দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১০:৫৭
সাতক্ষীরা বাইপাস সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত
সাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়িতে হামলা: নারীকে...
কালিগঞ্জের বিষ্ণুপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সমীকরণে একক প্রার্থী...
যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে দেবহাটায় আনন্দ মিছিল
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
পাটকাঠিতেই লোকসান ঘুচছে পাইকগাছার পাটচাষিদের: রূপালী কাঠিতে অর্থনীতির...
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার...
উপকুলে ঐতিহ্যের ধান চিনিকানি রক্ষায় সম্মিলিত উদ্যোগ: সাড়ে...
বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও মামলা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিলিড নিউজ

আশাশুনিতে নদী ভরাট করে ইটভাটা, ঘের, চাষী জমি করা হচ্ছে, দেখার কেউ নেই

কর্তৃক SK Ferdous নভেম্বর ২৩, ২০২০
নভেম্বর ২৩, ২০২০ ০ কমেন্ট 426 ভিউস

সচ্চিদানন্দদেসদয়, আশাশুনি থেকে:

আশাশুনির চাপড়ার মরিচ্চাপ নদীর মুখ থেকে বুধহাটা, গুনাকরকাটি ভেতর দিয়ে বয়ে যাওয়া বেতনা নদীর অধিকাংশ এলাকা দখল হয়ে গেছে। বিভিন্ন বাজার এলাকায় নদীর উপর তৈরি করা হয়েছে দোকান। আবার অনেক এলাকায় নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ করা হচ্ছে। তৈরি করা হয়েছে পুকুর। নদী কখনও ব্যক্তিগত জমি না হলেও স্থানীয় ভূমি অফিস ও এ্যাসিল্যান্ড অফিসের কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারীর যোগসাজশে তা ব্যক্তিগত জমি হিসাবে কারও কারও নামে লিখে দেয়া হয়েছে। এমন কি নদীর মধ্যেস্থান ও প্রভাবশালীদের নামে ডিসিআর দেওয়া হচ্ছে।

সে সব জায়গায় ব্যক্তিগত ঘরবাড়ী, মৎস্য ঘের, বালু ভুমি গড়ে তুলেছে। মানছে না সরকারি ব্রীজ কালভার্ট এর মত স্থাপনা গুলোও। ফলে প্রতি বছর বর্ষা মৌসুমে আশাশুনির কয়েকটি বড় বড় বিলের পানি বের হতে পারে না এই নদী দিয়ে। সৃষ্টি হয় জলাবদ্ধতার। বিগত কয়েক বছর আগে তত্ত¡াবধায়ক সরকারের সময় প্রশাসন বেতনা নদীর দখল হয়ে যাওয়া অংশ উদ্ধারে তৎপর হলেও পরে তা আবার দখল হয়ে গেছে। কিছু স্বার্থন্মেষী মানুষ, কিছু দুর্নীতিপরায়ন কর্মচারীর অর্থলোভের কারনে বেতনা আজ মৃত।

বেতনা ভৈরবে নদের একটি শাখা। যশোর জেলার নাভারন বাঁগআচড়ার উপর দিয়ে প্র্রথমে কলারোয়া উপজেলার ইলিশপুর ভিখালীতে প্রবেশ করেছে।তারপর শাকদহ, পানিকাউরিয়া, সাতক্ষীরা উপজেলার ঝাউডাঙ্গা, আগড়াখোলা, বিনেরপোতা, মাছখোলা হয়ে বুধহাটা গাঙ নামে পরিচিত হয়ে দক্ষিণে কেয়ারগাতি মরিচ্চাপের সাথে মানিকখালিতে মিলিত হয়েছে। এখান থেকে একশাখা পূর্ব দিকে অগ্রসর হয়ে বড়দলের উপরদিয়ে কপোতাক্ষ পড়েছে এবং অন্যশাখা দক্ষিণ দিকে খোলপেটুয়া র সাথে মিশেছে।

