দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৪:৫২
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...
নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...
দেবহাটা ইউসিসিএর নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন: মন্টু চেয়ারম্যান নির্বাচিত
এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা...
সখিপুর ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন...
আশাশুনিতে একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ:...
ভেজাল খাদ্য ও পণ্যের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স...
দেবহাটায় শিশুশ্রম মুক্ত ঘোষনা করলেন অতিরিক্ত জেলা প্রশাসক
দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে এমপি গাজী...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

নতুন দুই ডেপুটি গভর্নর পেতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ১৫, ২০২০
নভেম্বর ১৫, ২০২০ ০ কমেন্ট 401 ভিউস

জাতীয় ডেস্ক: ২০১৬ সালের রিজার্ভ চুরির পর আবুল কাশেম ও নাজনীন সুলতানাকে অপসারণ করা হয়। এরপর থেকেই খালি পড়ে আছে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের স্থায়ী তিনটি পদের একটি ও অস্থায়ীভাবে সৃষ্ট ৪র্থ পদ।

নতুন গভর্নরের প্রার্থীদের তালিকায় আছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও ‍ব্যাংকটির মুখপাত্র মো. সিরাজুল ইসলাম, কাজী সাইদুর রহমান, হুমায়ুন কবির, মো. শাহ আলম ও বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আলী হোসেন প্রধানিয়া। এর মধ্যে কাজী সাইদুর রহমান ও আলী হোসেন প্রধানিয়া চূড়ান্ত তালিকায় আছেন বলে জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদের জন্য গত বছরের ৩১ অক্টোবরের মধ্যে ১১টি আবেদন জমা পড়েছিল। তাদের মধ্য থেকে প্রার্থীদের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরির কথা অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমানের নেতৃত্বে গঠিত সার্চ কমিটির। কোভিড ১৯-এর কারণে অনলাইনে প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিল কমিটি। কিন্তু বাংলাদেশ ব্যাংকের আপত্তিতে তা পিছিয়ে যায়। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়, প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ সরাসরি হওয়া বাঞ্ছনীয়। তখন এই বাধ্যবাধকতা মেনে নিতে অস্বীকৃতি জানায় সার্চ কমিটি।

এ প্রসঙ্গে সার্চ কমিটির সদস্য ড. জায়েদ বখত বলেন, ‘কিছু কারণে সার্চ কমিটির মিটিং হয়নি। ফলে প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া সম্ভব হয়নি। সরকার চাইলে সার্চ কমিটিকে পাশ কাটিয়েও সরাসরি নিয়োগ দিতে পারে। সার্চ কমিটিও গঠন করেছিল সরকার। করোনাভাইরাসের কারণে যেহেতু এই কমিটি বসতে পারছে না, আবার দীর্ঘদিন ধরে পদও খালি, সে কারণে হয়তো সরকার সরাসরি নিয়োগ দিতে চাইছে।’

সার্চ কমিটিকে বাদ দিয়ে অর্থ মন্ত্রণালয় তাদের সংক্ষিপ্ত তালিকায় নিয়ে সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে যায়। এ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের একাংশ আপত্তি জানিয়েছেন।

অবশ্য নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ ব্যাংকের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, এটা অস্বাভাবিক নয়। সার্চ কমিটি থাকার কোনও বাধ্যবাধকতা নেই। তিনি আরও জানান, যেহেতু এটি একটি চুক্তিভিত্তিক পদ, তাই নিয়ম অনুযায়ী সরকারের পক্ষে প্রার্থী নির্বাচন করতে পারে অর্থ মন্ত্রণালয়।

প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংকে ডেপুটি গভর্নর হিসেবে এর আগে একবার চারজনকে নিয়োগ দেওয়া হয়েছিল। বর্তমানে দুজন ডেপুটি গভর্নর আছেন। বাংলাদেশ ব্যাংকের দ্বিতীয় সর্বোচ্চ এ পদে নিয়োগের জন্য ২০১৮ সালের ২৯ জুলাই প্রথমবার বিজ্ঞপ্তি প্রকাশ করে অর্থ মন্ত্রণালয়। বিশিষ্ট অর্থনীতিবিদ ও পিকেএসএফ-এর চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদের নেতৃত্বে গঠিত তিন সদস্যের সার্চ কমিটি ছয়জনের মৌখিক পরীক্ষা শেষে তিনজনের নাম প্রস্তাব করে। সেখান থেকে নিয়োগ না দিয়ে ২০১৯ সালের ৪ অক্টোবর নতুন করে বিজ্ঞপ্তি দেওয়া হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কেমন আছেন মৃৎশিল্পীরা?(ভিডিও)
পরবর্তী পোস্ট
যুবলীগের কমিটিতে নতুন মুখ, অপ্রত্যাশিতভাবে বাদ পড়লেন অনেকে

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting