দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | দুপুর ১:৩৮
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

শ্রীউলা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সভা অনুষ্ঠিত

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ৭, ২০২১
জানুয়ারি ৭, ২০২১ ০ কমেন্ট 602 ভিউস

আশাশুনি প্রতিবেদক: আশাশুনির শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিলের বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার শ্রীউলা ইউনিয়নের বকচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার মিলনায়তনে ওয়ার্ড আ’লীগ ও সচেতন এলাকাবাসীর আয়োজনে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড আ’লীগ সভাপতি আব্দুস ছাত্তার। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শ্রীউলা ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা আবু হেনা সাকিল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক অজিয়ার রহমান, বিআরডিবি চেয়ারম্যান আব্দুল মান্নান, প্রধান শিক্ষক নূরুল ইসলাম, মেম্বার ইয়াছিন আলি, মহিলা মেম্বার তসলিমা জোয়ার্দ্দার, বকচর রেডিয়েন্স এন্ড ফ্রেন্ডশীপ ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক কামাল হোসেন, নাকতাড়া বাজার বণিক সমিতির সভাপতি জুলফিকর আলি, শিক্ষক রুহুল আমিন, আব্দুর রব, স্কুলের এসএমসি সদস্য আব্দুল কুদ্দুস প্রমুখ। সমাবেশে বক্তাগণ বলেন, ইউপি চেয়ারম্যান সাকিলের দীর্ঘ ১৮ বছর ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালনকালীন তার মাধ্যমে উন্নয়নের ছোয়া লাগেনি, এমন কোন জায়গা নেই। শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, ক্লাব, খেলার মাঠ, সকল সড়ক, ব্রীজ-কালভার্ট নির্মান, পাউবো’র বেড়ি বাঁধ সংস্কারসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন। অসহায় ও দুস্থ মানুষের সরকার প্রদত্ব সব ধরনের সহযোগিতা ও ভাতা যথানিয়েমে সমন্বয় রক্ষাকারী প্রত্যেক ইউপি সদস্যের মাধ্যমে তালিকা তৈরী করে তা বিতরণ করা হয়েছে। মানুষের সুখে-দুঃখে চেয়ারম্যান নিজের অর্থ ও শ্রম দিয়ে পাশে থেকেছেন। তারপরও কিছু স্বার্থান্বেষী ব্যক্তি ও ষড়যন্ত্রকারী চেয়ারম্যানের ন্যায় বিচার করা, অন্যায় আবদারকে সমর্থন না দেয়া এবং কিছু রাজনৈতিক ও নির্বাচনীয় প্রতিপক্ষ ব্যক্তি স্বার্থে চেয়ারম্যানের জনপ্রিয়তা ও সামাজিকতায় ঈশ^ান্বিত হয়ে তার বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার ও বিদ্বেষসুলভ আচরণ ও প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে। রেডিয়েন্স ক্লাব, সবুজ সংঘ, ইয়ং ক্লাব ও বিজিএম ক্লাবে সহায়তা ও বরাদ্দ যথাযথ ভাবে ব্যয় হয়েছে এবং স্ব-স্ব প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নামে প্রকল্প করে কাজ করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বলেন। ইউনিয়নের প্রত্যেক এলাকার সাথে যোগাযোগ রক্ষার্থে সংযোগ সড়কের কাজও যথাযথ ভাবে হয়েছে। ৪০ দিনের কর্মসূচির কাজের মজুরীর টাকা ব্যাংকে শ্রমিকদের একাউন্টে জমা ও স্ব-স্ব শ্রমিকরা চেকের মাধ্যমে উত্তোলন করে থাকেন। পিআইও অফিসের তদারকিতে কাজ ও টাকা প্রদান করা হয়। অথচ এসব কার্যক্রমকে ভিন্ন খাতে প্রবাহিত করতে একটি মহাল চেয়ারম্যানের গায়ে ফেলে দিয়ে অহেতুক বিষোদগার করে চলেছেন। বক্তাগণ আরও বলেন, টিআর/কাবিখা প্রকল্পের বর্তমান সংসদ সদস্য’র মনোনীত অংশ ইউপি চেয়ারম্যান সাকিল কখনও পাননি। বরং আজকের মিথ্যা অভিযোগকারীরাই পেয়েছেন এবং সে বরাদ্দ থেকে কতটুকুইবা কাজ হয়েছে তা খতিয়ে দেখা প্রয়োজন। সবেমাত্র শুরু হওয়া নাকতাড়া পাঞ্জেগানা মসজিদে এক টন চাউল বরাদ্দ হয়েছে। যার কাজ এখনো শুরুই হয়নি। অথচ এখান থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের কল্প কাহিনী প্রচার করা হচ্ছে। জনৈক রমেশের স্ত্রী কনিকার নামে শিশু কার্ডই হয়নি, অথচ গত দু’বছর ধরে তার প্রাপ্য অর্থ আত্মসাতের মুখরোচক কাহিনী শুধুমাত্র অপপ্রচার ছাড়া আর কিছুই নয়। ইউপি চেয়ারম্যান সাকিল বলেন, তার জন্মের আগেই নির্মান করা হয়েছিল তার পিতা দীর্ঘ ২৩ বছর ইউপি চেয়ারম্যান থাকাকালীন একটি শালিসবাড়ি, যা চেয়ারম্যান শুধুমাত্র সংস্কার করে বসবাস দৃষ্টি নন্দন করে বসবাস করছেন। এছাড়া ওই বাড়ীর যায়গাটি সম্পূর্ণ রেকর্ডীয় জমি বলে তিনি দাবী করেন। খাস সম্পত্তিতে তার বাড়ী নয়। এটা নিছক আগামী নির্বাচন পূর্ব  অপপ্রচার করে ঘোলা পানিতে মাছ শিকার করা ছাড়া আর কিছুই নয়। শুধুমাত্র সম্মানহানিকর কার্যক্রমের অংশবিশেষ। সমাবেশে বক্তাগণ সঠিক ও নিরপেক্ষ তদন্তপূর্বক অপপ্রচারকারীদের ব্যবস্থা গ্রহনে প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনি সদরে ভূমিহীন যাচাই কার্যক্রমের উদ্বোধন
পরবর্তী পোস্ট
মনিরামপুরে ধান ক্ষেত থেকে চা বিক্রেতার লাশ উদ্ধার

রিলেটেড পোস্ট

আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...

আগস্ট ৪, ২০২৬

আশাশুনিতে সাবেক মাদ্রাসা শিক্ষার্থীর সার্টিফিকেট হারিয়ে যাওয়ায় থানায়...

আগস্ট ৩, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাড. শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

 খোলপেটুয়া- কপোতাক্ষ নদী এখন বিএনপি – জামায়তের বালু...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাডঃ শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির ৯টি প্রতিষ্ঠানে এমপি মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে...

আগস্ট ২, ২০২৬

আশাশুনিতে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার কমিটি গঠন

আগস্ট ১, ২০২৬

আশাশুনির শ্রীউলায় গাঁজা ও নগদ টাকাসহ মাদক কারবারি...

আগস্ট ১, ২০২৬

বুধহাটায় দীর্ঘ ৩৬ বছর ইমামতির পর মাওলানা আব্দুল...

জুলাই ৩১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting