কালিগঞ্জে নারী নির্যাতনের বিরুদ্ধে মানব বন্ধন কর্মসূচী অনুষ্ঠিত

কালিগঞ্জ প্রতিনিধি: সারা দেশের ন্যায় কালীগঞ্জে নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধ‚কে বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও ধারণ সহ সারাদেশের ধর্ষণ যৌন নিপীড়ন ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নারী উন্নয়ন সংগঠন প্রেরণা এর আয়োজনে ৬ অক্টোবর মঙ্গলবার সকাল ১১ টার সময় কালীগঞ্জ উপজেলা পরিষদের রাস্তার পাশে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মস‚চী পালিত হয়। মানববন্ধন কর্মস‚চিতে সভাপতিত্ব করেন, উপজেলা লেডিস ক্লাবের সাধারণ সম্পাদিকা নারীনেত্রী ইলা দেবী মল্লিক প্রেরণা নারী কর্মী শামিমার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নারী উন্নয়ন সংগঠন প্রেরণা এর নির্বাহী পরিচালক সম্পা গোস্বামী মানববন্ধন কর্মস‚চিতে বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলো সাতক্ষীরা স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি সময় টিভি চ্যানেলের জেলা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপ্পি কালীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ সাংবাদিক সুকুমার দাস বাচ্চু দৈনিক দৃষ্টিপাত কালিগঞ্জ ব্যুরো প্রধান আশিক মেহেদী মিশন মহিলা সংস্থার পরিচালক শেখ আব্দুল্লাহ মানববন্ধন কর্মস‚চিতে এনজিও প্রতিনিধি নারীনেত্রী সাংবাদিক সাংস্কৃতিক কর্মী সমাজকর্মী সহ প্রেরণা নারী কর্মীরা উপস্থিত ছিলেন বক্তারা বেগমগঞ্জের নারী নির্যাতনসহ সারাদেশের সকল প্রকার নারী নির্যাতন যৌন হয়রানি ধর্ষণ সহ সকল প্রকার অপরাধ নির্ম‚ল সরকারের হস্তক্ষেপ কামনা করেন এবং অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানান।

Recomended