বৃটিশ নাগরিকের তৈরি ম্যাপে ছিল বেতনা প্রমত্তা নদী। মূলত মাথাভাঙ্গা-ইছামতি পশ্চিমে আর পূর্বে কপোতাক্ষী, এই দুই দণিক্ষগামী নদীর সমান্তরালে বেতনা এক সময় বিস্তৃর্ণ ভূ-ভাগকে সতেজ সবুজ উর্বর ভূমিতে পরিণত হতে সাহায্য করেছিল। পদ্মা থেকে মাথাভাঙ্গা-ইছামতির উৎপত্তি। তা থেকে লোয়ার ভৈরব এবং কপোতাক্ষী আর কপোতাক্ষীর শাখা হল বেতনা।
আর বেতনা মরতে শুরু করেছে বল প্রয়োগে নদী দখল এর কারনে। সেখানে বসতি স্থাপন, পুকুর খনন, মৎস্যঘের, ইট ভাটাস্থাপন, বালু মহল তৈরি করার প্রভৃতি অবিবেচক কাজ করার কারনে।

আশাশুনির উপজেলার ভিতর বেতনা নদীর সবচেয়ে চন্ডীতলা, নওয়া পাড়া, বুধহাটা, গুনাকর কাটি, পুটেমারি বাহাদুর পুর এলাকা দখলের প্রতিযোগিতা চলছে। নদীর এই সব অংশে বাঁধ দিয়ে মাছ চাষ করা হচ্ছে দীর্ঘদিন ধরে। এসব এলাকায় নিজের মতো দখল করে বড় বড় পুকুর, কোথাও দীঘি তৈরি করা হয়েছে। এ ছাড়া বুধহাটা বাজার এলাকায় নদী দখল করে তৈরি করা হয়েছে বিল্ডিং। বাহাদুরপুর পাড়ে তৈরি করা হয়েছে চাষী জমি, ঘের, বুধহাটার চন্ডী তলা, থেকে শুরু করে পুটেমারি ধার পর্যন্ত মৎস্যঘের, সরদার ব্রিকিস, বুধহাটা বিক্রিস, হাজী ব্রিকিস গড়ে উঠেছে।

এসব ইট ভাটায় নামে বেনামে ডিসিআর নিয়ে সরকারের লক্ষ লক্ষ টাকা রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে। আর এ কাজে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে তহশীল দাররা ও এ্যাসিল্যান্ড অফিসের সার্ভেযার তৃতীয় শ্রেনির কর্মচারিরা সহযোগিতা করছে। সংকীর্ন বেতনার দু’ধার দখল নেওয়ার প্রতিযোগিতা চলছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে কে আগে দখল নিতে পারে। একটু চর জাগলেই রাতারাতি সেখানে মৎস্য ঘের অথবা খেলার মাঠ নতুবা দালান ঘর উঠে যাচ্ছে।

খোঁজ নিয়ে দেখা গেছে, নদীর পাড়ের অধিকাংশ জমি, কোন কোন এলাকায় পুরো নদী দখল করে নিয়েছে প্রভাবশালীরা। তারা ভুয়া কাগজপত্রও তৈরি করেছে। এ ক্ষেত্রে তাদের সহযোগিতা করেছে ইউনিয়ন ভূমি অফিসের কতিপয় কর্মকর্তা। বেতনা নদী দখল হলে প্রসাশনের পক্ষ থেকে এখনও উচ্চেদের কোন ব্যবস্থা নেওয়া হয়নি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় আরো ৫ জনের স্বাক্ষ্য গ্রহণ (ভিডিও)
পরবর্তী পোস্ট
মণিরামপুরে বাণিজ্যিকভাবে চুই-ঝাল চাষ

রিলেটেড পোস্ট

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও মামলা...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

কৃষক পরিবার থেকে উঠে আসার গল্প 

সেপ্টেম্বর ২৩, ২০২৬

নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...

সেপ্টেম্বর ২১, ২০২৬

আশাশুনিতে একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ:...

সেপ্টেম্বর ২১, ২০২৬

ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য আটক...

সেপ্টেম্বর ২১, ২০২৬

আশাশুনির প্রতাপনগরে হুমকি দিয়ে ব্যবসায়ীর দোকান পুড়িয়ে দিল...

সেপ্টেম্বর ২০, ২০২৬

সাতক্ষীরা পৌরসভায় বিএনপির টিকিট কার হাতে?

সেপ্টেম্বর ১৯, ২০২৬

আশাশুনিতে বিরোধপূর্ণ জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের...

সেপ্টেম্বর ১৮, ২০২৬

সাতক্ষীরায় পুলিশ সুপার আবু সালেহের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ে...

সেপ্টেম্বর ১৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting