দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | দুপুর ১:৫০
সাতক্ষীরায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিএনপির সবজি...
সাতক্ষীরায় মাদকবিরোধী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান...
সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য...
সাতক্ষীরা জেলা প্রশাসকের বক্তব্য বিকৃত করার অপচেষ্টায় জেলা...
কুলিয়ায় সিএসএল প্রজেক্টের সমাপনী অনুষ্ঠান
বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠান
বিদায় সংবর্ধনায় সম্মানিত হলেন প্রধান শিক্ষক রাশিদ
সাতক্ষীরায় প্রশিক্ষিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও বৃক্ষ...
শ্যামনগরে কৃষি পুনর্বাসন প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেলের চারা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

অবৈধপন্থায় বিদ্যুৎ সংযোগের চেষ্টা, দু’পক্ষের মধ্যে বচসা

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ৪, ২০২০
ডিসেম্বর ৪, ২০২০ ০ কমেন্ট 363 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা বিদুৎ সরবরাহের নির্বাহী প্রকৌশলী মোঃ জিয়াউল হকের বিরুদ্ধে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মার্কেট মালিকের সঙ্গে তিনজন ব্যবসায়ীর বচসা হয়েছে।
অনুসন্ধানে জানা যায়, শহরে প্রাণকেন্দ্র নিউ মার্কেট এর উত্তর পার্শ্বে পাঁচশতক জমিতে অবস্থিত মার্কেট কোবলা মূলে ক্রয় করেন, সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি নাছিম ফারুক খান মিঠু। দীর্ঘ দিন ওই মার্কেটের ভাড়াটিয়া ইকো ইলেকট্রিকের আনিছ, সুন্দরবন হোটেল এন্ড রেস্টুরেন্টের নুর ইসলাম এবং মেসার্স পপুলার কর্নারের হুদা মার্কেট মালিকের সঙ্গে দ্বন্দে জড়ায়। এতে করে মার্কেট মালিক সাতক্ষীরা বিদ্যুৎ সরবরাহের নির্বাহী প্রকৌশলী বরাবর বর্ণিত তিনজনের নামে নেয়া অবৈধ বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করার জন্য আবেদন করেন। আবেদন যাচাই-বাছাই করে নূর ইসলাম, আনিছ এবং হুদার নামে থাকা অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কর্তৃপক্ষ তা মার্কেট মালিককে পত্রের মাধ্যমে জানিয়েও দেন।
এদিকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পর নূরুল ইসলাম, আনিছ ও হুদা প্রভাব খাটিয়ে অবৈধ পন্থায় বিদ্যুৎ সংযোগ নেয়ার পায়তারা শুরু করে। এরই অংশ হিসেবে তারা একজন সংসদ সদস্যের সুপারিশ নিয়ে পুনরায় বিদ্যুৎ সংযোগ পেতে কর্তৃপক্ষ বরাবর আবেদন করেন। এদিকে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো: আসাদুজ্জামান ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক, নির্বাহী প্রকৌশলী, জেলা প্রশাসকসহ পাঁচজনকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। তিনি দাবী করেছেন বিদ্যুৎ সংযোগ দেওয়া হলে আইনী পদক্ষেপ নেওয়া হবে।
এ ব্যাপারে মার্কেট মালিক নাছিম ফারুক খান মিঠু বলেন, বিদ্যুৎ অফিসের উপ-সহকারী প্রকৌশলী রাজীব চন্দ্র রায় শুক্রবার দুপুর বারটার সময় অবৈধভাবে মার্কেটে বিদ্যুৎ সংযোগ দিতে যান। এ সময় সেখানে নূর ইসলাম, হুদা ও আনিছসহ তাদের লোকজন উপস্থিত ছিল। এ সময় নূরুল ইসলাম ও তার পুত্র জহিরুল আমার ওপর হামলা করে। এ ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
অপরদিকে নূরুল ইসলাম সাতনদীকে জানান, মার্কেট মালিক নাছিম ফারুক খান মিঠুর সঙ্গে আমার বিরোধ মিমাংসা হয়েছে প্রায়। আজকের ঘটনাটি খুবই দুঃকজনক।
উপ-সহকারী প্রকৌশলী রাজিব চন্দ্র রায় সাতনদীকে জানান, দু’পক্ষের মধ্যে মামলা আছে। ইতোপূর্বে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। কর্তৃপক্ষ দু’পক্ষের কাগজপত্র যাচাই-বাছাই করে বিদ্যুৎ বিল পরিশোধের শর্তে নতুন করে সংযোগ দেয়ার জন্য বলেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতনদী’র সাথে একান্ত সাক্ষাৎকারে চেয়ারম্যান প্রার্থী কবির হোসেন মিলন (ভিডিও)
পরবর্তী পোস্ট
করোনায় মারা গেছেন ৮০ পুলিশ সদস্য: কমেছে আক্রান্তের হার

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিএনপির সবজি...

জুন ২৬, ২০২৬

সাতক্ষীরায় মাদকবিরোধী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান...

জুন ২৬, ২০২৬

সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য...

জুন ২৫, ২০২৬

সাতক্ষীরা জেলা প্রশাসকের বক্তব্য বিকৃত করার অপচেষ্টায় জেলা...

জুন ২৫, ২০২৬

কুলিয়ায় সিএসএল প্রজেক্টের সমাপনী অনুষ্ঠান

জুন ২৫, ২০২৬

বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠান

জুন ২৫, ২০২৬

বিদায় সংবর্ধনায় সম্মানিত হলেন প্রধান শিক্ষক রাশিদ

জুন ২৫, ২০২৬

সাতক্ষীরায় প্রশিক্ষিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

জুন ২৫, ২০২৬

শ্যামনগরে কৃষি পুনর্বাসন প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেলের চারা...

জুন ২৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting