দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১২:৫৮
আদালতের আদেশ অমান্য করে সাতক্ষীরায়  জমি দখলের পায়তারা
সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...
আশাশুনিতে বজ্রপাতে কাঠমিস্ত্রী নিহত
শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের নবগঠিত কমিটি ঘোষণা
ছেলে ও পৌত্রের নির্যাতনের অভিযোগে হাসপাতালে ৮০ বছরের...
কলারোয়ায় জলাবদ্ধতায় মানিকনগর প্রাথমিক বিদ্যালয়: ভোগান্তিতে শিক্ষার্থীরা
নগরঘাটায় ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের পুরস্কারের গরু-ছাগলের মাংসে...
আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

কালিগঞ্জে ভাংচুর লুটপাট ও মারপিটের ঘটনায় মামলা দায়ের

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ৭, ২০২১
জানুয়ারি ৭, ২০২১ ০ কমেন্ট 362 ভিউস

হাফিজুর রহমান: হিন্দু বাড়িতে মুসলিম নারী কাজ করা নিয়ে সৃষ্ট বিরোধের জের ধরে বাড়িতে হামলা, ভাংচুর লুটপাট, মারপিটে কাজের বুয়া কে আহত করার ঘটনায় মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার সাড়ে ৬টার সময় সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের চাম্পাফুল গ্রামে এঘটনা ঘটে। সন্ত্রাসী হামলায় আহত কাজের বুয়া সুফিয়া বেগম (৬০) কে ঐ রাতে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত সুফিয়া চাম্পাফুল গ্রামের মৃত ইমান আলী মোড়লের স্ত্রী। উক্ত ঘটনায় চাম্পাফুল গ্রামের মৃত প্রভাস চন্দ্র দফাদারের পুত্র গৃহকর্তা বিমল চন্দ্র দফাদার বাদী হয়ে বুধবার রাতে ৯ জন কে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছে। ঘটনার পর বৃহস্পতিবার বিকাল ৫টার সময় কালিগঞ্জ পূজা উদ্্যাপন পরিষদের সভাপতি সনৎ কুমার গাইন, সাধারণ সম্পাদক ডাঃ মিলন ঘোষ, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি গোবিন্দ মন্ডল, সাধারণ সম্পাদক অসীত অধিকারীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে দোষীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবী জানান। ভুক্তভোগী বিমল, তপন, জসিম, কাইয়ুম সহ একাধিক গ্রামবাসী সাতনদীকে জানান উপজেলার চাম্পাফুল গ্রামের অসুস্থ্য বিমল চন্দ্র দফাদার (৬৮) এর দেখা শুনার জন্য তার বাড়িতে একই গ্রামের মৃত ইমান আলীর স্ত্রী বিধবা সুফিয়া খাতুন বুয়ার কাজ করত। বিষয়টি নিয়ে সীমান্তবর্তী কালিগঞ্জ আশাশুনির পাশে বসবাসকারী মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে অনৈতিক সম্পর্ক সন্দেহে তার বাড়িতে কাজ করতে নিষেধ করে। নিষেধ অমান্য করলে পূর্ব পরিকল্পিত ভাবে গত মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার সময় আশাশুনি থানার শ্রীকলস গ্রামের সামছুর মোড়লের পুত্র আবুল কাশেম ওরফে খোকা (৩২) এর নেতৃত্বে মৃত মোফাজ্জ্বল এর পুত্র সিরাজুল (৪০), হাজে উদ্দীন সরদারের পুত্র রফিকুল ইসলাম, কেনা মিস্ত্রির পুত্র বাবুল হোসেন, আব্দুস সোবাহানের পুত্র রুহুল আমিন, গুচ্ছ গ্রামের খোকনের পুত্র আইজুল ইসলাম, আব্দুল আজিজের পুত্র আসাদুল সহ অজ্ঞাত ৩/৪ জন সন্ত্রাসী অবৈধ অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে বাড়িতে হামলা চালিয়ে বাড়ি ঘর ভাংচুর, নগদ ২ লক্ষ টাকার মালমাল লুট করে বিমল তরফদার এবং কাজের বুয়া সুফিয়া কে বিবস্ত্র করে মোবাইলে ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেয়। এতে প্রতিবাদ করায় কাজের বুয়া সুফিয়া কে বেধড়ক পিটিয়ে গুরুত্বর আহত অবস্থায় ফেলে চলে যায়। ঘটনা সম্পর্কে থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন সাতনদীকে জানান ঘটনায় মামলা হয়েছে আসামী গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যহত আছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কালিগঞ্জে প্রতিবন্ধী স্কুলের আজহারুলের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু
পরবর্তী পোস্ট
তালায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

রিলেটেড পোস্ট

কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কালিগঞ্জে তৃষ্ণা জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি

সেপ্টেম্বর ২৭, ২০২৬

উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে সামনে রেখে নির্বাচনী মাঠে...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

লুটপাট অফিসারের বিদায় ঘন্টা ‘প্রেতাত্মা’ কৃষি অফিসে

সেপ্টেম্বর ২৬, ২০২৬

কালিগঞ্জের বিষ্ণুপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সমীকরণে একক প্রার্থী...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

কালিগঞ্জে ‘মানবতার সেবায় রক্তের সন্ধানে’ সংগঠনের নতুন কমিটি...

সেপ্টেম্বর ২১, ২০২৬

গণপিটুনিতে মৃত্যু: মামলা নিয়ে নিরাপরাধ মানুষকে হয়রানির অভিযোগ

সেপ্টেম্বর ২০, ২০২৬

বিদেশে কাজ দেওয়ার নামে একাধিক পরিবারকে নিঃস্ব করে...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting