশোর মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে আহত- ৮
খুলনায় বাড়ছে ফুটবল উন্মাদনা
সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন
শ্যামনগরে ইউনিসেফের সহায়তায় সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ফ্যামিলি...
শ্যামনগরের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনির নেশাখোরদের কাছে ট্যাবলেট সকল সুখের মূল

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ১২, ২০২১
জানুয়ারি ১২, ২০২১ ০ কমেন্ট 401 ভিউস

সচ্চিদানন্দদেসদয় আশাশুনি প্রতিবেদক: নেশার রাজ্যে এখন ব্যবহার করা হচ্ছে ঘুমের টাবলেট। ইয়াবা, হেরোইন, ফেনসিডিল, গাঁজা,  ও মদের পর যুক্ত হয়েছে ঘুমের ট্যাবলেট। আশাশুনির ছোট বড় হাট বাজারে বিভিন্ন এলাকায় ইদানীং মাদক সেবীদের কাছে বেশ প্রিয় হয়ে উঠেছে এ ঘুমের ট্যাবলেট। বিভিন্ন নেশা সামগ্রীর দাম বৃদ্ধি, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধির কারনে মাদক সেবিরা এখন ঝুকে পড়েছে বিভিন্ন  ওষুধ কোম্পানীর ঘুমের ট্যাবলেটের দিকে। ঘুমের ট্যাবলেট সেবন আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় দিন দিন তরুন প্রজন্ম অন্ধকারে দিকে ধাবিত হচ্ছে। ফলে অভিভাবকরা তাদের উঠতি বয়সের সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।

সূত্রেজানা যায়, আশাশুনি উপজেলার বিভিন্ন হাটা বাজারে ১৩৭ টি লাইসেন্স ধারি এবং অসংখ্যা লাইসেন্স বিহন ফার্ম্মেসি রয়েছে। নিয়মানুয়ায়ী সরকারি নিতীমালায় প্রত্যেক দোকানে একজন প্রশিক্ষিত ফার্ম্মাসিস্ট অবশ্যক। আশাশুনির হাতে গোনা কয়েক টি দোকানে ফার্ম্মিিসষ্ট রয়েছে। অধিকাংশ দোকানেই নেই কোন ফার্মাসিষ্ট। সরকারি নীতিমালায় যে কোন ওষুধ চিকিৎসকের ব্যবস্থা পত্র ছাড়া বিক্র করা নিষেধ রয়েছে। চিকিৎসকের ব্যাবস্থাপত্র ও ফার্মাসিষ্ট নিয়ন্ত্রনাধীন ওষুধ বিক্রির কথা থাকলেও মানা হচ্ছে না সে সব নিয়ম নিতী। কোন নিয়ম নীতি ছাড়াই লাইসেন্স ধারী ও লাইসেন্সবিহীন ফার্মেসিগুলোতে অবাধে বিক্রয় হচ্ছে ঘুমের ট্যাবলেট। সেই সাঙ্গে পিছিয়ে নেই গ্রামাঞ্চলের মুদি দোকান গুলো। বিভিন্ন নামি দামী ও নামসর্বস্ব ওষুধ কোম্পানির ঘুমের ট্যাবলেট বাজার সয়লাব। নেশার উদ্দেশ্যে আসক্ত ব্যক্তিরা ক্রয় করে তা সেবন করছে। সূত্র জানায় সেবনকারিরা প্রতিদিন একই ফামের্¥সি থেকে ২/৩ পাতা ঘুমের ট্যাবলেট ক্রয় করছে। ফার্ম্মেসির লোকদের সঙ্গে তাদের সখ্য গড়ে ওঠায় ক্রয়ে কোন বিপত্তি ঘটেনা। অতি সহজেই তারা ঐসব ট্যাবলেট পাচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, আশাশুনির কামালকাটি বাজার, বিছট বাজার, বদরতলা বাজার, কাটাখালি বাজার, শ্রীউলা বাজার, আশাশুনি বাজার, হাজরাখালি বাজার, বুধহাটা বাজার, নাকতাড়া বাজার, গোদাড়া বাজার, খাজরা বাজার, বিছট বাজার, তুয়ারডাঙ্গা বাজার, মহিষকুড় বাজার, গোয়ালডাঙ্গা বাজার, মাড়িয়ালা বাজার, কাঁকড়াবুনিয়া বাজার, প্রতাপনগর বাজার, আনুলিয়া, কাদাকাটি বাজার, বাইনতলা বাজার, মদ্যম একসরা বাজার, কাপসন্ডা বাজার, বসুখালি, কাকবাসিয়া বাজার, হাজরাখালি, পুঁইজালা, হেতালবুনিয়া, হিজলা, কালিবাড়ি, তেঁতুলিয়া, চেঁচুয়া, দক্ষিন একসরা, নাটানা, জামালনগর, তালতলা বাজার, কুল্যার মোড়, গুনাকরকাটি, সোনাতলা, বিছট, পাইথলী, খরিয়াটি, গাজিরহাট এ সমস্ত এলাকার লাইসেন্স প্রাপ্ত ও লাইসেন্স বিহীন দোকানে অবাধে ঘুমের ট্যাবলেট বিক্রয় হচ্ছে। অনেক ফার্ম্মেসির মালিক বলেছেন আমরা ব্যবস্থা পত্র ছাড়া কোন ঔষধ বিক্রয় করি না। ঘুমের ট্যাবলেটের মধ্যে রয়েছে ইজিয়াম, কেøাবাম, এমিট্রিপটাইলিন, ডরমিটল প্রভৃতি। আশাশুনি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা জানান, রেজিষ্ট্রেশন ও বিশেঞ্জ চিকিৎসকের ব্যবস্থা পত্র ছাড়া  ঘুমের ট্যাবলেট বিক্রয় করা সম্পূর্ণ নিষেধ। তা ছাড়া ড্রাগ লাইসেন্সবিহীন কোন ফার্মেসির মালিকের কাছে এ সকল্ ঔষধ বিক্রয় করা সম্পূর্ন নিষেধ।

এ বিষয়ে সাতক্ষীরার সিভিল সার্জন  বলেন, এসব ট্যাবলেট ঘুম, ব্যথানাশক এবং শারীরিক উপশমের জন্য ব্যবহৃত হয়। তবে ডাক্তারের পরামর্শ ছাড়া এক নাগাড়ে দীর্ঘদিন ব্যবহার করলে তা তার জীবনের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। সিভিল সার্জন আরও বলেন,ব্যবস্থাপত্র ছাড়া ছাড়াই ওষুধ বিক্রি অপরাধ। তিনি  ‘এ ব্যাপারে সরাসরি আমাদের নজরদারী করা জরুরি হয়ে পড়েছে’।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
৫ জনকে কুপিয়ে জখম; ৪ দিনেও কেউ গ্রেফতার না হওয়ায় সংবাদ সম্মেলন
পরবর্তী পোস্ট
নদীর পাড়ে মুঘল আমলের ‘স্বর্ণমুদ্রা’ কুড়াতে ভিড়

রিলেটেড পোস্ট

যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আশাশুনিতে শিক্ষকদের সাথে মতবিনিময়

জুন ১৩, ২০২৬

আশাশুনিতে লিডার্সের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি ও...

জুন ৯, ২০২৬

বজ্রপাতে নৌকা থেকে পড়ে জেলে নিখোঁজ

জুন ৯, ২০২৬

আশাশুনিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্র্যাকের বৃক্ষ রোপন...

জুন ৯, ২০২৬

আশাশুনিতে পুলিশী অভিযানে ৪জন গ্রেফতার

জুন ৮, ২০২৬

কফিনবন্দি হয়ে নিজ বাড়িতে ফিরল সাতক্ষীরার দুই প্রবাসীর...

জুন ৭, ২০২৬

আশাশুনিতে বিএনপির সাবেক আহ্বায়কে মারধোর

জুন ৬, ২০২৬

বুধহাটা কলেজিয়েট স্কুলের শিক্ষকের পরলোকগমন

জুন ৫, ২০২৬

মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন জাফর ইকবাল শিমুল

জুন ৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting